চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জিম্বাবুয়েকে টানা তিন ম্যাচে হারিয়ে সিরিজ বাংলাদেশের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:49 অপরাহ্ন 07, মে 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A

রানতাড়ায় প্রথম দুই ম্যাচে জয়ের পর তৃতীয় ম্যাচে আগে ব্যাটিংয়ে নেমে খানিকটা অস্বস্তিতে পড়েছিল বাংলাদেশ। ভালো শুরু এনে দিতে পারেনি টাইগার টপঅর্ডার। মিডলঅর্ডার ব্যাটারদের অবদানে পাওয়া ১৬৫ রানই জিম্বাবুয়ের জন্য হয়ে ওঠে চ্যালেঞ্জিং। ৯১ রানে ৮ উইকেট হারানোর পর দশ নম্বর ব্যাটার ফারাজ আকরামের তাণ্ডবে অবশ্য উঁকি দিয়েছিল সফরকারীদের জয়ের আশাও। শেষপর্যন্ত সফল হতে না পারলেও হারের ব্যবধান অনেকটা কমায় তারা।

বাংলাদেশকে সহজে জিততে দেয়নি জিম্বাবুয়ে। সিরিজের তৃতীয় টি-টুয়েন্টিতে আসে ৯ রানের জয়। তাতে দুই ম্যাচ হাতে রেখেই সিরিজ নিজেদের করে নিল বাংলাদেশ। শেষের দুটি ম্যাচ মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে আগামী ১০ ও ১২মে।

চট্টগ্রামেই সিরিজ নিশ্চিত করা বাংলাদেশের লক্ষ্য এখন প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ। সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান ঢাকা পর্বে ফিরলে কাজটা অসম্ভব নয়।

১৬৬ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে জিম্বাবুয়ে উইকেট হারায় নিয়মিত বিরতিতে। ৯১ রানে ৮ উইকেট পড়ার পরও হাল ছাড়েনি তারা। ১০ নম্বরে নামা ফারাজ ১৯ বলে ৩৪ রানে অপরাজিত থাকেন। নবম উইকেট জুটিতে ওয়েলিংটন মাসাকাদজাকে নিয়ে ৫৪ রানের জুটি গড়ে খেলা জমিয়ে তোলেন।

১৭তম ওভারে মোহাম্মদ সাইফউদ্দিন ১৮ রান দিলে হারের শঙ্কাও উঁকি দেয়। শেষ ৩ ওভারে জিম্বাবুয়ের দরকার পড়ে ৩৬ রান। শেষঅবধি ব্যবধান থেকে যায় ৯ রানের। মাসাকাদজা ১৩ রান করেন।

জিম্বাবুয়ে ওপেনার মারুমানি ৩১ রান করেন। জোনাথন ক্যাম্পবেল ১০ বলে ২১ রান করেন দুটি করে চার ও ছয়ে। ১১ রান আসে ক্লিভ মাডান্ডের ব্যাট থেকে। বাকি কেউ ছুঁতে পারেননি দুই অঙ্ক।

বাংলাদেশের সব বোলারই উইকেট পেয়েছেন। বাদ যাননি মাহমুদউল্লাহ রিয়াদও। দীর্ঘদিন পর আন্তর্জাতিক ক্রিকেটে বল হাতে নিয়ে ১ ওভারে ১ রানে নেন একটি উইকেট। তাসকিন আহমেদ, তানভির ইসলাম, তানজিম হাসান সাকিবও নেন একটি করে উইকেট। তিনটি নেন মোহাম্মদ সাইফউদ্দিন। লেগ স্পিনার রিশাদ হোসেন নেন দুটি উইকেট।

২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৫৬ রান তোলে জিম্বাবুয়ে। সফরে অতিথিদের এটিই সর্বোচ্চ সংগ্রহ।

বাংলাদেশের শুরুর অংশের স্কোর ছিল হতাশ করার মতো! রানের ঘাটতি মিটিয়ে লড়াকু সংগ্রহ এনে দিয়েছেন দুই তরুণ ব্যাটার তাওহীদ হৃদয় ও জাকের আলী অনিক। চতুর্থ উইকেট জুটিতে ৫৭ বলে বলে ৮৭ রান যোগ করে এনে দিয়েছেন দেড়শ পেরোনো পুঁজি।

সিরিজজুড়ে ধারাবাহিক হৃদয় ৩৮ বলে ৫৭ রানের ইনিংস খেলে ব্লেসিং মুজারাবানির বলে বোল্ড হন ১৯তম ওভারে। দুবল পর জাকেরকে বোল্ড করেন এ পেসার। ৩৪ বলে ৪৪ রানের ইনিংস খেলেন টাইগার মিডলঅর্ডার ব্যাটার।

Tags: চট্টগ্রামটি-টুয়েন্টি সিরিজবাংলাদেশ-জিম্বাবুয়েলিড স্পোর্টস
Previous Post

ফাইনালে যাবে ‘আত্মবিশ্বাসী’ এমবাপের পিএসজি

Next Post

এপ্রিলজুড়ে দক্ষিণী ছবির দাপট, আবারও বেহাল বলিউড

Next Post
বিনোদন জগতের বিভিন্ন বাংলা সিনেমার দৃশ্যের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

এপ্রিলজুড়ে দক্ষিণী ছবির দাপট, আবারও বেহাল বলিউড

আইএমএফের লোগো দেখানো, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ. Channel i News - চ্যানেল আই নিউজ

আইএমএফের ঋণের তৃতীয় কিস্তি পাচ্ছে বাংলাদেশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT