চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হজ কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:35 অপরাহ্ন 08, মে 2024
in বাংলাদেশ
A A
প্রধানমন্ত্রী হজ কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

চলতি বছরের (হিজরি ১৪৪৫ সালের) হজ কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আনুষ্ঠানিকভাবে উদ্বোধন ঘোষণার পর হজযাত্রীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ও করেন প্রধানমন্ত্রী।

বুধবার (৮ মে) দুপুরে রাজধানীর আশকোনায় হাজি ক্যাম্পে হজ কার্যক্রম-২০২৪ এর উদ্বোধন করেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, সরকারের নেয়া ই-হজ ব্যবস্থাপনায় হজ পালনের দুর্ভোগ, অব্যবস্থাপনা, মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য, হজযাত্রীদের হয়রানি, ভিসা জটিলতা, ফ্লাইট বিপর্যয়সহ নানা সমস্যার সমাধান হয়েছে। হজ ব্যবস্থাপনার আমাদের সরকারের সফলতার ধারা আগামী দিনগুলোতেও অব্যাহত থাকবে। আগামীতে হজ ব্যবস্থাপনা আরও স্মার্ট হবে।

হাজিদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, ইসলাম শান্তির ধর্ম। ইসলামের নামে কেউ যেন সন্ত্রাস জঙ্গিবাদ করতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে। তাই হাজিদের বলবো, দেশের জন্য দোয়া করবেন, দেশবাসীর জন্য দোয়া করবেন।

ইসরায়েল-হামাস যুদ্ধ বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, ফিলিস্তিনের উপর ইসরায়েলের হামলার প্রতিবাদ আমি সব জায়গায় করে আসছি। ফিলিস্তিনিদের অধিকার তাদের ফিরিয়ে দিতে হবে। সেক্ষেত্রে মুসলিম বিশ্বকে এক হয়ে কাজ করতে হবে।

বৃহস্পতিবার ৯ মে থেকে ১০ জুন পর্যন্ত জাতীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ১১৭টি হজ পূর্ব ফ্লাইটে ৪৫ হাজার ৫২৫ জন এবং মে মাস থেকে ১২ জুনের মধ্যে সৌদি আরবে ফ্লাইনাস এয়ারলাইন্স ৪৩টি হজপূর্ব ফ্লাইটে করে বাকি হজযাত্রীদের হজ পালন করতে সৌদি আরবে নিয়ে যাবে।

বাংলাদেশ বিমান ২০ জুন সৌদি আরব থেকে বাংলাদেশি হজযাত্রীদের নিয়ে ফিরতি ফ্লাইট শুরু করবে এবং সৌদি আরবের বিমান সংস্থা ফ্লাইনাস ২১ জুন থেকে হজ ফিরতি ফ্লাইট চালু করবে।

Tags: উদ্বোধনপ্রধানমন্ত্রী শেখ হসিনা
Previous Post

ভোট গ্রহণ শুরুর দুই ঘণ্টায় ১০ শতাংশ ভোট: ইসি সচিব

Next Post

তরুণ প্রজন্মকে ফটোগ্রাফিতে উৎসাহিত করার আয়োজন

Next Post
ফটোগ্রাফি অ্যাওয়ার্ড ২০২৪ অনুষ্ঠানে বিজয়ীদের পুরস্কার বিতরণ. Channel i News - চ্যানেল আই নিউজ

তরুণ প্রজন্মকে ফটোগ্রাফিতে উৎসাহিত করার আয়োজন

বাংলাদেশ ক্রিকেটার সৌম্য সরকার ও শাকিব আল হাসান উদযাপন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সাকিব-মোস্তাফিজের সঙ্গে ফিরলেন সৌম্য

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT