চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্টুডেন্ট ভিসায় অস্ট্রেলিয়ার নতুন নির্দেশনা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:23 অপরাহ্ন 09, মে 2024
in - সেমি লিড, শিক্ষা
A A
অস্ট্রেলিয়ার পতাকা ও প্লেনের মডেল, নতুন ভিসা নির্দেশনা. Channel i News - চ্যানেল আই নিউজ

বিদেশি শিক্ষার্থীদের জন্য ‘স্টুডেন্ট ভিসা’ পাওয়ার ক্ষেত্রে নতুন নির্দেশনা জারি করেছে অস্ট্রেলিয়া। স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে সর্বনিম্ন সঞ্চয়ের পরিমাণ আরও বাড়ানোর ঘোষণা দিয়েছে দেশটি।

এনডিটিভি জানিয়েছে, আগামী ১০ মে থেকে ভিসা পেতে ইচ্ছুক শিক্ষার্থীদের ব্যাংক অ্যাকাউন্টে কমপক্ষে ২৯ হাজার ৭১০ অস্ট্রেলিয়ান ডলার (প্রায় ২২ লক্ষ টাকা) জমা দেখাতে হবে। এই পরিমাণ আগে ছিল ২৪ হাজার ৫০৫ অস্ট্রেলীয় ডলার (প্রায় ১৮ লক্ষ টাকা)। এই নিয়ে গত সাত মাসের মধ্যে অস্ট্রেলিয়ায় স্টুডেন্ট ভিসার জন্য ন্যূনতম ব্যাংক ব্যালেন্সের পরিমাণ দ্বিতীয়বারের মতো বাড়ল।

কর্তৃপক্ষ জানিয়েছে, শিক্ষার্থীরা অস্ট্রেলিয়ায় পড়ার সময় যেন মৌলিক জীবনযাত্রার ব্যয় বহন করতে পারে তা নিশ্চিত করতেই এই নতুন নিয়ম জারি করা হয়েছে। কারণ সেখানে ব্যয় মেটাতে তারা বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করে থাকে যার প্রভাব পড়ে তাদের শ্রেণীকক্ষের উপস্থিতিতে।

২০২২ সালে করোনা মহামারির বিধিনিষেধ তুলে নেওয়ার পর দেশটিতে অভিবাসীদের সংখ্যা বাড়তে থাকে। এতে দেশটিতে বাসা ভাড়া অনেক বেড়ে যায়। চাপ বাড়ে সরকারের ওপর। তাই অভিবাসী নীতি কঠোর করার সিদ্ধান্ত নেয় দেশটি। এ লক্ষ্যে স্টুডেন্ট ভিসার নিয়ম কঠোর করার জন্য নানা পদক্ষেপ নেয় অস্ট্রেলিয়া। তথ্য অনুসারে, দেশে স্টুডেন্ট ভিসায় অবস্থানকারীর সংখ্যা ২০২৩ সালের জুলাই মাসে রেকর্ড ৬ লক্ষ ৫৪ হাজার ৮৭০ জনে পৌঁছেছে।

এর আগে চলতি বছরের মার্চে অস্ট্রেলিয়া সরকার এক ঘোষণায় জানায়, স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে এবার থেকে আন্তর্জাতিক শিক্ষার্থীদের ইংরেজিতে আরও বেশি রেটিং পেতে হবে। সেই সঙ্গে দেশটিতে থাকা আন্তর্জাতিক শিক্ষার্থীরা ভিসার মেয়াদ বাড়ানোর আবেদন করলে সেটি আরও বেশি যাচাই-বাছাই করা হবে।

Tags: অস্ট্রেলিয়াভিসাস্টুডেন্ট ভিসা
Previous Post

নির্মাতা রসৌলফকে কারাদণ্ড, জরিমানা ও চাবুক মারার নির্দেশ

Next Post

রোনালদোকে টেনে রিয়ালের বিরুদ্ধে বিস্ফোরক মুলার

Next Post
বায়ার্ন মিউনিখের খেলোয়াড় মারিও গোটসের ছবি, ডান পাশে দাঁড়িয়ে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

রোনালদোকে টেনে রিয়ালের বিরুদ্ধে বিস্ফোরক মুলার

বিমানবাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান দুর্ঘটনায় এক পাইলট নিহত. Channel i News - চ্যানেল আই নিউজ

বিমানবাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান দুর্ঘটনায় এক পাইলট নিহত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT