চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বকাপে অস্ট্রেলিয়ার অধিনায়ক বোলিং করতে পারবেন?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:40 অপরাহ্ন 07, মে 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
অস্ট্রেলিয়ার ক্রিকেটার বোলিং প্রস্তুতিতে লম্বা স্ট্রেচে. Channel i News - চ্যানেল আই নিউজ

মিচেল মার্শের নেতৃত্বে টি-টুয়েন্টি বিশ্বকাপে শিরোপা জয়ের অভিযানে নামবে অস্ট্রেলিয়া। অজি অলরাউন্ডার চোটে পড়ায় টুর্নামেন্টের শুরু থেকে বোলিং করতে পারবেন না, এমন খবর হয়েছিল। কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড বেশ আত্মবিশ্বাসী, উদ্বোধনী ম্যাচ থেকেই পুরোপুরি ফিট থাকবেন মার্শ।

হ্যামস্ট্রিংয়ের গুরুতর চোটে মার্শ গতমাসের শুরুর দিকে আইপিএল থেকে ছিটকে যান। ভারত থেকে ফিরে যাওয়ার পর প্রাথমিক প্রত্যাশার চেয়ে তার সেরে ওঠা অনেক ধীর। ব্রিজটাউনে ৬ জুন বিশ্বআসরে ক্যাঙ্গারুদের প্রথম ম্যাচের প্রতিপক্ষ ওমান। এদিন তার মাঠে নামা নিয়ে অজিদের হেড কোচ আশার কথাই শোনালেন।

অ্যালান বোর্ডার ফিল্ডে মঙ্গলবার ম্যাকডোনাল্ড বলেন, ‘সম্ভবত আগামী কয়েক সপ্তাহের মধ্যে তাকে এখানে বোলিং করতে দেখতে পাবেন না। এমন সম্ভবত আমাদের চলে যাওয়ার এক সপ্তাহ আগে ঘটবে। তারপর যখন বিশ্বকাপের ভেন্যুতে পৌঁছাব, সে বোলিংয়ে সক্ষম হবে। আমরা টুর্নামেন্টের সময়গুলোকে কাজে লাগাতে সক্ষম হবো, যেখানে সে প্রয়োজনীয় হয়ে উঠবে।’

আইপিএলে খেলছেন না, বিশ্বকাপ স্কোয়াডে থাকা সেসব ক্রিকেটারের সঙ্গে যোগ দেবেন মার্শ। তারা ২৫মে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের দিকে রওনা হওয়ার আগে দুসপ্তাহে ব্রিসবেনে দুটি তিন দিনের প্রাক-টুর্নামেন্ট ক্যাম্পে অনুশীলন করবেন।

অস্ট্রেলিয়ার অধিনায়কের এ সপ্তাহে ক্যাম্পে যোগদান অনিশ্চিত ছিল। নেটে তার ব্যাটিংয়ে যথেষ্ট উন্নতি চোখে পড়লেও ম্যাকডোনাল্ড জানালেন, মার্শ টুর্নামেন্টের খুব কাছাকাছি না আসা পর্যন্ত বোলিংয়ের জন্য ফিট হবেন না।

‘তার সেরে ওঠা প্রত্যাশার চেয়ে কিছুটা ধীরগতির ছিল। তবে আইপিএল থেকে তাকে বাদ দেয়ায় এখন আমরা প্রচুর সময় হাতে পেয়েছি। বিশ্বকাপের প্রথম ম্যাচ মাত্র একমাস বাকি। এটা তার প্রস্তুত হওয়ার জন্য পর্যাপ্ত সময়।’

ওমানের সঙ্গে উদ্বোধনী লড়াইয়ের আগে অস্ট্রেলিয়া কিছু অনুশীলন ম্যাচ খেলছে। গত দুমাসে মার্শের ম্যাচ অনুশীলনের অভাব নিয়েও কোনো উদ্বেগ নেই অস্ট্রেলিয়ার কোচের।

‘ম্যাচ ফিটনেস নিয়ে কোনো উদ্বেগ নেই। ত্রিনিদাদে পৌঁছে আমরা কয়েকটি অনুশীলন ম্যাচ পাচ্ছি। সে সম্ভবত প্রচুর ম্যাচের সুযোগ পাবে। যদি এমন না হয়, আমরা অনুশীলনের মাধ্যমে সেগুলো কাটাতে সক্ষম হবো। আমাদের কোচিং স্টাফরা বেশ দক্ষ।’

Tags: অস্ট্রেলিয়াটি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৪মিচেল মার্শম্যাকডোনাল্ডলিড স্পোর্টস
Previous Post

টিসিবি পণ্য বিক্রি করতে স্থায়ী দোকানের পরিকল্পনা করছে সরকার

Next Post

শুধুই ‘জয়ে’ চোখ

Next Post
অভিনেতা জো ডেনেটি ফুটবল ম্যাচে উত্তেজিতভাবে কথা বলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

শুধুই ‘জয়ে’ চোখ

সালমান খান একটি অনুষ্ঠানে উপস্থিত, পেছনে আলোকসজ্জা ও জলাশয়. Channel i News - চ্যানেল আই নিউজ

সালমানের বাড়িতে গুলিকাণ্ড, আরও একজন গ্রেপ্তার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT