চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হেলিকপ্টারের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে যা বললেন জায়েদ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:01 অপরাহ্ন 20, মে 2024
in বিনোদন
A A
জায়েদ হেলিকপ্টার পাশে দাঁড়িয়ে, sunglasses পরা, casual পোশাক. Channel i News - চ্যানেল আই নিউজ

ইলেকট্রনিকস পণ্যের ব্র্যান্ড অ্যাম্বাসেডরের পর এবার হেলিকপ্টারের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত হয়েছেন চিত্রনায়ক জায়েদ খান। প্রবাসীর হেলিকপ্টারের অ্যাম্বাসেডর হিসেবে তাকে নিযুক্ত করা হয়েছে। চ্যানেল আই অনলাইনকে জায়েদ নিজেও বিষয়টি জানিয়েছেন।

রবিবার দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের হেলিকপ্টার গ্রাউন্ডে এ বিষয়ক একটি চুক্তি স্বাক্ষর হয়। এসময় প্রবাসীর হেলিকপ্টারের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক বায়জিদ আল হাসান, প্রবাসীর সিটির ভাইস চেয়ারম্যান ও একটি বেসরকারি টিভির সিনিয়র প্রযোজক ইসরাফিল শাহিন এবং জায়েদ খান উপস্থিত ছিলেন।

এর আগে শনিবার রাতে জায়েদ খান তার ভেরিফায়েড ফেসবুকে একটি পোস্ট করেন। তখন অনেকে আঁচ করতে পারেন জায়েদ প্রবাসীর হেলিকপ্টারের ব্যান্ড অ্যাম্বাসেডর হচ্ছেন।

এ প্রসঙ্গে জায়েদ খান বলেন, হেলিকপ্টার এখন শুধুমাত্র বিলাসী বাহন নয়, মানুষ প্রয়োজনে ব্যবহার করে। আগে হেলিকপ্টার ভাড়ার কথা ভাবলেই চিন্তা হতো কোথায় যাবো, কী করব, ঝামেলার মনে হতো। প্রবাসীর হেলিকপ্টার সেই জায়গাটা সহজ করে দিয়েছে। আমি এই কোম্পানির সঙ্গে যুক্ত হতে পেরে আনন্দিত। আমার দ্বারা যেন এই কোম্পানির সুনাম আরও বাড়ে এবং প্রচারণা হয় সেই চেষ্টা থাকবে।

প্রবাসীর হেলিকপ্টারের চেয়ারম্যান রনি রেজা জানান, একবছর আগে যাত্রা শুরু করা প্রবাসীর হেলিকপ্টার এরই মধ্যে সুনাম অর্জন করেছে।

তিনি বলেন, প্রবাসীসহ দেশের সব মানুষের কাছে হেলিকপ্টার সেবা পৌঁছে দিয়ে আমরা কাজ করে যাচ্ছি। এই অগ্রযাত্রায় চিত্রনায়ক জায়েদ খানকে যুক্ত করা হলো। প্রবাসীর হেলিকপ্টারের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে তাকে বিভিন্ন প্রচারণামূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ করবেন। আশা করছি, তার প্রচারণামূলক অংশগ্রহণের মাধ্যমে আরো অধিক সংখ্যক মানুষের সেবা দিতে পারবে প্রবাসীর হেলিকপ্টার।

গেল ঈদে জায়েদ অভিনীত ছবি ‘সোনার চর’ মুক্তি পায়। এরপর মেলবোর্ন ও সিডনিতে প্রবাসীদের আমন্ত্রণে একাধিক শো মাতিয়ে এসেছেন তিনি। আগামী ২২ মে শোতে অংশ নিতে লন্ডন (যুক্তরাজ্য) যাচ্ছেন। পরের মাসে আবার যুক্তরাষ্ট্র, কানাডার বিভিন্ন স্টেটে শো করতে যাবেন।

জায়েদ খান বলেন, লন্ডনে ‘বাংলাদেশ ফেস্টিভ্যাল’ নামে একটি আয়োজনে অংশ নিতে যাচ্ছি। সেখানে মাইল এন্ড স্টেডিয়ামে অনুষ্ঠান চলবে ২৬ ও ২৭ মে। লন্ডনের অন্যতম বড় স্টেডিয়াম। সেখানে ২০ হাজার প্রবাসীর সামনে পারফর্ম ও উপস্থাপনা করবো। এই শো নিয়ে আমি অনেক বেশি এক্সাইটেড। কারণ লন্ডনে প্রবাসী বাঙালিদের অংশগ্রহণে এটি সর্ববৃহৎ শো।

এই শো-তে জায়েদ খান ছাড়াও উপস্থিত থাকবেন রকস্টার জেমস, সাব্বির জামান, প্রীতম হাসান, দোলা এবং ইউটিউবার তৌহিদ আফ্রিদি।

Tags: জায়েদ খানজেমসদোলাপ্রীতম হাসানসাব্বির জামানহেলিকপ্টার
Previous Post

প্রেসিডেন্ট রাইসির মৃত্যুতে যে বার্তা দিল ইরানের মন্ত্রিসভা

Next Post

বিশ্বকাপের আগে ক্যারিবীয়দের অধিনায়ক কিং

Next Post
ক্রিকেটার ব্যাটিং করছেন, মাঠে খেলছেন, দর্শক দেখছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বকাপের আগে ক্যারিবীয়দের অধিনায়ক কিং

লিভারপুলের কোচ ক্লপের সঙ্গে খেলোয়াড়রা আনন্দিত. Channel i News - চ্যানেল আই নিউজ

গানে গানে নতুন কোচের নাম জানিয়ে লিভারপুল ছাড়লেন ক্লপ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT