চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গ্রেপ্তার এড়াতেই রাখির ‘হার্ট অ্যাটাক’ নাটক?

এমনটাই মনে করছেন রাখি সাওয়ান্তের প্রাক্তন স্বামী আদিল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:34 অপরাহ্ন 16, মে 2024
in বিনোদন
A A
নাটকীয় পরিস্থিতি ও নাটকের চরিত্রের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

দুদিন ধরে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল রাখি সাওয়ান্তের কিছু ছবি! যে ছবিগুলিতে রাখিকে হাসপাতালের বিছানায় শুয়ে থাকতে দেখা যাচ্ছে। অবস্থা দেখে মনে হচ্ছে মুমূর্ষু। কিন্তু কী হয়েছে রাখির, সেবিষয়টি এখনও স্পষ্ট নয়।

যদিও রাখির ভাই জানাচ্ছেন, রাখির হার্ট অ্যাটাক! এদিকে এই ঘটনায় মুখ খুলেছেন রাখির প্রাক্তন স্বামী আদিল খান দুরানি। ভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে আদিলের অভিযোগ, ‘জেলের সাজা থেকে বাঁচতে রাখি ইচ্ছাকৃতভাবে নাটক করছেন।’

ব্যক্তিগত জীবন নিয়ে বছর জুড়েই আলোচনায় থাকেন রাখি সাওয়ান্ত। সম্প্রতি তার প্রাক্তন স্বামী আদিলের দায়ের করা মামলায় গ্রেপ্তারি পরওয়ানা জারি করেছেন আদালত। ওই সময়ে দুবাইয়ে ছিলেন রাখি। কয়েক দিন আগে ভারতে ফিরেছেন। ফিরেই অসুস্থ হওয়ার খবরকে তাই আমলে নিতে নারাজ আদিল।

আদিলের কথায়, রাখির এখনও পর্যন্ত কোনও মেডিকেল রিপোর্ট নেই। চিকিৎসকরা কিছু বলেননি। তিনি কোন হাসপাতালে আছেন তা আমরা কেউ জানি না। যদি ওর হার্ট অ্যাটাক হয়ে থাকে,তাহলে যতদূর জানি, এধরনের রোগীদের সাধারণত অক্সিজেন মাস্কের প্রয়োজন হয়। তবে রাখি সাওয়ান্তের সেসব কিছুই নেই। রাখি এটা করছেন কারণ তাকে শিগগির পুলিশের কাছে আত্মসমর্পণ করতে হবে। এটা ও জেলে যাওয়া থেকে বাঁচার জন্য নাটক করছে।

রাখির বিরুদ্ধে আদিল খান দুরানির অভিযোগের ভিত্তিতে একাধিক ধারায় মামলা হয়েছে। ভারতীয় দণ্ডবিধির ৫০০, ৫০৪ এবং ৩৪ ধারা অনুযায়ী মানহানি ও অপরাধমূলক ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে মামলা হয়। এছাড়াও রাখির বিরুদ্ধে তথ্য ও প্রযুক্তি আইনের (আইটি আইন) ৬৭(এ) ধারায় বৈদ্যুতিক মাধ্যমে যৌন উত্তেজক উপাদান ছড়ানোর অভিযোগে মামলা রয়েছে। অভিযোগ রাখি যৌনতাপূর্ণ বিষয়বস্তু মোবাইল ফোনের মাধ্যমে টক শোতে প্রদর্শন করেছিলেন। এদিকে এই মামলায় রাখির আগাম জামিনের আবেদন আগেই খারিজ করেছেন মুম্বাই হাইকোর্ট।

চলতি বছরের মার্চে বিগ বস ১২-এর প্রতিযোগী সোমি খানকে বিয়ে করেন রাখির প্রাক্তন স্বামী আদিল। সেই বিয়ের কথা নিজেই ছবি শেয়ার করে প্রকাশ্যে এনেছিলেন তিনি। এদিকে গত বছর আদিলের সঙ্গে বিয়ে হয়েছিল রাখির। বিয়ের কয়েক সপ্তাহের মধ্যে আদিলের বিরুদ্ধে গার্হস্থ্য হিংসা, প্রতারণা এবং নির্যাতনের অভিযোগ এনে এফআইআর দায়ের করেন রাখি। গত বছর ফেব্রুয়ারি মাসে গ্রেপ্তারও করা হয়েছিল আদিলকে। –হিন্দুস্তান টাইমস

Tags: আদিলনাটকবলিউডরাখি সাওয়ান্তসিনেমাহার্ট অ্যাটাক
Previous Post

কোরবানিযোগ্য পশুর সংখ্যা এক কোটির বেশি: প্রাণিসম্পদ মন্ত্রী

Next Post

আবাহনীর কথাই আগে ভাবছেন জাহানারা

Next Post
বাংলাদেশ নারী ক্রিকেটার ক্যাম্পের প্রস্তুতি নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আবাহনীর কথাই আগে ভাবছেন জাহানারা

বাংলাদেশের বিভিন্ন কর্মকর্তাদের বৈঠকরত ছবি, আলোচনার দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

গান নিয়ে আসিফের অন্যরকম যাত্রা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT