চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঘূর্ণিঝড়ে টেক্সাসে চারজনের প্রাণহানি, কয়েক লাখ বাড়ির বিদ্যুৎ বিচ্ছিন্ন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:11 পূর্বাহ্ন 18, মে 2024
in আন্তর্জাতিক
A A
বিপর্যস্ত ভবনের ধ্বংসস্তূপের সামনে তিন ব্যক্তি পরিদর্শন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

চলতি মাসে দ্বিতীয়বারের মতো যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্ব টেক্সাসে আঘাত হেনেছে তীব্র ঘূর্ণিঝড়। এই ঝড়ে কমপক্ষে চারজনের প্রাণহানি ঘটেছে। এছাড়া হিউস্টন এলাকায় ৯ লক্ষের বেশি বাড়িতে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

ভয়েস অফ আমেরিকা জানিয়েছে, রাস্তাঘাট খারাপ হয়ে পড়ায় কর্মকর্তারা বাসিন্দাদের রাস্তা থেকে দূরে থাকতে অনুরোধ জানিয়ে বলেছে, রাস্তাঘাট চলাচলের অযোগ্য হয়ে গেছে এবং বিদ্যুত না থাকায় রাতের বেলাতে যেন বাসিন্দারা প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে না বের হন।

হিউস্টনের মেয়র জন হুইটমায়ার বলেছেন, রাতে দরকার না হলে কাজে যাবেন না। বাড়িতে থাকুন, শিশুদের যত্ন নিন। আমাদের উদ্ধারকর্মীরা ২৪ ঘণ্টা কাজ করবে।

মেয়র বলেন, ঝড়ের কারণে চারজন মারা গেছে। কর্মকর্তারা জানিয়েছেন, গাছ চাপা পড়ে অন্তত দুইজনের মৃত্যু হয়েছে। জোরালো বাতাসে ক্রেন উড়ে গিয়ে আরেকজনের প্রাণহানি ঘটেছে।

হুইটমায়ার জানান, ঝড়ের গতি ঘণ্টায় ১৬০ কিলোমিটারে পৌঁছেছিল। এই শক্তিশালী ঝড় ২০০৮ সালের হারিকেন আইকের স্মৃতি ফিরিয়ে এনেছে। হারিকেন আইক এই শহরকে তছনছ করে দিয়েছিল।

শহরের কেন্দ্রস্থলে একাধিক হোটেল ও অফিস ভবনের জানালা ভেঙে রাস্তায় কাচের টুকরো ছড়িয়ে রয়েছে। এই এলাকাকে সুরক্ষিত করতে জননিরাপত্তা বিষয়ক কর্মকর্তাদের ডেকে পাঠিয়েছে প্রাদেশিক প্রশাসন।

Tags: ঝড়টেক্সাসযুক্তরাষ্ট্র
Previous Post

গাজা থেকে ৩ জিম্মির মরদেহ উদ্ধার করেছে ইসরায়েল

Next Post

ইউরো থেকে ছিটকে পড়ার শঙ্কায় কেন

Next Post
ইংল্যান্ডের ফুটবল খেলোয়াড় মাঠে খেলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ইউরো থেকে ছিটকে পড়ার শঙ্কায় কেন

মোড়ল মোবিলার কন্ট্রোল রুমে মাস্টার ক্যাপ্টেনের বয়ানে এমভি আব্দুল্লাহর পরিস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

মাস্টার ক্যাপ্টেনের বয়ানে এমভি আব্দুল্লাহর পরিস্থিতি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT