চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অসাধ্য সাধন শাকিবের, এক দিনে কোটি ভিউয়ের রেকর্ড!

মঙ্গলবার থেকে সমাজমাধ্যমে 'তুফান' তাণ্ডব!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:14 অপরাহ্ন 08, মে 2024
in বিনোদন
A A
শাকিব খানের নতুন সিনেমার পোস্টার, দর্শকদের জন্য আকর্ষণীয় ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

শাকিব খান অভিনীত ‘তুফান’ ছবির মাত্র ১ মিনিট ২০ সেকেন্ডের টিজার এসেছে ফেসবুক ইউটিউবে। মঙ্গলবার বিকেলে টিজারটি প্রকাশের পর শোরগোল পড়ে যায় দুই বাংলায়।

বিষ্ময়কর ব্যাপার হচ্ছে, শাকিবের এই প্রকাশিত টিজারটি মাত্র ২৪ ঘণ্টা অর্থাৎ একদিনে কোটির উপর ভিউস হয়েছে।
এই তথ্যটি জানিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আই, এসভিএফ এবং চরকি।

ধুন্দুমার অ্যাকশন ধাঁচের ‘তুফান’ টিজারটি মেগাস্টার শাকিব খানের ক্যারিয়ারে অন্যতম সেরা টিজার হিসেবে অভিহিত করছেন তার লাখ লাখ ভক্তরা। শাকিবিয়ানদের পাশাপাশি নেটদুনিয়া এই টিজার দিয়ে আলোচনায় জড় তুলেছে দুই বাংলার ফিল্ম ক্রিটিকরা। তারা বলছেন, একদিনে কোটি ভিউস শুধু শাকিব খানের দ্বারাই সম্ভব! তারা আরও বলছেন, তুফান দিয়ে শাকিবের মাধ্যমে বাংলা সিনেমা বহুদূর এগিয়ে যাওয়ার হাতছানি দিচ্ছে।

চরকি, এসভিএফ, আলফা আইয়ের প্রযোজনায় নির্মিতব্য তুফান পরিচালনা করছেন আলোচিত নির্মাতা রায়হান রাফী। প্রকাশিত টিজারে শাকিবকে সম্বোধন করা হয়েছে ‘মেগাস্টার’ হিসেবে। যেখানে নব্বই দশকের একজন গ্যাংস্টারের চরিত্র রূপদান করতে চলেছেন এই নায়ক!

এক অঙ্গীকারনামা পড়তে পড়তে শুরু হয় টিজার। যেখানে তুফান ওরফে শাকিবের কণ্ঠে শোনা যায়, “পূর্বের কথা মোতাবেক, এখন থেকে পুরো দেশকে তুফানের হাতে তুলিয়া দিবো। সে যা চাইবে, পাইবে। যা করিতে চাইবে, করিবে। তাহাকে কোনো কিছুতেই বাঁধা দেয়ার এখতিয়ার কেউ রাখিতে পারিবে না।”

এমন তাণ্ডবের মাঝেও ঠাণ্ডা মাথায় দেখা গেছে একজনকে! যিনি তুফানের এসব তাণ্ডবে মোটেও ভীত নন। উল্টো তার মুখে তাচ্ছিল্যের হাসিসহ সংলাপ,‘তুফান, খুব ভয় পাইছি রে…’! বুঝতে বাকি নেই, সিনেমায় শেয়ানে শেয়ানে টক্কর হবে!

‘তুফান’-এ শাকিব খান ও চঞ্চল ছাড়াও অভিনয় করছেন মিমি চক্রবর্তী, নাবিলা, মিশা সওদাগর প্রমুখ। আসন্ন ঈদুল আযহায় প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তির কথা রয়েছে।

Tags: এসভিএফচঞ্চলচরকিতুফানলিড বিনোদনশাকিবসিনেমা
Previous Post

ধান কাটার মৌসুম ও ঝড়ের কারণে ভোটার কিছুটা কম হয়েছে: ওবায়দুল কাদের

Next Post

কক্সবাজারের ৩ উপজেলায় নতুন ২ চেয়ারম্যান

Next Post
কক্সবাজারের তিন উপজেলায় নতুন চেয়ারম্যানদের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

কক্সবাজারের ৩ উপজেলায় নতুন ২ চেয়ারম্যান

বিজিএপিএমইএ সদস্যদের সম্মেলন, আলোচনা ও অঙ্গীকার. Channel i News - চ্যানেল আই নিউজ

স্মার্ট বিজিএপিএমইএ গড়তে একটিভ মেম্বার্স ইউনিয়নের অঙ্গীকার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT