চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হজযাত্রী নিয়ে বিমানের প্রথম ফ্লাইট পৌঁছেছে জেদ্দায়

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:53 অপরাহ্ন 09, মে 2024
in বাংলাদেশ
A A
হজযাত্রীরা বিমানবন্দরে স্বাগত জানানো হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

রুমী সাঈদ, এম ওয়াই আলাউদ্দিন: চলতি বছর ৪১৫ জন হজযাত্রী নিয়ে বাংলাদেশ বিমানের প্রথম হজ ফ্লাইট বিজি-৩৩০১ জেদ্দার কিং আবদুল আজিজ বিমানবন্দরের হজ টার্মিনালে পৌঁছেছে। বিমান বন্দরে হাজিদের অভ্যর্থনা জানিয়েছেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারীসহ অন্যরা।

বৃহস্পতিবার ৯ মে স্থানীয় সময় সকাল ১১টায় জেদ্দাস্থ বিমান বন্দরে নিরাপদে অবতরণ করে প্রথম ফ্লাইট।

ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী ছাড়াও বিমান বন্দরে হাজিদের অভ্যর্থনা জানান, জেদ্দার কনসাল জেনারেল মো. নাজমুল হক, কনস্যুলেটের মিনিস্টার শ্রম কাজী এমদাদুল ইসলাম, হজ কাউন্সেলর মো. জহিরুল ইলাম, কাউন্সেলর মো. জাহিদুল ইসলাম, রিয়াদ দূতাবাসের দ্বিতীয় সচিব (প্রেস) আসাদুজ্জামান।

এ সময় বিমান বন্দরে সৌদি সরকারের উর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন সৌদি ধর্ম মন্ত্রণালয়ের ডেপুটি মিনিস্টার আয়েত আল খোয়ামী, জেদ্দা বিমানবন্দরের সিএও ইঞ্জিনিয়ার মাজেন জাওয়াহার, (পাসপোর্ট অধিদপ্তর) এর প্রধান মেজর জেনারেল ফয়সাল আল রাজি, হজ্জ ও ওমরাহ মন্ত্রণালয়ের মহাপরিচালক ইঞ্জিনিয়ার আব্দুর রহমান।

বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএম (বার) আগত হজযাত্রীদের শুভকামনা জানান এবং যেকোনো প্রয়োজনে বাংলাদেশ দূতাবাস, কনস্যুলেট ও বাংলাদেশ হজ মিশন সবসময় হজযাত্রীদের পাশে রয়েছে বলেও আশ্বাস দেন।

এসময় বাংলাদেশি হজ যাত্রীরা বিমান বন্দরের ব্যবস্থাপনা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন। বাংলাদেশ থেকে আগত হজযাত্রীরা বিমানবন্দরের সুন্দর ব্যবস্থাপনা ও উষ্ণ অভ্যর্থনা পেয়ে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। রোড টু মক্কা ইনিশিয়েটিভের আওতায় এবছর বাংলাদেশ থেকে মোট ৮৫ হাজার ২৫৭ জন পবিত্র হজ পালনের জন্য নিবন্ধন সম্পন্ন করেন।

Tags: পবিত্র হজ ২০২৪
Previous Post

ফিফার সাথে লেগে গেছে বিশ্বকাপ স্টেডিয়ামের বক্স-মালিকদের

Next Post

হেসেখেলে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করল ভারত

Next Post
বাংলাদেশ নারী ক্রিকেটার বলের দিকে তাকাচ্ছে, ভারতীয় খেলোয়াড় পাশে. Channel i News - চ্যানেল আই নিউজ

হেসেখেলে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করল ভারত

অঞ্জন ও সানি ঢাকায় গান পরিবেশন করছেন, দর্শক উপভোগ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

শনিবার ঢাকা মাতাবেন অঞ্জন, সঙ্গে সানি ও কাকতাল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT