চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এক সাথে অসুস্থতা ছুটিতে এয়ার ইন্ডিয়ার সব ক্রু, ৭৮ ফ্লাইট বাতিল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:07 অপরাহ্ন 08, মে 2024
in আন্তর্জাতিক
A A
এয়ার ইন্ডিয়ার ফ্লাইটের জন্য বিমানবন্দরে যাত্রী ও কর্মীদের উপস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতের অন্যতম উড়োজাহাজ সেবা এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের সব কেবিন ক্রু সদস্যরা এক সাথে অসুস্থতার ছুটি নিয়েছে। ক্রু সদস্যরা এই ছুটি নেয়ার পর ৭৮টি ফ্লাইট বাতিল করেছে এয়ার ইন্ডিয়া।

সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

বুধবার (৮ মে) প্রায় ৩০০ কেবিন ক্রু সদস্যরা নিজেদের অসুস্থ জানিয়ে তাদের মোবাইল ফোন বন্ধ করার পর শিডিউল বিপর্যয়ের মুখে আন্তর্জাতিক এবং অভ্যন্তরীণ ফ্লাইটগুলো বাতিল করা হয়।

এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস ব্যবস্থাপনা বর্তমানে কেবিন ক্রুদের সাথে যোগাযোগ করার চেষ্টা করছে। জানা গেছে, কেবিন ক্রু সদস্যরা টাটা গ্রুপের মালিকানাধীন এয়ারলাইনে নতুন নিয়োগের মেয়াদের বিরুদ্ধে প্রতিবাদ করছে।

এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের মুখপাত্র জানিয়েছেন, আমাদের কেবিন ক্রুদের এক বড় অংশ নিজেদের অসুস্থ দাবি করে এবং ফোন নম্বর বন্ধ করে দেয়। গতকাল রাত থেকে একে একে সবাই এমন করা শুরু করেছে। আমরা এই ঘটনার পিছনে কারণগুলো বোঝার জন্য কেবিন ক্রুদের সাথে যোগাযোগের চেষ্টা করছি।

তিনি আরও বলেন, আমরা এই অপ্রত্যাশিত ব্যাঘাতের জন্য আন্তরিকভাবে আমাদের গ্রাহকদের কাছে ক্ষমাপ্রার্থী এবং শীঘ্রই আমাদের সেবা পুরনরায় চালু করার চেষ্টা করছি।

এরার ইন্ডিয়ার বেশ কয়েকজন গ্রাহক তাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে হঠাৎ ফ্লাইট বাতিলের অভিযোগ করেছেন। তারা বলেছে, তাদের ফ্লাইট বাতিলের কোনো আগাম তথ্য বা সূচনা দেয়া হয়নি।

এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস সামাজিক মাধ্যম এক্স-এ এক পোস্টে বলেছে, আমরা এই অসুবিধার জন্য দুঃখিত। এই ফ্লাইট বাতিলের সম্পূর্ণ তথ্য জানানো হবে।

Tags: কেবিন ক্রুছুটিভারত
Previous Post

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা বৃহস্পতিবার

Next Post

ইতিহাস থেকে এক ম্যাচ দূরে লেভারকুসেন

Next Post
লেভারকুসেনের ফুটবল দল আনন্দিত ও উল্লসিত. Channel i News - চ্যানেল আই নিউজ

ইতিহাস থেকে এক ম্যাচ দূরে লেভারকুসেন

অসুস্থ সহকারী প্রিসাইডিং কর্মকর্তা ভোটকেন্দ্রে অবস্থান করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ভোটকেন্দ্রে অসুস্থ হয়ে সহকারি প্রিসাইডিং কর্মকর্তার মৃত্যু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT