চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঠাকুরগাঁওয়ে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু

সামসুজ্জোহা by সামসুজ্জোহা
11:31 অপরাহ্ন 12, মে 2024
in - সেমি লিড, জনপদ, ঠাকুরগাঁও
A A
আঘাতপ্রাপ্ত ব্যক্তির হাত মেঝেতে পড়ে আছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ঠাকুরগাঁওয়ের দুই উপজেলায় পৃথক ঘটনায় এক এসএসসি পরীক্ষার্থীসহ তিনজনের মৃত্যু হয়েছে।

রোববার ১২ মে ভোর রাত থেকে দুপুর পর্যন্ত জেলার সদর ও হরিপুর উপজেলায় এ ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ জানায়,রোববার দুপুরে এসএসসি পরীক্ষায় ফেল করার খবর পেয়ে হরিপুর উপজেলা কামারপুকুর গ্রামে মিতু আক্তার (১৫) নামের এক শিক্ষার্থী আত্মহত্যা করে।

মিতুর বাবা মুসা আলী বলেন, মিতু এবার কামার পুকুর মডেল উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেয়। এসএসসিতে অকৃতকার্য হয়ে সে মানসিকভাবে ভেঙ্গে পড়ে দুপরে কোনো এক সময় ঘরের দরজা বন্ধ করে গলায় ওড়না পেচিয়ে আত্মহননের পথ বেছে নেয়। হরিপুর থানার ওসি আব্দুল লতিফ শেখ বলেন, ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে।

এ দিকে দুপুরে সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের মোলানী গ্রামে সবজি কাটতে গিয়ে বজ্রপাতে নিখিল রায় নামে (২২) এক কৃষকের মৃত্যু হয়েছে। নিহত কৃষক একই গ্রামের অনল রায়ের ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর থানার ওসি এবিএম ফিরোজ ওয়াহিদ জানান, ওই কৃষক নিজের খেতের সবজি কাটতে গেলে আকস্মিক বজ্রপাতে তিনি আহত হন। পরে অন্যরা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ছাড়া বিষধর সাপের কামড়ে নজরুল ইসলাম (৫০)নামে একজনের মৃত্যু হয়েছে বলে জানা যায়। নিহত নজরুল সদর উপজেলার মুন্সিরহাট এলাকার মৃত নমিজ উদ্দিনের ছেলে।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক সিরাজুল ইসলাম। তিনি বলেন, মাত্র ১ শতাংশ হার্টবিট নিয়ে নজরুলকে হাসপাতালে নিয়ে আসে তার স্বজনরা। এর কিছুক্ষণ পরই নজরুল মারা যায়।

Tags: ঠাকুরগাঁওমৃত্যু
Previous Post

জনগণের কাছে প্রত্যাখ্যাত হয়ে বেসামাল হয়ে পড়েছে বিএনপি: ওবায়দুল কাদের

Next Post

আলোচনা ও তথ্যচিত্রে অশোক রায় নন্দীকে স্মরণ

Next Post
অশোক রায় নন্দীকে স্মরণে আলোচনা ও তথ্যচিত্রের অনুষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ

আলোচনা ও তথ্যচিত্রে অশোক রায় নন্দীকে স্মরণ

দিল্লি ক্যাপিটালসের ক্রিকেটার উল্লাসে ভাসছেন, ম্যাচের উত্তেজনা ফুটে উঠেছে. Channel i News - চ্যানেল আই নিউজ

কোহলিদের কাছে হেরে শেষ চারের পথ থেকে পেছাল দিল্লি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT