ভারতে পশ্চিমবঙ্গ ও গুজরাটসহ ১১টি রাজ্য ও কেন্দ্রশাসিত একটি অঞ্চলে লোকসভা নির্বাচনের তৃতীয় দফার ভোটগ্রহণ চলছে। স্থানীয় সময় সকাল ৭টায় শুরু হয়ে ভোটগ্রহণ চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। লোকসভার ৯৩ আসনে প্রার্থী নির্বাচনে এ দফায় ভোট দিচ্ছেন ১৭ কোটি ২০ লাখ ভোটার। গুজরাটের গান্ধীনগর কেন্দ্রে ভোট দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জনগণকে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়েছে দেশটির নির্বাচন কমিশন।








