চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সনদ তুলতে গিয়ে অসদাচরণের শিকার শিক্ষার্থীরা 

আল-মামুন আশিক by আল-মামুন আশিক
8:42 অপরাহ্ন 19, মে 2024
in - সেমি লিড, শিক্ষা
A A
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রবেশদ্বার, লোগো ও নাম দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপ-পরীক্ষা নিয়ন্ত্রক আবু হেনা মো. মোস্তফা কামালের বিরুদ্ধে সনদ তুলতে গিয়ে অসদাচরণ ও হেনস্তা করার অভিযোগ উঠেছে।

আজ রোববার ১৯ মে এ ঘটনায় পরীক্ষা নিয়ন্ত্রক বরাবর লিখিত অভিযোগ দেয়া হয়েছে। ভুক্তভোগী শিক্ষার্থীরা হলেন, বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের রেজওয়ান গাজী মহারাজ ও একই বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের মোহাম্মদ মারুফ।

লিখিত অভিযোগে ভুক্তভোগী গাজী মহারাজ বলেন, আজ বেলা সাড়ে ১১ টায় সনদ উত্তোলনের জন্য সনদ শাখা দপ্তরে যাই। আমার সঙ্গে একই বিভাগের মো. মারুফ হাসান উপস্থিত ছিল। সনদ উত্তোলন করতে গেলে সনদ প্রস্তুত তবে কাগজ সংকটের কারণে প্রিন্ট হয়নি বলে জানানো হয় এবং দায়িত্বরত কর্মকর্তা আবু হেনা মো. মোস্তফা কামালের কাছে যেতে বলা হয়। আমি তার কাছে গিয়ে সনদের কাগজ না থাকার কারণ এবং কবে নাগাদ পেতে পারি তার সম্ভাব্য তারিখ জানতে চাইলে তিনি আমার প্রতি ক্ষুদ্ধ হন এবং কোনো প্রশ্নো উত্তর দিতে বাধ্য নন বলে জানান। তখন আমি বলি, অফিস থেকে তথ্য প্রাপ্তির জন্য আপনার কাছে পাঠানো হয়েছে বিধায় আমি জানতে চাই কাগজ কবে আসবে? এমতাবস্থায় তিনি চেয়ার থেকে উঠে এসে আমার মারতে উদ্যত হন এবং উনার অফিস থেকে বের করে দেন।

তিনি আরও উল্লেখ করেন, শিক্ষার্থীদের সঙ্গে দুর্ব্যবহারের সাথে জড়িত কর্মকর্তার বিরুদ্ধে অবিলম্বে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হোক। অন্যথায় আমরা আইনি পদক্ষেপ গ্রহণ করতে বাধ্য হব। এ বিষয়ে জানতে চাইলে ভুক্তভোগী মারুফ বলেন, আমি লিখিত অভিযোগ দিয়েছি। প্রশাসনের প্রতি আমার দাবি যে যথাযথ তদন্ত করে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হোক।

জানতে চাইলে অভিযুক্ত কর্মকর্তা আবু হেনা মো. মোস্তফা কামাল বলেন, তারা নিজের সার্টিফিকেট না অন্যের তদবিরে এসেছিল। তাকে যথাযথ জবাব দেওয়া হয়েছে। সে বার বার একই কথা বলছিল। আমি তাদের সমস্যাটা জানিয়েছিলাম এবং বলেছিলাম পরে আসতে। তারা রিপিট করেই যাচ্ছিল। পরে একটু কথা কাটাকাটি হয়েছিল।

সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক আশরাফুল ইসলাম খান বলেন, আমি জরুরি কাজে বাইরে আছি। তবে এই ঘটনা ঘটেছে জানতে পারলাম। অভিযোগের সত্যতা যাচাই করে নিয়মানুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। সনদের কাগজ সংকটের বিষয়ে জানতে তিনি বলেন, আমাদের কোনো কাগজের সংকট নেই। স্বাভাবিকভাবে কাজ করলেও যে কাগজ আছে তা দিয়ে দীর্ঘদিন চলা যাবে।

Tags: রাজশাহী বিশ্ববিদ্যালয়রাবি
Previous Post

হেলিকপ্টার দুর্ঘটনার শিকার ইরানের প্রেসিডেন্ট

Next Post

পরাজয় দিয়েই আসর শেষ পাঞ্জাবের, কোয়ালিফায়ারের পথে হায়দরাবাদ

Next Post
পাঞ্জাবের ক্রিকেটাররা পরাজয়ের পর উল্লাসে মেতে উঠেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

পরাজয় দিয়েই আসর শেষ পাঞ্জাবের, কোয়ালিফায়ারের পথে হায়দরাবাদ

ক্রিকেট ম্যাচের সমর্থকদের উল্লাস ও আনন্দের মুহূর্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

বিদায়ী ম্যাচ দেখতে আসা সমর্থকদের বিয়ার কিনে দিলেন রয়েস

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT