চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আলোচনা ও তথ্যচিত্রে অশোক রায় নন্দীকে স্মরণ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:35 অপরাহ্ন 12, মে 2024
in বাংলাদেশ
A A
অশোক রায় নন্দীকে স্মরণে আলোচনা ও তথ্যচিত্রের অনুষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ

আলোচনা ও তথ্যচিত্রে অশোক রায় নন্দীকে স্মরণ করেছেন বিশিষ্ট জনেরা। নাটকে নিবেদিত মানুষ ছিলেন অশোক রায় নন্দী। নাটকের পাশাপাশি দেশের প্রকাশনা শিল্পেও তিনি ছিলেন সর্বজন সমাদৃত ব্যক্তি।

নাট্যাঙ্গণ ও প্রকাশনাশিল্পের মানুষদের শোকের সাগরে ভাসিয়ে ৩ মে না ফেরার দেশে পাড়ি জমান শিল্পের সমঝদার অশোক রায় নন্দী।

তার স্মরণে আয়োজিত আলোচনা সভায় জাতীয় সংসদের উপনেতা এবং বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী বলেছেন, অশোক রায় নন্দী ছিলেন একজন আলোকিত মানুষ। নাটকের মাধ্যমে তিনি স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশের মূল্যবোধকে উপলব্ধি করতে চেয়েছেন এবং তাকে জনগণের মধ্যে ছড়িয়ে দিতে চেয়েছেন।

রবিবার(১২মে) সন্ধ্যায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের আয়োজনে নাট্যজন অশোক রায় নন্দীর প্রয়াণে শোকসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মতিয়া চৌধুরী বলেন,  নাটক আর প্রকাশনার সঙ্গে জড়িত থেকে অনেক সৃজনশীল কাজ করে গেলেও অশোক রায় নন্দী আজীবন নিজেকে লুকিয়ে রেখেছিলেন। তিনি ছিলেন প্রচারবিমুখ একজন মানুষ। সরলতা ও সৃজণশীলতার কারণে নাটকের মানুষদের মাঝে তিনি আজীবন বেঁচে থাকবেন। আমি তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি তার বিদেহী আত্মার শান্তি কামনা করছি।

গ্রুপ থিয়েটার ফেডারেশানের চেয়ারম্যান লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে শোকসভায় স্মৃতিচারণ করেন সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর এমপি, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও প্রয়াত অশোক রায় নন্দীর ছোট ভাই সুজিত রায় নন্দী, নাট্যাভিনেতা ও নির্দেশক আতাউর রহমান, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ প্রমুখ।

Tags: অশোক রায় নন্দীসুজিত রায় নন্দী
Previous Post

ঠাকুরগাঁওয়ে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু

Next Post

কোহলিদের কাছে হেরে শেষ চারের পথ থেকে পেছাল দিল্লি

Next Post
দিল্লি ক্যাপিটালসের ক্রিকেটার উল্লাসে ভাসছেন, ম্যাচের উত্তেজনা ফুটে উঠেছে. Channel i News - চ্যানেল আই নিউজ

কোহলিদের কাছে হেরে শেষ চারের পথ থেকে পেছাল দিল্লি

প্রাকৃতিক পটভূমিতে হাস্যোজ্জ্বল নারী ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

'অনুমতি ছাড়া জন্ম দেয়ায়' মা-বাবার বিরুদ্ধে মামলা!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT