চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্যাটারদের অবনতি, বোলিংয়ে উন্নতি করেছেন মারুফা-নাহিদা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:34 অপরাহ্ন 14, মে 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ নারী ক্রিকেটাররা মাঠে একে অপরের সাথে আলোচনা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজে ঘরের মাঠে বিধ্বস্ত হয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। হারমানপ্রিত কৌরের দলের কাছে ৫-০ ব্যবধানে সিরিজ হেরেছে নিগার সুলতানা জ্যোতির দল । যার প্রভাব পড়েছে আইসিসি র‌্যাঙ্কিংয়ের সবশেষ হালনাগাদে। ব্যাটিংয়ে অবনতি হয়েছে টিম টাইগ্রেসের। অবশ্য উন্নতি হয়েছে বোলিংয়ে ও অলরাউন্ডিংয়ে। 

ব্যাটিং র‌্যাঙ্কিংয়ে দুই ধাপ অবনতি হয়েছে অধিনায়ক জ্যোতি। ১৭ নম্বরে নেমেছেন টাইগ্রেস অধিনায়ক। পাঁচ ধাপ অবনতি হয়ে ৫৩ নম্বরে নেমেছেন মুর্শিদা খাতুন।

এছাড়া না খেলে অবনতি হয়েছে সালমা খাতুন , শামিমা হক ও ফারজানা হকের। ব্যাটিংয়ে যথারীতি শীর্ষস্থান দখল করে আছেন অস্ট্রেলিয়ার তাহলিয়া ম্যাকগ্রা। দুইয়ে ওয়েস্ট ইন্ডিজের হেইলি ম্যাথুজ ও তিনে সাউথ আফ্রিকার লরা উলভার্ট।

বোলিংয়ে সেরা দশে আছেন রাবেয়া খান। অবস্থানের কোনো পরিবর্তন না হয়েই আছেন আটে। দুই ধাপ উন্নতি করে ২৭ নম্বরে এসেছেন ডানহাতি পেসার মারুফা আক্তার। বাঁহাতি স্পিনার নাহিদা আক্তারও উন্নতি করেছেন দুই ধাপ। তার বর্তমান ৩১ নম্বরে এসেছেন তিনি। বড় লাফ দিয়েছেন সুলতানা খাতুন, পাঁচ ধাপ এগিয়ে তার অবস্থান ৮৪তে।

সানজিদা আক্তার মেঘলা, ফাহিমা খাতুন, সালমা খাতুন, জাহানারা আলম ও রুমানা আহমেদের অবনতি হয়েছে। বোলিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন ইংল্যান্ডের সোফি একলিস্টন। এছাড়া ভারতের দীপ্তি শর্মা ও পাকিস্তানের সাদিয়া ইকবাল দুই ও তিনে আছেন।

না খেলেই চার ধাপ অবনতি হয়ে ২০ এ নেমে গেছেন অলরাউন্ডার সালমা খাতুন। তবে তিন ধাপ উন্নতি করেছেন রাবেয়া খান ও মারুফা আক্তার। রাবেয়া ৩৫ এবং মারুফা ৭১ নম্বরে এসেছেন। এ তালিকার শীর্ষে আছেন হেইলি ম্যাথুজ। এছাড়া নিউজিল্যান্ডের অ্যামেলিয়া কের ও অস্ট্রেলিয়ার অ্যাশলে গার্ডনার দুই ও তিনে আছেন।

Tags: অস্ট্রেলিয়াআইসিসিজ্যোতিপাকিস্তানবাংলাদেশেভারতমুর্শিদারাবেয়ালিড স্পোর্টস
Previous Post

সাকিব থাকতে কেন আরেকজন বাঁহাতি স্পিনার

Next Post

বাংলাদেশের ওপর ঋণের বোঝা চাপাচ্ছে সবুজ জলবায়ু তহবিল: টিআইবি

Next Post
বাংলাদেশের ওপর জলবায়ু তহবিলের বোঝা নিয়ে সংবাদ সম্মেলন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের ওপর ঋণের বোঝা চাপাচ্ছে সবুজ জলবায়ু তহবিল: টিআইবি

বাংলাদেশে পরিবেশবান্ধব পাটের কাপড়ের উৎপাদন ও প্রদর্শনী. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশে উৎপাদন হচ্ছে পাটের তৈরি পরিবেশবান্ধব কাপড়

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT