চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অনেকের বিরুদ্ধেই নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র, এটা নতুন কিছু নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:27 অপরাহ্ন 21, মে 2024
in বাংলাদেশ
A A
স্বরাষ্ট্রমন্ত্রী টিপু হত্যা নিয়ে মন্তব্য করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) আজিজ আহমেদের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা দেওয়ার বিষয়টি এখনও আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। সাবেক সেনাপ্রধানের বিষয়টি কী হয়েছে? এখনও জানি না। পুরো ঘটনা জানার পর পরিষ্কার হওয়া যাবে।

আজ মঙ্গলবার (২১ মে) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী এই নিষেধাজ্ঞার প্রতিক্রিয়ায় এসব বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ব্যক্তি পর্যায়ে অনেকের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র, এটা নতুন কিছু নয়।

বাংলাদেশের সাবেক সেনাপ্রধান জেনারেল অব. আজিজ আহমেদ এবং তার ঘনিষ্ঠ স্বজনদের ওপর নিষেধাজ্ঞা (ডেসিগনেশন) দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। দুর্নীতিতে সম্পৃক্ততার অভিযোগে মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র ম্যাথু মিলার এ ঘোষণা করেছেন। ২০ মে স্থানীয় সময় সোমবার (বাংলাদেশ সময় সোমবার মধ্যরাতের পর) যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের ওয়েবসাইটে এ বিবৃতি প্রকাশিত হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, জেনারেল আজিজের কর্মকাণ্ড বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সরকারি প্রতিষ্ঠানের ওপর জনসাধারণের আস্থা কমেছে। উল্লেখযোগ্য দুর্নীতিতে সম্পৃক্ততার কারণে সাবেক জেনারেল অব. আজিজ আহমেদকে, পূর্বে বাংলাদেশের সেনাবাহিনী প্রধান, ডিপার্টমেন্ট অব স্টেট, ফরেন অপারেশন অ্যান্ড রিলেটেড প্রোগ্রামস অ্যাপ্রোপ্রিয়েশনস অ্যাক্টের ৭০৩১ (সি) ধারার আওতায় অন্তর্ভুক্ত করার ঘোষণা দিয়েছে পররাষ্ট্র দফতর। এর ফলে আজিজ আহমেদ এবং তার পরিবারের সদস্যরা সাধারণত যুক্তরাষ্ট্রে প্রবেশের জন্য অযোগ্য হবেন।

Tags: যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞাসাবেক সেনাপ্রধান জেনারেল আজিজস্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল
Previous Post

পাটক্ষেতে হনুমান তাড়াতে গিয়ে বৃদ্ধের মৃত্যু

Next Post

চেয়ারম্যান প্রার্থী ছেলেকে ভোট দিলেন ৯০ বছরের বৃদ্ধ মা

Next Post
৯০ বছরের বৃদ্ধ মা ভোট দেন, চেয়ারম্যান প্রার্থী ছেলেকে সমর্থন।. Channel i News - চ্যানেল আই নিউজ

চেয়ারম্যান প্রার্থী ছেলেকে ভোট দিলেন ৯০ বছরের বৃদ্ধ মা

বাংলাদেশ ক্রিকেটার উল্লাসে ভরা মুখ, মাঠে খেলা চলমান. Channel i News - চ্যানেল আই নিউজ

তাসকিনকে কিনলো কলম্বো, কত দামে?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT