চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্যারিয়ারে বড় প্রাপ্তি, যা বললেন পূর্ণিমা

সেন্সর বোর্ডের সদস্য নির্বাচিত হয়েছেন চিত্রনায়িকা পূর্ণিমা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:03 অপরাহ্ন 12, মে 2024
in বিনোদন
A A
পূর্ণিমা সুন্দর লাল শাড়ি পরা, ক্যারিয়ারে বড় প্রাপ্তির ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বছরজুড়ে যখন সিনেমার শুটিং ব্যস্ততায় ডুবে থাকতেন গুণী চিত্রতারকা পূর্ণিমা, তখন নার্ভাস থাকতেন মুক্তির আগে সেন্সর বোর্ড থেকে তার সিনেমার কেমন ফিডব্যাক আসে! চমকপ্রদ খবর হচ্ছে, পূর্ণিমা নিজেই চলচ্চিত্র সেন্সর বোর্ডের সদস্য হয়েছেন। 

১২ মে (রবিবার) তথ্য মন্ত্রণালয়ের উপসচিব সাইফুল ইসলামের স্বাক্ষরকৃত তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় একটি প্রজ্ঞাপন জারি করে বিষয়টি জানানো হয়েছে। খবরটি জানার পর পূর্ণিমা নিজেও সারপ্রাইজড হয়েছেন। বিষয়টিকে তিনি তার ক্যারিয়ারের ‘বড় অর্জন’ বলে মনে করেন।

চ্যানেল আই অনলাইনকে পূর্ণিমা বললেন, আজ যখন সেন্সর সদস্য হওয়ার চিঠি পেয়েছি কিছুটা অবাক হয়েছি। এতো বছরের ক্যারিয়ারে বড় প্রাপ্তি ও গর্বের! কারণ, আগে যখন সিনেমা সেন্সরে জমা হতো, তখন কিছুটা নার্ভাস লাগতো। জানার আগ্রহ থাকতো আমার সিনেমাটি আনকাট পাশ হয়েছে কিনা। এখন সেই সেন্সরের বোর্ডের সদস্য হয়ে আমি বিভিন্ন ধরনের সিনেমা উপভোগ করতে পারবো। এতে সম্মানিতবোধ করছি।

রূপালি পর্দায় বর্ণিল ক্যারিয়ার পূর্ণিমার। তিনি উপহার দিয়েছেন মনের মাঝে তুমি, আকাশ ছোঁয়া ভালোবাসা, সুভা, বাধা, মা আমার স্বর্গ, শুভ বিবাহ, স্বামী স্ত্রীর যুদ্ধ, মনের সাথে যুদ্ধ মতো ব্যবসা সফল ও দর্শক নন্দিত সিনেমা। তুলনামূলক সিনেমা কম করলেও গেল কয়েক বছর পূর্ণিমা উপস্থাপনায় বেশ সরব। তার নান্দনিক উপস্থাপনার কাজটি চিত্রনায়িকা কিংবা অভিনেত্রী পরিচয়ের বাইরে নতুন করে পরিচিতি এনে দিয়েছে।

সেন্সর বোর্ডের সদস্য হওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করে পূর্ণিমা বলেন, ‘কখনো সেন্সর বোর্ডের সদস্য হতে পারবো এটা মনেই হয়নি। ওখানে যাওয়ার জন্য যথাযথ যোগ্যতা অর্জন করতে পেরেছি মনে করি না। তবুও আমাকে রাখা হয়েছে এবং সম্মান জানানো হয়েছে। আমি আমার দায়িত্ব পালনে সচেষ্ট থাকবো। এতো সম্মানজনক কমিটিতে আমাকে রাখার জন্য তথ্য মন্ত্রণালয় ও সংশ্লিষ্টদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি।’

পূর্ণিমা ছাড়াও আগামী এক বছরের জন্য ১৫ সদস্যের এই সেন্সর বোর্ড কমিটিতে অভিনয়শিল্পীদের মধ্যে আরও আছেন অভিনেত্রী সুজাতা আজিম, অরুণা বিশ্বাস, রোকেয়া প্রাচী, পূর্ণিমা, আজিজুল হাকিম। এছাড়াও রয়েছেন প্রযোজক খোরশেদ আলম খসরু, পরিচালক জাহাঙ্গীর আলম। কার্যকর হওয়া নতুন কমিটিতে আরও আছেন এফডিসির বর্তমান ব্যবস্থাপনা পরিচালক নুজহাত ইয়াসমিন, পরিচালক সমিতির সভাপতি কাজী হায়াৎ।

এছাড়া সেন্সর বোর্ডের সদস্য হিসেবে আছেন আইন ও বিচার বিভাগের সচিব, প্রধানমন্ত্রীর প্রেস সচিব, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপ সচিব (প্রশাসন ও চলচ্চিত্র) এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের একজন প্রতিনিধি।

সেন্সর বোর্ড সূত্রে জানা যায়, নতুন এই বোর্ডের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন তথ্য সচিব। তিনি আগামী একবছর সেন্সর বোর্ডের চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন। সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যান খালেদা বেগম।

Tags: অরুণা বিশ্বাসআজিজুল হাকিমপূর্ণিমাবাধামনের মাঝে তুমিমনের সাথে যুদ্ধরোকেয়া প্রাচীলিড বিনোদনসুভাসেন্সর বোর্ড
Previous Post

‘একসঙ্গে পার্টি করা বন্ধুরা আমার যন্ত্রণার দিনে পাশে থাকেনি’

Next Post

রাজস্থানকে হারিয়ে প্লে-অফের পথে আরেক পা চেন্নাইয়ের

Next Post
চেন্নাইয়ের ক্রিকেটার ব্যাটিং করছে, বাংলাদেশি ক্রিকেটার উইকেটের পিছনে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজস্থানকে হারিয়ে প্লে-অফের পথে আরেক পা চেন্নাইয়ের

নাঈমের ছবি, বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা, প্রশংসা পাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

যে কারণে প্রশংসায় ভাসছেন নাঈম

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT