চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুর্বৃত্তদের হাতে মারধরের শিকার অভিনেতা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:20 অপরাহ্ন 14, মে 2024
in বিনোদন
A A
অভিনেতা মারধরের শিকার, আহত অবস্থায় হাসপাতালে ভর্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

নাক-মুখ-ঠোঁটে লেগে আছে ছোপ ছোপ রক্ত। মুখ ভর্তি দাড়িতে রক্তের ফোঁটা পড়ে তা আবার শুকিয়ে গেছে। গায়ের জামাও ছেঁড়া, তাতে লেগে আছে রক্তের দাগ। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিওতে এমন লুকে দেখা যায় কন্নড় সিনেমার অভিনেতা চেতন চন্দ্রকে।

না এটি কোন সিনেমার দৃশ্য নয়, বাস্তবে মারধর করে এ অভিনেতাকে গুরুতর আহত করেছেন দুর্বৃত্তরা। মারধরের শিকার হওয়ার পর ইনস্টাগ্রাম লাইভে ঘটনার বর্ণনা দেন ‘প্রিমিজম’খ্যাত এই অভিনেতা। ক্যাপশনে লেখেন, ‘খুব খারাপ অভিজ্ঞতা, সঠিক বিচার প্রয়োজন।’

ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, বিশ্ব মা দিবস উপলক্ষে সম্প্রতি মন্দির থেকে মাকে নিয়ে ফিরছিলেন চেতন চন্দ্র। ফেরার পথে বেঙ্গালুরুর কাগালিপুরায় আক্রমণের শিকার হন চেতন। এতে তার নাক ভেঙে গিয়েছে। এ বিষয়ে কাগালিপুরা থানায় মামলা দায়ের করেছেন এই অভিনেতা।

ঘটনার বর্ণনা দিয়ে চেতন চন্দ্র বলেন, ‘আমি দেখতে পাচ্ছিলাম এক ব্যক্তি ছিনতাইয়ের উদ্দেশ্যে আমাদের গাড়ির দিকে আসছে। গাড়ির ক্ষতি হচ্ছে দেখে আমি তার দিকে এগিয়ে যাই। কিছুক্ষণের মধ্যেই এক মহিলাসহ ২০ জনের একটি দল এসে আমাকে মারধর করতে থাকে।’

তিনি বলেন, ‘দেখেন, আমার সঙ্গে কী হয়েছে! তারা আমার ‍ওপরে আক্রমণ করেছে, আমার নাক ভেঙে দিয়েছে। এতকিছুর পরও আবারো আমার ভাঙচুর করে। এটি ভয়ঙ্কর অভিজ্ঞতা। আমি পুলিশের সাহায্য নিয়েছি।’

চেতন চন্দ্র থানায় অভিযোগ দায়ের করার পর ঘটনার তদন্ত করছে স্থানীয় পুলিশ। জানা যায়, ইতোমধ্যে একজনকে আটক করেছে পুলিশ।- টাইমস অব ইন্ডিয়া

Tags: কন্নড় অভিনেতা
Previous Post

হজযাত্রী ও হজ ফ্লাইট বিষয়ে ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশনা

Next Post

অনলাইনে বোন বানিয়ে ফাঁদে ফেলে ৩ ভাইয়ের প্রতারণা

Next Post
অন্ধকারে হ্যাকার মুখোশ পরা ব্যক্তি ল্যাপটপের সামনে. Channel i News - চ্যানেল আই নিউজ

অনলাইনে বোন বানিয়ে ফাঁদে ফেলে ৩ ভাইয়ের প্রতারণা

রাঙ্গামাটিতে দুই গ্রুপের সংঘর্ষে গোলাগুলির ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

রাঙ্গামাটিতে দুই গ্রুপের সংঘর্ষে ব্যাপক গোলাগুলি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT