চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শততম পর্বে প্রবেশ করলো ক্যাম্পাস

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:17 অপরাহ্ন 12, মে 2024
in বিনোদন
A A
ক্যাম্পাসের শততম পর্ব উদযাপন অনুষ্ঠানে অতিথিরা হাসিমুখে বসে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

অনেকেই বলে থাকেন, একঘণ্টার নাটকের এই সময়ে ধারাবাহিক নাটক হারিয়ে যাচ্ছে! তবে সংকটের মধ্যে তুহিন হোসেনের পরিচালনায় ‘ক্যাম্পাস’ নামে ধারাবাহিক নাটকটি সাফল্যের সঙ্গে শততম পর্বে প্রচার হয়েছে।

এ উপলক্ষে রাজধানীর বনানীর এক রেস্টুরেন্টে “ক্যাম্পাস আড্ডা” শিরোনামে একটা আড্ডা র আয়োজন করেন পরিচালক তুহিন হোসেন।

সেখানে নাটকটির শিল্পী-কলাকুশলীরা উপস্থিত ছিলেন। নাটকটি প্রচারের পর দর্শকদের কেমন সাড়া পাচ্ছেন তা জানান।

ক্যাম্পাস নাটকে অন্যতম চরিত্র করেছেন নাজিয়া হক অর্ষা। তিনি বলেন, ক্যাম্পাসে যারা অভিনয় করেছেন প্রত্যেকে ক্যারেক্টার নামে পরিচিত পেয়েছেন। এ সময়ের ধারাবাহিকে এই বিষয়টি কম দেখা যায়। সেদিক থেকে ক্যাম্পাস ১০০ পর্ব প্রচার সার্থক।

অভিনেতা আহসান হাবীব নাসিম বলেন, ক্যাম্পাস নাটকের চরিত্রগুলো এখন দর্শকের কাছে পরিচিত। নাটকটি যেহেতু দর্শক জনপ্রিয়তা পাচ্ছে সময়ের সাথে সাথে আমরা চাই ক্যাম্পাসের যাত্রা দীর্ঘ হোক।

এছাড়াও অন্যান্য শিল্পীরা তাদের কাজের অভিজ্ঞতা শেয়ার করেন। আড্ডা আয়োজনে শুটিংয়ের নানা বাধা বিপত্তি, আন্তরিকতা, শেয়ার করতে গিয়ে কেউ কেউ ইমোশনাল হয়ে পড়েন।

ক্যাম্পাস একটি বেসরকারি টিভিতে প্রচার হচ্ছে। চ্যানেলটি অনুষ্ঠান প্রধান আরিফ রহমান জানান, বর্তমান সময়ের অন্যতম ধারাবাহিক নাটক ক্যাম্পাস। প্রচারের পর থেকে সবদিক বিবেচনা করলে বলা যায় এটি সফল।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চাষী আলম, এমিলা হক, ফরহাদ বাবু, শিবলি নোমান প্রমুখ।

Tags: ক্যাম্পাসতুহিন হোসেন
Previous Post

এমপির জিহ্বা কেটে নেয়ার হুমকি দিলেন আ.লীগ নেতা

Next Post

এসএসসি-সমমানে পাশের হার ৮৩.০৪

Next Post
এসএসসি পরীক্ষার্থীদের উত্তেজনা ও আনন্দের মুহূর্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

এসএসসি-সমমানে পাশের হার ৮৩.০৪

চ্যানেল আই অনলাইন বোর্ডের বিজ্ঞাপন, যশোর শিক্ষা বোর্ডের ফলাফল. Channel i News - চ্যানেল আই নিউজ

এসএসসি ফলে এবার দেশসেরা যশোর শিক্ষা বোর্ড

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT