চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুক্তরাষ্ট্রে বিমানবাহিনীর কর্মকর্তাকে হত্যা করল পুলিশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:08 অপরাহ্ন 10, মে 2024
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
অফিসারের পোষাক পরা যুবক, পেছনে মার্কিন পতাকার ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে ভুল বাড়িতে অভিযান চালিয়ে বিমানবাহিনীর এক কৃষ্ণাঙ্গ কর্মকর্তাকে হত্যা করেছে পুলিশ। 

বিবিসি জানিয়েছে, গত ৩ মে ফ্লোরিডার হার্লবার্ট ফিল্ডের স্পেশাল অপারেশন উইং থেকে ৮ কি:মি: দূরে অবস্থিত তার বাড়িতে এ ঘটনা ঘটেছে। পুলিশ একটি নাম্বার থেকে ফোন পেয়ে ওই অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে যায়।

গুলিবিদ্ধ হওয়ার পর রজার ফোর্টসন (২৩) নামের ওই বিমানবাহিনীর কর্মকর্তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখানে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। নিহতের পরিবারের আইনজীবী অভিযোগ করেছেন, পুলিশ ভুল বাড়িতে ঢুকেছে। তবে পুলিশ এ অভিযোগ নাকচ করে বলেছে, ফোর্টসনকে বন্দুক হাতে দেখতে পেয়ে আত্মরক্ষায় ওই পুলিশ সদস্য গুলি ছুড়েছেন।

ওকালুসা কাউন্টি শেরিফ এরিক এডেন বলেন, ফ্লোরিডার পুলিশ বিভাগ ও অঙ্গরাজ্যের অ্যাটর্নির দপ্তর ওই ঘটনার তদন্ত শুরু করেছে। তদন্তে ‘স্বচ্ছতা ও জবাবদিহি’ নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়ে এরিক এডেন বলেন, এই তদন্তে সময় লাগবে। আমি আপনাদের আশ্বস্ত করতে চাই যে আমরা কিছু আড়াল করছি না বা এমন কোনো পদক্ষেপ নিচ্ছি না যা ফোর্টসন বা ওই পুলিশ সদস্যের বিচারের ক্ষেত্রে প্রভাব রাখতে পারে।

এ ঘটনায় গুলিবর্ষণকারী পুলিশ সদস্যের সঙ্গে থাকা ক্যামেরায় ধারণ করা ভিডিও ফুটেজ জনসমক্ষে প্রকাশ করেছে স্থানীয় পুলিশ বিভাগ। ভিডিও ফুটেজে দেখা গেছে, পুলিশ ফোর্টসনের অ্যাপার্টমেন্টর দিকে যাছে। সাথে একজন প্রত্যক্ষদর্শী ছিলেন যিনি পুলিশকে ফোন অ্যাপার্টমেন্টের ভেতর থেকে লড়াইয়ের শব্দ শুনতে পাওয়ার কথা বলেছিলেন। ওই পুলিশ সদস্য ফোর্টসনের দরজার কাছে এসে কড়া নেড়ে নিজের পরিচয় দেয়।

দরজা খুলতেই ফোর্টসনকে ডান হাতে বন্দুক ধরে থাকতে দেখা যায় ভিডিওতে। পরে ওই পুলিশ সদস্য ফোর্টসনকে লক্ষ করে একাধিক গুলি করেন এবং তাকে অস্ত্রটি ফেলে দিতে বলেন। এসময় ফোর্টসন মেঝেতে পড়ে গিয়ে বলেন, ‘এটা ওখানেই আছে। আমার কাছে নেই।’

ফোর্টসন পরিবারের আইনজীবী বেন ক্রাম্প বলেন, তিনি একজন দেশপ্রেমিক ছিলেন। তিনি যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর একজন সদস্য ছিলেন। ফোর্টসনের মা চ্যান্টিমেক্কি ফোর্টসন বলেন, আমার সন্তান আমার সবকিছু ছিল।

Tags: পুলিশবিমানবাহিনীযুক্তরাষ্ট্র
Previous Post

ইটালিতে বাংলাদেশি প্রবাসীদের মধ্যে বাড়ছে সহিংসতা

Next Post

আসিম জাওয়াদের দ্বিতীয় জানাজার নামাজ সম্পন্ন

Next Post
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

আসিম জাওয়াদের দ্বিতীয় জানাজার নামাজ সম্পন্ন

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

সাতক্ষীরায় আম পাড়া শুরু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT