চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আইপিএল খেলতে না পারায় আফসোস নেই তাসকিনের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:36 অপরাহ্ন 09, মে 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটার শাকিব আল হাসান, মাঠে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

টানা তিনবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলার সুযোগ এলেও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আপত্তিতে শেষপর্যন্ত খেলা হয়নি পেসার তাসকিন আহমেদের। এবারও বিসিবির আপত্তির কারণে আইপিএল নিলামে নাম দিয়েও শেষ মুহূর্তে সরিয়ে নিয়েছেন। আইপিএলের মতো জমজমাট আসরে খেলতে না পারায় অবশ্য আফসোস নেই টাইগার পেসারের। আত্মবিশ্বাস নিয়েই জানালেন, সামনে সুযোগ আসবে।

মোস্তাফিজুর রহমান অবশ্য ঠিকই ছাড়পত্র পেয়েছেন। খেলে এসেছেন চেন্নাই সুপার কিংসের হয়ে। একেকজনের বেলায় বিসিবির একেক নীতি কিনা প্রশ্নের জবাবে তাসকিন বললেন, ‘নীতি প্রায় একই। হয়তো একেকজনের শরীরের ধরনের জন্য একেকরকম। এজন্য বোর্ডের চিন্তার জায়গা থাকে। এছাড়া ফাস্ট বোলার যাদেরই দেখছেন, সবাইকে কোনো না কোনো ইনজুরি ম্যানেজ করতে হচ্ছে।’

‘হয়তো আমার শরীরের ধরন বা বোলিংয়ের ধরন ভিন্ন, এজন্য আমি এবার যেতে পারিনি। আমার তো টেস্টও খেলার কথা ছিল। শেষ মুহূর্তের কাঁধের চোট ম্যানেজ করার জন্য আমি বিরতিতে গিয়েছি। হয়তো ভবিষ্যতে (আইপিএল) খেলব ইনশাআল্লাহ, আফসোস নেই কোনো।’

আইপিএলের মতো আসরে খেলতে পারাটা যেকোনো ক্রিকেটারের জন্যই স্বপ্নের মতো। বিশেষ করে আর্থিক দিক বিবেচনা করলে জাতীয় দলের চেয়েও বেশি আয়ের সুযোগ থাকে এসব লিগে। বাংলাদেশের অন্যান্য পেসারের মতোই তাসকিনেরও চোটের প্রবণতা আছে। তাছাড়া বাংলাদেশের বর্তমান পেস বিভাগের মূল দায়িত্ব তার কাঁধে। আগামী মাসে যুক্তরাষ্ট্রে শুরু হতে চলা টি-টুয়েন্টি বিশ্বকাপে পুরোপুরি ফিট তাসকিনকে পেতে চাইছে টিম ম্যানেজমেন্ট।

Tags: আইপিএলতাসকিন আহমেদলিড স্পোর্টস
Previous Post

‘আমাদের ভালো ক্রিকেট খেলেই জিততে হচ্ছে’

Next Post

মানুষের বিরুদ্ধে শিম্পাঞ্জির ভয়ঙ্কর লড়াই

Next Post
শিম্পাঞ্জি ও মহিলার ছবি, বনজঙ্গলে দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

মানুষের বিরুদ্ধে শিম্পাঞ্জির ভয়ঙ্কর লড়াই

নির্মাতার সঙ্গে একজন নারী, মিডিয়া অনুষ্ঠানে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

নির্মাতা রসৌলফকে কারাদণ্ড, জরিমানা ও চাবুক মারার নির্দেশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT