চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতে লোকসভা নির্বাচন: চতুর্থ ধাপে ৯৬ আসনে ভোট

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:20 অপরাহ্ন 13, মে 2024
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
ভারতের লোকসভা নির্বাচনের চতুর্থ ধাপে ভোটাররা ভোট দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতে লোকসভা নির্বাচনের চতুর্থ দফায় ভোটগ্রহণ চলছে। এধাপে পশ্চিমবঙ্গের ৮টিসহ দেশটির মোট ৯৬টি আসনে ভোটগ্রহণ চলছে। এতে মোট সাড়ে ১৫ হাজারেরও বেশি ভোটকেন্দ্র ভোটগ্রহণ হচ্ছে।

সোমবার (১৩ মে) স্থানীয় সময় সকাল ৭টায় শুরু হয়ে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে এই ভোটগ্রহণ।

লোকসভা নির্বাচনের চতুর্থ দফায় ভোট পশ্চিমবঙ্গের বহরমপুর, কৃষ্ণনগর, রানাঘাট, বর্ধমান পূর্ব, বর্ধমান-দুর্গাপুর, আসানসোল, বীরভূম ও বোলপুর আসনে। এ দফায় ১০ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মোট ৯৬টি আসনে ভোটার এক কোটি ৪৫ লাখ ৩০ হাজার ১৭ জন ভোটার। তৃতীয় লিঙ্গের ভোটার ২৮২ জন।

এ দফার ভোটে চলছে হেভিওয়েট ও তারকা প্রার্থীদের জমজমাট লড়াই। পশ্চিমবঙ্গের বহরমপুরে রয়েছেন কংগ্রেসের প্রার্থী অধীর চৌধুরী। বিজেপির প্রার্থীদের মধ্যে রয়েছেন রানাঘাটে জগন্নাথ সরকার, বর্ধমান পূর্ব আসনে সুরেন্দ্র সিং আলুওয়ালিয়া ও বর্ধমানের দুর্গাপুরে দিলীপ ঘোষ।

তৃণমূল কংগ্রেসের হয়ে বোলপুরে লড়ছেন অসিত মাল, কৃষ্ণনগরে মহুয়া মৈত্র, আসানসোলে শত্রুঘ্ন সিনহা ও বীরভূমে রয়েছেন শতাব্দদী রায়। এছাড়া গুজরাট ও বিহার থেকে এসে পশ্চিমবঙ্গে তৃণমূলের হয়ে নির্বাচন করছেন ভারতের সাবেক ক্রিকেটার কীর্তি আজাদ, ইউসুফ পাঠান ও বলিউড তারকা শত্রুঘ্ন সিনহা।

এ ধাপে অন্ধ্রপ্রদেশের ২৫টি এবং‌ তেলঙ্গানার ১৭টি আসনের সবকটিতেই ভোট হচ্ছে। এছাড়া উত্তরপ্রদেশের ১৩টি, মহারাষ্ট্রের ১১টি, মধ্যপ্রদেশের ৮টি, ওড়িশার ৪টি, বিহার এবং ঝাড়খণ্ডের ৫টি করে, ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু ও কাশ্মিরের শ্রীনগর আসনে ভোট চলছে।

লোকসভার পাশাপাশি অন্ধ্রপ্রদেশ ও ওড়িশায় বিধানসভা নির্বাচন হচ্ছে। ভোট ঘিরে নির্বাচনী এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। নির্বাচনী দায়িত্বে রয়েছেন ১৯ লাখেরও বেশি কর্মকর্তা ও কর্মচারী।

Tags: ভারতে লোকসভা নির্বাচন
Previous Post

উত্তপ্ত হয়ে উঠছে দেশের তাপমাত্রা, সঙ্গে ঝড়-বৃষ্টির পূর্বাভাস

Next Post

বিশ্বকাপ দল ঘোষণার সময় জানাল বিসিবি

Next Post
বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে একসঙ্গে উদযাপন করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বকাপ দল ঘোষণার সময় জানাল বিসিবি

বাংলাদেশের মা ও মেয়ে হাসিমুখে একসঙ্গে ছবি তুলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

রোশনীর যে গানে মুগ্ধ মা, বাবার চোখে জল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT