চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতে জ্বালানি শিল্পের মূল ভূমিকায় ‘গোবর’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:00 অপরাহ্ন 14, মে 2024
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
গোবর থেকে জ্বালানি তৈরির জন্য নারীরা কাজ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

জ্বালানি অত্যন্ত ব্যয়বহুল হওয়ায় এর বিকল্প হিসেবে বায়োগ্যাস ব্যবহার প্রসারিত হয়েছে ভারতজুড়ে। এই বায়োগ্যাসের জন্য প্রয়োজন গোবর এবং স্থান। আর এই দুটি ভারত অপ্রতুল। আর তাইতো বলা হচ্ছে, জ্বালানি শিল্পে ভারতের মূল ভূমিকায় এখন গোবর।

মঙ্গলবার (১৪ মে) ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করে।

প্রতিবেদনে বলা হয়, উত্তর-পশ্চিম ভারতের মহারাষ্ট্র রাজ্যের একটি গ্রামে একটি ছোট আশ্রম পরিচালনায় ব্যবহার হচ্ছে বায়োগ্যাস। সেখানে রুক্মিনি বাবুরাও কুম্ভার নামের এক কর্মী প্রতিদিন ৫০ কেজি তাজা গোবর সংগ্রহ করেন।

রুক্মিনি বাবুরাও বলেন, প্রাথমিকভাবে আপনার মনে হতে পারে জায়গাটি পরিপাটি রাখার জন্য গোবর সংগ্রহ করছি। না বিষয়টি এমন নয়। মূলত, বায়োমিথেন তৈরিতে গোবর ব্যবহার করা হয় বলে এটি সংগ্রহ করতে হচ্ছে।

তিনি বলেন, জ্বালানি অত্যন্ত ব্যয়বহুল হয়ে উঠেছে। এর ভালো বিকল্প হিসেবে বায়োগ্যাস ব্যবহার হতে পারে। আর এটি তৈরিতে প্রয়োজন গরু এবং স্থান। যার দুটি-ই আমাদের আশ্রমের ছিল। প্রথমে এই গোবর সংগ্রহ করে এর সাথে পানি মিশাতে হয়। পরে বায়োরিয়েক্টর নামক যন্ত্রে রাখা হয়। আর সেখান থেকে রান্নাঘরের জন্য যথেষ্ট মিথেন তৈরি হয়।

তিনি আরও বলেন, মার্চ মাসে এখান থেকে ২০ লিটার প্রাকৃতিক গ্যাস প্রতিস্থাপন হয়েছে। যদি বিকল্প হিসেবে এটি ব্যবহার না হতো, তাহলে আমাকে এটি প্রতি মাসে ক্রয় করতে হতো। যদিও এর জন্য গোবর সংগ্রহ করা একটু কঠিন, তবে জ্বালানির খরচের কাছে এই হিসাব বেশি নয়।

রুক্মিনি বলেন, ভারতের বেশিরভাগ গ্রামীণ অংশে কৃষিই প্রধান পেশা। তাই গোবর স্পর্শ কিংবা সংগ্রহ করা বড় ব্যাপার নয়। যদিও অতিথিদের কেউ কেউ প্রথম দিকে এটি অপছন্দ করে না।

তিনি বলেন, বিশেষ করে শহর থেকে কিছু মহিলা যারা আমাদের সাথে থাকতে আসে তারা গন্ধে একটু অস্বস্তি অনুভব করে। কিন্তু আমরা তাদের জোর করি না। তবে শেষ পর্যন্ত তারা অভ্যস্ত হয়ে যায় এবং তারা আমাদের এই কাজে সাহায্য করতে শুরু করে।

সরকারের নীতি আয়োগের তথ্য অনুযায়ী, ভারতীয় গবাদি পশু প্রতিদিন প্রায় তিন মিলিয়ন টন গোবর উৎপন্ন করে। সরকার চায় সেই গোবর এবং অন্যান্য কৃষি বর্জ্য মিথেনে তৈরি হোক।

এই মুহূর্তে, ভারত তার প্রাকৃতিক গ্যাসের চাহিদার প্রায় অর্ধেক আমদানি করে থাকে। যার অর্থ দেশি মুদ্রা বিদেশে চলে যাচ্ছে। আর এই টাকা সরকার স্বদেশে ব্যয় করতে চায়। এছাড়াও অর্থনীতির বৃদ্ধির সাথে সাথে ভারতে জ্বালানি চাহিদাও বৃদ্ধি পাচ্ছে। সুতরাং বায়োগ্যাসের বিকল্প নেয় বলেও মন্তব্য করছেন নীতিনির্ধারকরা।

বায়োগ্যাস শিল্পকে উৎসাহিত করার জন্য ২০২৫ সাল থেকে সরকার গ্যাস সরবরাহকারীদের এক শতাংশ বায়োমিথেনের সাথে প্রাকৃতিক গ্যাস মিশ্রিত করার নির্দেশ দিয়েছে। আর এটি ২০২৮ সালের মধ্যে বেড়ে ৫ শতাংশ করা হবে।

ভারতের গ্যাস আমদানি কমানোর পাশাপাশি, বায়োগ্যাস বায়ু দূষণও কমাতে পারে, কারণ আগে যে খড় পোড়ানো হয়েছিল, তার পরিবর্তে বায়োরিয়াক্টরে পাঠানো যেতে পারে।

Tags: ভারত
Previous Post

পিঁছিয়ে পড়া নারী উন্নয়নে বাংলাদেশের পদক্ষেপ প্রসংশনীয়: জাতিসংঘ কর্মকর্তা

Next Post

ইরফান পুত্র বাবিলের প্রেমে বিচ্ছেদ?

Next Post
প্রেমের সম্পর্কের বিচ্ছেদ নিয়ে চিত্র, প্রেমিক ও প্রেমিকা আলিঙ্গন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ইরফান পুত্র বাবিলের প্রেমে বিচ্ছেদ?

হজযাত্রী ও হজ ফ্লাইটের জন্য ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী লাইনে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

হজযাত্রী ও হজ ফ্লাইট বিষয়ে ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশনা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT