চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সৌদি আরবের ‘স্বপ্নের শহর’ নির্মাণে কেউ বাঁধা দিলে হত্যার নির্দেশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:17 অপরাহ্ন 09, মে 2024
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
সৌদি আরবের স্বপ্নের শহর নির্মাণের জন্য নির্মাণ কাজ চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

‘প্রজেক্ট নিওম’ সৌদি আরবের ৫০০ বিলিয়ন ডলার ব্যয়ে ২৬ হাজার ৫০০ বর্গ কিলোমিটার এলাকাজুড়ে নির্মাণ হতে যাওয়া একটি বিশেষ শহর। এই প্রকল্পের অধীনে দেশটির উত্তর-পশ্চিম অঞ্চল, আকাবা উপসাগর এবং সৌদি আরবের লোহিত সাগরের উপকূল বরাবর একটি মেগা শহর নির্মাণ করা হচ্ছে। এমন কোন সুযোগ-সুবিধা নেই যা এখানে থাকবে না। প্রকল্পটিকে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ‘স্বপ্নের শহর’ বলে অভিহিত করেছেন। তবে এই প্রকল্পটি বাস্তবায়নে কেউ বাধা হয়ে দাঁড়ালে তাকে হত্যা করারও নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। 

আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে, দেশটির একজন সাবেক গোয়েন্দা কর্মকর্তা বলেছেন, সৌদি কর্তৃপক্ষ নির্মাণ হতে যাওয়া শহরের জন্য জমি খালি করতে হত্যার অনুমতি দিয়েছে। যদিও এই বিষয়ে সৌদি সরকার ও নিওম ব্যবস্থাপনা কমিটি কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

কর্নেল রাবিহ আলেনেজি বলেছেন, নিওম ইকো-প্রকল্পের অংশ ‘দ্য লাইনের’ জন্য জমি খালি করতে তাকে উপসাগরীয় রাজ্যের একটি উপজাতি গোষ্ঠীকে উচ্ছেদ করার নির্দেশ দেওয়া হয়েছিল। তিনি জানান, উচ্ছেদের বিরুদ্ধে প্রতিবাদ করায় তাদের একজনকে গুলি করে হত্যা করা হয়।

‘দ্য লাইন’ হল ‘প্রজেক্ট নিওম’ এর একটি উপ-প্রকল্প যেখানে ১০ লক্ষ বাসিন্দা থাকতে পারবেন। এই শহরটির হবে ২০০ মিটার চওড়া এবং ১৭০ কিলোমিটার দীর্ঘ। শহরটিতে কোন ধরনের গাড়ি থাকবে না। ২০৩০ সালের মধ্যে এই প্রকল্পের মাত্র ২ দশমিক ৪ কিলোমিটার কাজ সম্পূন্ন হতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিশ্বের একাধিক প্রতিষ্ঠান শহরটি নির্মাণে কাজ করছে।

যে এলাকায় নিওম নির্মাণ করা হচ্ছে সেটিকে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান “খালি ক্যানভাস” হিসেবে বর্ণনা করেছেন। তার সরকারের মতে, এই প্রকল্পের জন্য ৬ হাজার লোককে স্থানান্তরিত করা হয়েছে। তবে যুক্তরাজ্য-ভিত্তিক মানবাধিকার গ্রুপ এএলকিউএসটি অনুমান করেছে যে সংখ্যাটি আরও বেশি।

ভেঙে দেয়া তিনটি গ্রাম আল-খুরায়বাহ, শর্মা এবং গায়ালের স্যাটেলাইট ছবি বিশ্লেষণ করে দেখা গেছে, গ্রামগুলোতে থাকা বাড়ি, স্কুল, হাসপাতালের কিছুই আর নেই। দেশটি থেকে পালিয়ে যুক্তরাজ্যে আশ্রয় নেয়া কর্নেল আলেনেজি বলেছেন, তিনি যেই নির্দেশ পেয়েছিলেন তা ছিল আল-খুরায়বাহ গ্রামের জন্য। সেখানে হুওয়াইতাত উপজাতির সদস্যরা বংশ পরম্পরায় বসবাস করে আসছে।

তিনি বলেন, ২০২০ সালের এপ্রিল মাসে দেয়া আদেশে বলা হয়েছিল, হুওয়াইতাতে অনেক বিদ্রোহী রয়েছে এবং যে উচ্ছেদ কার্যক্রমে বিরোধিতা করবে তাকে হত্যা করা উচিত। তিনি জানান, আব্দুল রহিম আল-হুওয়াইতাত নামের একজন জমি দিতে অস্বীকৃতি জানানোর একদিন পরে সৌদি কর্তৃপক্ষ তাকে গুলি করে হত্যা করে। তিনি এর আগে উচ্ছেদের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে সোশ্যাল মিডিয়ায় একাধিক ভিডিও পোস্ট করেছিলেন।

সেই সময়ে সৌদি রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে জারি করা একটি বিবৃতি অভিযোগ করা হয়েছে, আল-হুওয়াইতাতরা নিরাপত্তা বাহিনীর ওপর গুলি চালিয়েছিল এবং তারা পাল্টা জবাব দিতে বাধ্য হয়েছিল। মানবাধিকার সংস্থা এবং জাতিসংঘ বলেছে, তাকে উচ্ছেদ কার্যক্রমে প্রতিরোধ জানানোয় হত্যা করা হয়েছে।

জাতিসংঘ এবং এএলকিউএসটি জানিয়েছে, উচ্ছেদে বাধা দেয়ায় অন্তত ৪৭ জন গ্রামবাসীকে আটক করেছে কর্তৃপক্ষ। যাদের মধ্যে অনেকের বিরুদ্ধে সন্ত্রাস-সম্পর্কিত অভিযোগ এনে বিচার করা হয়েছে। এদের মধ্যে পাঁচজনকে মৃত্যুদণ্ডও দেয়া হয়েছে।

সৌদি কর্তৃপক্ষ বলছে, যাদের দ্য লাইনের জন্য জমি ছেড়ে দিতে হবে তাদের ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। কিন্তু দেখা গেছে এই ক্ষতিপূরণ প্রতিশ্রুতি দেয়া পরিমাণের চেয়ে অনেক কম। কর্নেল আলেনেজির মতে, নিওম হল মোহাম্মদ বিন সালমানের চিন্তাধারার কেন্দ্রবিন্দু। এজন্যই তিনি হুওয়াইতাতদের সাথে মোকাবিলা করার ক্ষেত্রে এত নৃশংস ছিলেন।

কর্নেল রাবিহ আলেনেজি

নাদের হিজাজি (ছদ্মনাম) আজিজিয়া গ্রামের বাসিন্দা। দ্য লাইনের জন্য তার গ্রামের ৬৩ বাড়ি ভেঙ্গে ফেলা হয়েছে। তার বাবার বাড়িটি ২০২১ সালে গুড়িয়ে দেওয়া হয়েছিল। বাড়ি থেকে সরে যেতে তাকে এক মাসেরও কম সময় আগে সতর্ক করা হয়। তিনি বলেন, তারা একটি যুদ্ধক্ষেত্র তৈরি করেছে। তারা মানুষের বিরুদ্ধে যুদ্ধ করছে, আমাদের পরিচয়ের বিরুদ্ধে যুদ্ধ করছে।

এএলকিউএসটি জেদ্দার আশেপাশের এলাকা থেকে ৩৫ জন উচ্ছেদ করা লোকের ওপর একটি জরিপ করেছে। সবাই জানিয়েছে যে তারা স্থানীয় আইন অনুযায়ী ক্ষতিপূরণ বা পর্যাপ্ত সতর্কতা পায়নি এবং অর্ধেকেরও বেশি বলেছে যে গ্রেপ্তারের হুমকি দিয়ে তাদের বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে।

কর্নেল আলেনেজি এখন যুক্তরাজ্যে অবস্থান করছেন কিন্তু এখনও তিনি তার নিরাপত্তা নিয়ে শঙ্কিত। তিনি বলেন, একজন গোয়েন্দা কর্মকর্তা তাকে বলেছিলেন যে যদি তিনি সৌদি স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে লন্ডনের সৌদি দূতাবাসে একটি বৈঠকে যোগ দেন তবে তাকে ৫ মিলিয়ন ডলার দেয়া হবে। কর্নেল আলেনেজির বলেন, মোহাম্মদ বিন সালমান নিওমের পথে কোন কিছুই দাঁড়াতে দিবেন না।

Tags: সৌদি আরব
Previous Post

যে অভিযোগ নিয়ে থানায় চিত্রনায়িকা বুবলী

Next Post

‘আমাদের ভালো ক্রিকেট খেলেই জিততে হচ্ছে’

Next Post
বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে একত্রিত হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

‘আমাদের ভালো ক্রিকেট খেলেই জিততে হচ্ছে’

বাংলাদেশ ক্রিকেটার শাকিব আল হাসান, মাঠে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

আইপিএল খেলতে না পারায় আফসোস নেই তাসকিনের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT