চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে রাবিতে প্রতিবাদ সমাবেশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:25 অপরাহ্ন 09, মে 2024
in শিক্ষা
A A
ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে রাবিতে প্রতিবাদ সমাবেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের হামলার প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ‘ইসরায়েলের আগ্রাসন ও মানবতাবাদ’ শীর্ষক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার ৯ মে বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে ‘শিক্ষক-শিক্ষার্থী, রাজশাহী বিশ্ববিদ্যালয়’ এর ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এসময় শিক্ষক-শিক্ষার্থীরা ‘স্টপ জেনোসাইড ইন গাজা’, ‘সেভ আল-আকসা, ফ্রি প্যালেস্টাইন’, ‘ফ্রম দ্যা রিভার টু দ্যা সি’, ‘প্যালেস্টাইন উইল বি ফ্রি’, ‘জেনারেশন আফটার জেনারেশন আনটিল টোটাল লিবারেশন’, ‘স্ট্যান্ড উইথ প্যালেস্টাইন’, ‘ফ্রিডম ফর প্যালেস্টাইন’, ‘হোয়্যার আর হিউম্যান রাইটস ইন গাজা?’ ইত্যাদি লেখা সম্বলিত প্লেকার্ড প্রদর্শন করেন।

প্রতিবাদ সমাবেশে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক আ-আল মামুন। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে দাঁড়িয়ে ফিলিস্তিনে চলমান ইসরায়েলি আগ্রাসন বুঝতে হলে দুটা জিনিস জরুরি। একটি হলো উপনিবেশবাদ আরেকটা মানবতাবাদ।

তিনি বলেন, এই দুটার সম্পর্ক বাদ দিয়ে এ বিষয় বুঝা সম্ভব নয়। আমেরিকার বিশ্ববিদ্যালয়গুলোতে আন্দোলনের দাবি হিসেবে ইসরায়েলকে এই অন্যায় আগ্রাসন থামাতে হবে, আমেরিকান অর্থসংগ্রহের পলিসি বন্ধ করতে হবে। গত ৭০-৮০ বছরের মধ্যে এটা আমেরিকাতে হওয়া সবচেয়ে বড় আন্দোলন। যে শিক্ষক-শিক্ষার্থীরা আন্দোলন করছে তাদেরকে নাজিক বলা হচ্ছে। তারা এন্টিসেমিটিক। ইহুদি রাষ্ট্রের বিরুদ্ধে কোনো কথা বললে সে কথাটি এন্টিসেমিটিক হিসেবে গণ্য করা হবে বলে আমেরিকার পার্লামেন্টে আইনও পাশ হয়েছে। এই এন্টিসেমিটিক ধারণাটি অনেক পুরনো এবং এর অনেক ট্রান্সফরমেশন আছে। ১৯৬৮ সালের পর থেকে এর অর্থ দাঁড়িয়েছে, আগ্রাসনের বিরুদ্ধে সমালোচনা করলেই সেটি এন্টিসেমিটিক হিসেবে প্রচার করা হয়।

গাজায় ইসরায়েলের হামলার নির্মমতার কথা উল্লেখ করে অধ্যাপক আ-আল মামুন বলেন, গাজায় মারা যাওয়া মানুষের মধ্যে অধিকাংশই নারী ও শিশু। যে ১৫ হাজার শিশু মারা গেছেন, তারা তাদের জীবন সম্পর্কেই ভালোভাবে জানতেন না। সেখানে খাবার নেই। প্রয়োজনীয় ওষুধ নেই। গাজা বর্তমানে একটা উন্মুক্ত কারাগার হয়ে গেছে। ফিলিস্তিনিদের খুঁজে খুঁজে হত্যা করা হচ্ছে। গত ১০০ বছরেও এ রকম অমানবিক ঘটনা ঘটেনি। সবার চোখের সামনে ইসারায়েল যে গণহত্যা চালাচ্ছে সেটির ভিত্তি কী? যুক্তি কী?

ইসরায়েলের উত্থানের বিষয়ে আলোচনা করতে গিয়ে তিনি বলেন, এই গণহত্যা চালানোর ভিত্তি হলো ইসরায়েলের জায়নবাদ ইতিহাস। উনিশ শতকে একটা ইন্টেলেকচুয়াল অ্যান্ড কালচারাল মুভমেন্ট ঘটে। সেসময় প্রোটেস্ট্যান্ট খ্রিস্টানরা ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা করার চিন্তা করে। তখনই ধারণা হয় একটি জায়নবাদ রাষ্ট্রের। ১৯১৭ সালে ব্রিটিশরা ইহুদিদেরকে একটি জায়গা দেওয়ার ঘোষণা দেন। যেটা একটা নতুন রাষ্ট্র হিসেবে গড়ে উঠবে।

তিনি বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধে হলোকাস্ট বা ব্যাপক ইহুদী গণহত্যা শুরু হয়েছিল, তাতে ইউরোপিয়ানদের মধ্যে একটা অপরাধবোধ কাজ করছিল। যখন নিপীড়িত ইহুদিরা প্যালেস্টাইনে গিয়ে বসতি স্থাপন শুরু করল, তখন ঠিক তার উল্টো ঘটনা ঘটলো। ফিলিস্তিনিরা হয়ে গেল নিপীড়িত। ফিলিস্তিনিদের হাজার বছরের জায়গা দখল করে তারা সেখানে বসতি শুরু করলো।

মানবতাবাদ বিষয়ে আলোচনায় গণযোগাযোগ ও সাংবাদিকা বিভাগের এই অধ্যাপক বলেন, মানবতাবাদের সাথে কলোনিয়ালিজমের সম্পর্ক রয়েছে। মূলত ১২০০-১৩০০ সালের দিকে মানবতাবাদ গড়ে উঠেছে। মানবতাবাদের কেন্দ্রে রাখা হয়েছে মানুষকে। এই মানবতাবাদের উৎস আসলে ক্রিসচিয়ানিটি। এই ক্রিসচিয়ানিটিতে যে আলোর কথা বলা হচ্ছে তা মূলত কলোনিয়ালিজমের আলো, সেই আলো পৃথিবীকে আলোকিত করবে। এই মানবতাবাদ ইউরোপকে শ্রেষ্ঠত্ব জাহির করে। কিন্তু এই মানবতাবাদ আর উপনিবেশবাদকে কোনোভাবেই আলাদা করা যায় না।

প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক কাজী মামুন হায়দার। এসময় তিনি বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে আগ্রাসনের মূল হোতা হয়েছে আমেরিকা। আমরা ভিয়েতনাম, ইরাক ও আফগানিস্তানের ওপর আমেরিকার আগ্রাসন দেখেছি। সবশেষ দেখছি ফিলিস্তিনে।

আরেকটা যুদ্ধ চলছে ইউক্রেনে, সেখানে মানবতা ভয়ংকরভাবে হুমকির মুখে পড়েছে। এই ব্যাপারগুলো এখন আর সাধারণ পর্যায়ে নাই। এখন বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সাধারণ মানুষ এবং সাধারণ বাচ্চারাও এই আন্দোলনগুলোতে যোগ দিচ্ছে। তারা জাতি, ধর্ম নির্বিশেষে ফিলিস্তিন ও মানবতাবাদের পক্ষে কথা বলছে।

গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রুদ্র আল মুত্তাকিম অনুষ্ঠানে সঞ্চালনা করেন। এসময় ফোকলোর বিভাগের সহযোগী অধ্যাপক আমিরুল ইসলাম কনকসহ বিশ্ববিদ্যালয়ের অর্ধশতাধিক শিক্ষার্থী এবং কয়টি ছাত্রসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Tags: রাজশাহী বিশ্ববিদ্যালয়
Previous Post

শনিবার ঢাকা মাতাবেন অঞ্জন, সঙ্গে সানি ও কাকতাল

Next Post

পরী লিখলেন ‘মেয়ের মা হলাম’

Next Post
পরী মা হওয়ার খবর শেয়ার করছেন, খুশির মুহূর্তে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

পরী লিখলেন ‘মেয়ের মা হলাম’

ধূমপান থেকে বিরত থাকতে নিকোটিন রিপ্লেসমেন্ট থেরাপি ব্যবহার. Channel i News - চ্যানেল আই নিউজ

সুস্থ জনস্বাস্থ্য নিশ্চিতে ধূমপানের ক্ষতি কমাতে করণীয় কী?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT