চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জিম্বাবুয়ের বিপক্ষে টানা চার জয় বাংলাদেশের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:00 অপরাহ্ন 10, মে 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট দল জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচে একত্রিত।. Channel i News - চ্যানেল আই নিউজ

কিছুটা ভয় ধরালেও বাংলাদেশের সঙ্গে লড়াইয়ে শেষ পর্যন্ত পেরে ওঠেনি জিম্বাবুয়ে। মিরপুরে সিরিজের চতুর্থ টি-টুয়েন্টিতে সিকান্দার রাজার দলকে ৫ রানে হারিয়েছে স্বাগতিকরা। আইপিএল থেকে ফিরেই ৩ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন মোস্তাফিজুর রহমান।

টানা চার জয় পাওয়া বাংলাদেশের সামনে হাতছানি এবার প্রতিপক্ষকে হোয়াইটওয়াশের। আগামী রোববার সকাল দশটায় সিরিজের ফল ৫-০ করার মিশনে নামবে নাজমুল হোসেন শান্তর দল।

১৪৪ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে জিম্বাবুয়ে ২ বল আগে ১৩৮ রানে গুটিয়ে যায়। ১৪ রান ডিফেন্ড করতে বোলিংয়ে এসে শেষ ওভারে ৪ বলে দুটি উইকেট তুলে নেন সাকিব আল হাসান।

শেষ দুই ওভারে ৩ উইকেট হাতে রেখে জিম্বাবুয়ের দরকার ছিল ২১ রান। ৭ রান দিয়ে একটি উইকেট নেন মোস্তাফিজুর রহমান। ওই ওভারে বাউন্ডারি লাইনে দারুণ ফিল্ডিংয়ে ৪ রান সেভ করেন টাইগার অধিনায়ক শান্ত।

বাংলাদেশের দেয়া মাঝারি লক্ষ্যে নড়বড়ে শুরুর পর পঞ্চম উইকেট জুটিতে ঘুরে দাঁড়ায় জিম্বাবুয়ে। রায়ান বার্ল ও জোনাথন ক্যাম্পবেল মিলে জয়ের আশা জাগান। বার্লকে ফিরিয়ে ৩৫ রানের জুটি ভাঙেন মোস্তাফিজ। দু্ই বল পর লুক জঙ্গুইয়েকে (১) আউট করেন। বাঁহাতি পেসারের জোড়া শিকারে ম্যাচে ফেরে বাংলাদেশ।

দারুণ খেলতে থাকা ক্যাম্পবেলকে (৩১) আউট করেন জয়ের পাল্লা ভারী করেন সাকিব। নিয়মিত বিরতিতে উইকেট পড়লেও শেষ পর্যন্ত লড়াই করে জিম্বাবুয়ে। টেলএন্ডার ওয়েলিংটন মাসাকাদজা ৮ বলে ১৯ রানে অপরাজিত থাকেন।

৩.৪ ওভারে ৩৫ রানে সাকিব নেন চার উইকেট। মোস্তাফিজ ৪ ওভারে মাত্র ১৯ রান খরচ করার পাশাপাশি গুরুত্বপূর্ণ সময়ে উইকেট তুলে হন টাইগারদের জয়ের নায়ক।

উদ্বোধনী জুটির শতরানে বিশাল সংগ্রহের আশা জাগলেও অবিশ্বাস্য ব্যাটিং ধসে জিম্বাবুয়ের বিপক্ষে চতুর্থ টি-টুয়েন্টিতে দেড়শ ছুঁতে পারেনি বাংলাদেশ। ১১ ওভারে কোনো উইকেট না হারিয়ে ১০০ রান তোলার পর সবার চোখ ছিল দুইশর দিকে। তখনই নাটকীয়তার শুরু। ১০০/০ থেকে বাংলাদেশের স্কোর হয়ে যায় ১৪৩/১০।

শের-ই-বাংলা স্টেডিয়ামে বাংলাদেশের বিপত্তির শুরু ওপেনিং জুটি ভাঙার পর। ৩৭ বলে ৫২ রানের ইনিংস খেলে তানজিদ হাসান তামিম ফেরার পর ক্রিজে দাঁড়াতে পারেননি আর কেউ। ৩৪ বলে ৪১ রান করে সৌম্য সরকার ফেরেন লুক জঙ্গুইয়ের ওই ওভারেই।

তাওহীদ হৃদয় ১২ রান করে ফেরেন সিকান্দার রাজার শিকার হয়ে। টপঅর্ডারের তিন ব্যাটার ছাড়া দুই অঙ্ক ছুঁতে পারেননি কেউ। ৪২ রানে শেষের ১০ উইকেট হারায় বাংলাদেশ। রেকর্ড গড়া ওপেনিং জুটি বিচ্ছিন্ন হয় ১০১ রানে।

অফস্পিনার ব্রায়ান ব্যানেট জোড়া শিকারের দেখা পান। সাকিব আল হাসান (১) ও নাজমুল হোসেন শান্তকে (২) বোল্ড করেন। আর কেউই হাল ধরতে পারেননি। ইনিংসের এক বল আগেই ১৪৩ রানে গুটিয়ে যায় বাংলাদেশ।

শুক্রবার শের-ই-বাংলা স্টেডিয়ামে বাংলাদেশের ওপেনিং জুটি স্বস্তি এনে দিলেও বাকিরা করেছেন চরম হতাশ।

আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে ওপেনিংয়ে বাংলাদেশের শতরানের জুটি ছিল মোটে দুটি। শুক্রবার তানজিদ-সৌম্যর জুটিটি দেশের হয়ে তৃতীয় শতক।

গতবছর চট্টগ্রামে আয়ারল্যান্ডের বিপক্ষে লিটন দাস ও রনি তালুকদার মিলে গড়েন ১২৪ রানের জুটি। যেটি ওপেনিংয়ে সর্বোচ্চ।

প্রথম শতরানের জুটিতেও রয়েছে সৌম্যর নাম। জিম্বাবুয়ে সফরে হারারে স্পোর্টস ক্লাব মাঠে নাঈম শেখের সঙ্গে গড়েছিলেন ১০২ রানের জুটি।

শতকের মুখ দেখার আগেই ভাঙতে পারত ওপেনিং জুটি। দলীয় ৮৭ রানে লং-অফে তানজিদের সহজ ক্যাচ ছাড়েন ফারাজ আকরাম।

মাঝপথে খেই হারানো ব্যাটিং দুর্দশার মাশুল আরেকটু হলেই দিতে হতো বাংলাদেশকে। তবে বোলারদের সাফল্যে সেটি হয়নি। সৌম্য সরকার, তানজিদ হাসান তামিমের দুর্দান্ত দুটি ক্যাচও ম্যাচ জয়ে দারুণ ভূমিকা রাখা। পাশাপাশি একাধিক ক্যাচও ফসকেছে টাইগার ফিল্ডারদের হাত থেকে।

Tags: চতুর্থ টি-টুয়েন্টিবাংলাদেশ-জিম্বাবুয়েমিরপুর
Previous Post

সংস্কৃতিতে আরও বেশি সময়, শ্রম ও মেধা বিনিয়োগ করতে হবে: তথ্য প্রতিমন্ত্রী

Next Post

বিএনপি আবারও সন্ত্রাসী কর্মকাণ্ডের চেষ্টা করছে: ওবায়দুল কাদের

Next Post
বিএনপি আবারও সন্ত্রাসী কর্মকাণ্ডের চেষ্টা করছে: ওবায়দুল কাদের. Channel i News - চ্যানেল আই নিউজ

বিএনপি আবারও সন্ত্রাসী কর্মকাণ্ডের চেষ্টা করছে: ওবায়দুল কাদের

ব্রাজিলের ফুটবল দল খেলা চলাকালে উল্লাস করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

নেইমার-কাসেমিরোকে ছাড়াই কোপার দল ব্রাজিলের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT