চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হেসেখেলে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করল ভারত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:21 অপরাহ্ন 09, মে 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ নারী ক্রিকেটার বলের দিকে তাকাচ্ছে, ভারতীয় খেলোয়াড় পাশে. Channel i News - চ্যানেল আই নিউজ

সিরিজের পঞ্চম টি-টুয়েন্টিতে শেষের দিকে দারুণ লড়াই করলেও হার এড়াতে পারেনি বাংলাদেশ। সিলেটে নিগার সুলতানা জ্যোতির দলকে ২১ রানে হারিয়ে হোয়াইটওয়াশের (৫-০) স্বাদ নিল ভারত। লম্বা সিরিজ হওয়ায় ঘুরে দাঁড়ানোর সুযোগ ছিল বাংলাদেশের সামনে। টানা ব্যাটিং ব্যর্থতায় সফরকারীদের সামান্য চ্যালেঞ্জও জানাতে পারেনি টিম টাইগ্রেস।

বাংলাদেশের মাটিতে বিশ্বকাপের আগে হারমানপ্রীত কৌরের দল আত্মবিশ্বাস নিয়েই দেশে ফিরে যাচ্ছে। সেপ্টেম্বরের শেষদিকে তারা আসবে বিশ্বকাপ খেলতে।

১৫৭ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ৫২ রানে ৫ উইকেট হারানোর পর রিতু মনির লড়াইয়ে একশ পেরোয় বাংলাদেশ। শরিফা খাতুন ও রাবেয়া খানের আগ্রাসী ব্যাটিংয়ে হারের ব্যবধান অনেকটাই কমে আসে।

২০ ওভারে ৬ উইকেটে ১৩৫ রানে থামে বাংলাদেশ। সিরিজে এটিই বাংলাদেশের সর্বোচ্চ দলীয় স্কোর। ৫০ রান তুলতে লেগে যায় ৯.১ ওভার। সেখান থেকে রিতুর ৩৩ বলে ৩৭ রানের ইনিংস, শরিফার ২১ বলে অপরাজিত ২৮ ও রাবেয়ার ১১ বলে ১৪ রানের অপরাজিত ইনিংসে রানটা ভদ্রস্থ হয়।

ষষ্ঠ উইকেট জুটিতে রিতু ও শরিফা ৩৭ বলে ৫০ রান যোগ করেন। রাধা যাদব তিনটি ও আশা সোবহানা দুটি উইকেট নেন।

বিকেল ৪টায় শুরু হওয়া ম্যাচে টস জিতে ব্যাটিং বেছে নেয় ভারত। ২০ ওভারে ৫ উইকেটে ১৫৬ রান তোলে হারমানপ্রীতের দল। দয়ালন হেমালতা সর্বোচ্চ ৩৭ রান করেন।

স্মৃতি মান্ধানা ৩৩, অধিনায়ক হারমানপ্রীত ৩০ ও শেষদিকে রিচা ঘোষের ১৭ বলে ২৮ রানের হার না মানা ক্যামিওতে লড়াকু সংগ্রহ পায় ভারত।

নাহিদা আক্তার ও রাবেয়া খান দুটি করে উইকেট নেন। একটি উইকেট নেন সুলতানা খাতুন।

Tags: টি-টুয়েন্টি সিরিজবাংলাদেশ-ভারতমেয়েদের ক্রিকেটলিড স্পোর্টসসিলেট
Previous Post

হজযাত্রী নিয়ে বিমানের প্রথম ফ্লাইট পৌঁছেছে জেদ্দায়

Next Post

শনিবার ঢাকা মাতাবেন অঞ্জন, সঙ্গে সানি ও কাকতাল

Next Post
অঞ্জন ও সানি ঢাকায় গান পরিবেশন করছেন, দর্শক উপভোগ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

শনিবার ঢাকা মাতাবেন অঞ্জন, সঙ্গে সানি ও কাকতাল

ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে রাবিতে প্রতিবাদ সমাবেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে রাবিতে প্রতিবাদ সমাবেশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT