চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উড়ন্ত ফ্লাইটের যাত্রী বললেন, ‘এখনই সমুদ্রে ঝাঁপ দেব’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:00 অপরাহ্ন 12, মে 2024
in আন্তর্জাতিক
A A
এয়ারলাইন্সের অভ্যন্তরে যাত্রীদের বসার স্থান ও একজন স্টাফের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের একটি ফ্লাইটে উড়োজাহাজের জানালার কাছে দাঁড়িয়ে নীচে ঝাঁপ দেওয়ার হুমকি দিয়ে আতঙ্কিত পরিস্থিতি তৈরি করেছেন এক যাত্রী। এ কাণ্ড দেখে অন্যান্য যাত্রীরাও আতঙ্কিত হয়ে ওঠেন। বিমান থেকে নামার পর ওই যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

জানা যায়, গত ৮ মে দুবাই থেকে বেঙ্গালুরুর উদ্দেশে রওনা দিয়েছিল বিমানটি। সেখানেই ছিলেন অভিযুক্ত যুবক। শুরুতে সব স্বাভাবিক থাকলেও বিমান মাঝ আকাশে থাকাকালীন অসংলগ্ন ও অস্বাভাবিক আচরণ করতে শুরু করেন তিনি, যা বিমানকর্মী এবং বিমানের অন্য যাত্রীদের অসুবিধার কারণ হয়ে দাঁড়ায়। ফ্লাইটের কর্মীরা যুবককে বাধা দিলে তিনি বিমান থেকে সমুদ্রে ঝাঁপ দেওয়ার হুঁশিয়ারি দেন। ওই সময়ে বিমানটি আরব সাগরের ওপর দিয়ে যাচ্ছিল। ওই যাত্রীর আচরণ এবং মন্তব্যের কারণে বিমানে আতঙ্কের পরিস্থিতি তৈরি হয়।

পরে বেঙ্গালুরুতে বিমান পৌঁছলে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের এক কর্মী বিমানবন্দর কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন। তারপর ওই যাত্রীকে ধরে পুলিশের হাতে তুলে দেন বিমানবন্দরের নিরাপত্তারক্ষীরা।

এখনও পর্যন্ত এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস কর্তৃপক্ষের পক্ষ থেকে এই ঘটনা নিয়ে কোনও মন্তব্য করা হয়নি। তবে প্রয়োজনীয় ধারায় যুবকের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। কেন তিনি বিমানের মধ্যে অস্বাভাবিক আচরণ করছিলেন, কেনই বা সমুদ্রে ঝাঁপ দেওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন, পুলিশ তা খতিয়ে দেখছে। যুবককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

Tags: এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস
Previous Post

এবার রাফাহর মধ্যাঞ্চলে হামলার প্রস্তুতি ইসরায়েলের

Next Post

ঢাবিতে ‘ইয়ুথ লিডারশীপ স্কিলস ফর স্মার্ট বাংলাদেশ’ সিম্পোজিয়াম

Next Post
ঢাবিতে ইয়ুথ লিডারশিপ স্কিলস ফর স্মার্ট বাংলাদেশ সেমিনার ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাবিতে ‘ইয়ুথ লিডারশীপ স্কিলস ফর স্মার্ট বাংলাদেশ’ সিম্পোজিয়াম

মির্জা ফখরুল সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিচার বিভাগকে সরকার প্রভাবিত করছে: মির্জা ফখরুল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT