চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলা ভার্সনে ‘পুষ্পা ২’ মুক্তি দিতে যে জটিলতা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:38 অপরাহ্ন 21, মে 2024
in বিনোদন
A A
পুষ্পা ২ সিনেমার প্রধান চরিত্রের ছবি, অভিনেতা ও স্টাইলের বিশদ বিবরণ. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বব্যাপী সাড়া সাগানো তেলেগু ব্লকবাস্টার ‘পুষ্পা’ ছবির শেষ কিস্তি ‘পুষ্পা ২’: দ্য রুল’ মুক্তি পেতে যাচ্ছে আগস্টে। তার আগ থেকেই ছবিটি নিয়ে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে ভারতজুড়ে। পাশাপাশি বাংলাদেশীদের মধ্যে আইকনিক স্টার আল্লু অর্জুনের এ ছবি নিয়ে উত্তেজনা কম নয়!

২০২১ সালে মুক্তি পায় ‘পুষ্পা’: দ্য রাইজ’। সেবার তামিল, তেলুগু, মালয়ালাম, কন্নড় ও হিন্দিতে মুক্তি পেয়েছিল। শোনা যাচ্ছে, ছবিটি বাংলাতেও এবার ডাবিং হচ্ছে। ভারতের সঙ্গে একই দিনে বাংলাদেশে মুক্তি দেওয়ার প্রক্রিয়া চলছে।

বাংলায় ডাবিং হলেও বাংলাদেশে ছবিটির হিন্দি ভার্সন মুক্তি পাবে বলে জানান নির্মাতা ও প্রযোজনা প্রতিষ্ঠান অ্যাকশন কাট এন্টারটেইনমেন্টের কর্ণধার অনন্য মামুন।

এরই মধ্যে ছবিটির ভারতীয় পরিবেশকের সঙ্গে আলোচনাও সেরে রেখেছেন মামুন। হিন্দি ভার্সনে এদেশে ছবিটি মুক্তি দিবেন তিনি। কারণ বিদেশি ছবি আমদানি নীতিমালায় রয়েছে, কোনো ছবির বাংলা ডাবিং বাংলাদেশে মুক্তি দেওয়া যাবে না।

অনন্য মামুন বলেন, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। তাই ‘পুষ্পা ২’ ভারতে বাংলায় মুক্তি পেলেও এখানে যদি মুক্তি দেই হিন্দি ভার্সনই দেব।

‘পুষ্পা’র আগে বাংলাদশে আসছে ‘মি. অ্যান্ড মিসেস মাহি’, যেটি ৩১ মে মুক্তি পেতে যাচ্ছে। একই দিনে বাংলাদেশেও মুক্তি পেতে যাচ্ছে ছবিটি, নিশ্চিত করেছেন অনন্য মানুন। এরই মধ্যে ছবিটি মুক্তি দেওয়ার অনুমতি চেয়ে মন্ত্রণালয়ে আবেদন করেছেন তিনি। মঙ্গলবারই অনুমতি পাবেন বলে আশা করছেন তিনি।

মুক্তির অপেক্ষায় থাকা ‘দরদ’ ছবির পরিচালক অনন্য মামুন বলেন, ‘আমরা একই দিনে ভারতের সঙ্গে ছবিটি মুক্তি দিতে চাই। ছবিটির পরিবেশকের সঙ্গে কথাবার্তা চূড়ান্ত হয়ে আছে। মন্ত্রণালয়ের অনুমতি পেলেই ছবিটি সেন্সর বোর্ডে জমা দেব।’

Tags: আল্লু অর্জুনপুষ্পা ২রাশমিকা মান্দানালিড বিনোদনসিনেমা
Previous Post

বুধবার তেহরানে নেওয়া হবে প্রেসিডেন্ট রাইসির মরদেহ

Next Post

সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ ও পরিবারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

Next Post
তেহরানে প্রেসিডেন্ট রাইসির মরদেহের জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ ও পরিবারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অভিযাত্রী পর্বতারোহী লোৎসে শৃঙ্গের পাদদেশে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বের চতুর্থ সর্বোচ্চ পর্বত শৃঙ্গ লোৎসে জয় করেছেন বাবর আলী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT