চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এবার রাফাহর মধ্যাঞ্চলে হামলার প্রস্তুতি ইসরায়েলের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:54 অপরাহ্ন 12, মে 2024
in আন্তর্জাতিক
A A
বিধ্বস্ত ভবন ও ক্ষতিগ্রস্ত এলাকা, ধ্বংসস্তূপের মাঝে মানুষজন. Channel i News - চ্যানেল আই নিউজ

গাজায় ২৪ ঘণ্টায় ইসরায়েলের হামলায় আরও ৩৯ জন নিহত ও ৫৮ জন আহত হয়েছেন। এতে নিহতের সংখ্যা ৩৫ হাজারের কাছাকাছি পৌঁছে গেছে। এ অবস্থায় মধ্য রাফা থেকে ফিলিস্তিনিদের সরে যেতে বলেছে ইসরায়েল, আরও বড় হামলার ইঙ্গিত দিচ্ছে তারা। 

জানা যায়, গাজার মধ্য রাফার বাসিন্দাদের উত্তর-পূর্ব এলাকায় সরে যেতে নির্দেশ দিয়েছে ইসরায়েল। এর মধ্য দিয়ে রাফায় আরও বড় ধরনের অভিযানের ইঙ্গিত দিল তারা। গত সপ্তাহে ইসরায়েলি বাহিনী রাফার পূর্বাঞ্চলের লোকজনকে সরে যেতে নির্দেশ দিয়েছিল। এরপর মিসর সীমান্তের কাছে রাফা ক্রসিংয়ের নিয়ন্ত্রণ নেয় তারা।

গাজায় রাফা ক্রসিং দিয়ে ত্রাণ প্রবেশ নিয়ে ইসরায়েলের সঙ্গে কাজ করতে অস্বীকৃতি জানিয়েছে মিসর। দেশটি জানিয়েছে, রাফাতে ইসরায়েলের অগ্রহণযোগ্য উত্তেজনা বৃদ্ধির কারণে ত্রাণ নিয়ে মিসর তাদের সঙ্গে কাজ করবে না। এছাড়াও গাজায় মানবিক পরিস্থিতির বিপর্যয়ের জন্য শুধু ইসরায়েলকেই দায়ী করছে মিসর।

হামাসের সামরিক শাখা আল-কাসেম ব্রিগেড নাদাভ পোপেলওয়েল নামে আরেক ইসরায়েলি জিম্মির ভিডিও প্রকাশ করেছে। ভিডিওটি প্রকাশের পর হামাস জানিয়েছে, এক মাস আগে ইসরাইলি বিমান হামলায় আহত হয়েছিলেন এই জিম্মি। এরপর তার মৃত্যু হয়েছে।

লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ জানিয়েছে, ইসরায়েলের রামিয়া সামরিক ঘাঁটি লক্ষ্য করে শনিবার রকেট ও কামান হামলা চালিয়েছে তারা। এর আগে লেবাননের দক্ষিণাঞ্চল লক্ষ্য করে ব্যাপক বিমান হামলা চালিয়েছিল ইসরায়েল। ওই হামলার প্রতিশোধ নিতেই হিজবুল্লাহ ইসরায়েলের সামরিক ঘাঁটিতে আঘাত হেনেছে বলে ধারণা করা হচ্ছে।

গাজায় মার্কিন অস্ত্র ব্যবহার করে ইসরায়েল হয়তো আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির স্টেট ডিপার্টমেন্ট বলেছে, যুক্তরাষ্ট্রের সরবরাহকৃত অস্ত্রগুলো ব্যবহারের বিষয়ে ইসরায়েলের কিছু বাধ্যবাধকতা থাকলেও সেগুলো অসঙ্গতিপূর্ণ উপায়ে ব্যবহার করা হয়েছে।

Tags: ইসরায়েলে হামাস যুদ্ধলেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ
Previous Post

চলে গেলেন স্বাধীন চলচ্চিত্রের অগ্রদূত রজার করম্যান

Next Post

উড়ন্ত ফ্লাইটের যাত্রী বললেন, ‘এখনই সমুদ্রে ঝাঁপ দেব’

Next Post
এয়ারলাইন্সের অভ্যন্তরে যাত্রীদের বসার স্থান ও একজন স্টাফের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

উড়ন্ত ফ্লাইটের যাত্রী বললেন, ‘এখনই সমুদ্রে ঝাঁপ দেব’

ঢাবিতে ইয়ুথ লিডারশিপ স্কিলস ফর স্মার্ট বাংলাদেশ সেমিনার ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাবিতে ‘ইয়ুথ লিডারশীপ স্কিলস ফর স্মার্ট বাংলাদেশ’ সিম্পোজিয়াম

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT