চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিষাক্ত প্রজাতির সাপের সংখ্যা বাড়ার ঝুঁকিতে বাংলাদেশ!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:01 অপরাহ্ন 06, মে 2024
in - সেমি লিড, বাংলাদেশ
A A
বিষাক্ত সাপের ছবি, সাপের মাথা উঁচু করে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

জলবায়ু পরিবর্তনের ফলে আবাসস্থল হারিয়ে নতুন ঠিকানায় যাবে বিষধর প্রজাতির সাপের দল। আর এই নতুন ঠিকানার  অন্যতম হল বাংলাদেশ। ফলে ভবিষ্যতে দেশে বাড়বে বিষাক্ত সাপের সংখ্যা। এতে করে বর্তমানের তুলনায় অনেক বেশি মানুষ মারা যাবেন সাপের কামড়ে। এমনই ভয়াবহ তথ্য উঠে এসেছে সম্প্রতি এক গবেষণার ফলাফলে।

ল্যানচেট প্ল্যানেটারি হেলফ জার্নালে প্রকাশিত প্রতিবেদনের বরাত দিয়ে সংবাদ মাধ্যম দ্যা গার্ডিয়ান জানিয়েছে, বিশ্বব্যাপী জলবায়ুর ক্রমাগত পরিবর্তনের ফলে বিষাক্ত প্রজাতির সাপের নতুন অঞ্চলে দল বেঁধে স্থানান্তর হওয়ার আশঙ্কা রয়েছে। এতে প্রাণঘাতী সাপ ছোবল দিলে যেসব দেশে উন্নত চিকিৎসাসহ কোন ধরনের পূর্ব প্রস্তুতি নেই, সেই সব দেশের মানুষ সবচেয়ে ঝুঁকিতে পড়বে। এই তালিকায় রয়েছে বাংলাদেশের নাম। বাংলাদেশ ছাড়াও ভারত এবং থাইল্যান্ডও এই ঝুঁকির তালিকায় রয়েছে বলে গবেষণায় জানা গেছে।

বাংলাদেশে বিষাক্ত সাপের সংখ্যা বাড়ার ঝুঁকি, সাপের প্রজাতি ও জনসংখ্যা. Channel i News - চ্যানেল আই নিউজ

এতে বলা হয়েছে, দক্ষিণ এশিয়ার দেশ নেপাল, দক্ষিণ-পূর্ব এশিয়ার মিয়ানমারসহ চীন এবং আফ্রিকার নামিবিয়া এবং নাইজারও এই ঝুঁকির তালিকায় শীর্ষ রয়েছে।

গবেষণাটি ২০৯ প্রজাতির বিষধর সাপের ভৌগোলিক অবস্থানের ওপর ভিত্তি করে করা হয়েছে। বলা হয়েছে, জলবায়ু পরিবর্তন ও বৈরী আবহাওয়ার কারণে ২০৭০ সালের মধ্যে এসব প্রাণী তাদের আবাসস্থল হারিয়ে ফেলবে। গ্রীষ্মমণ্ডলীয় এবং উপ-ক্রান্ত্রীয় অঞ্চলে এদের আবাসস্থল দ্রুত কমে যাবে। তখন এসব প্রাণী অনুকূল পরিবেশের খোঁজে দলবদ্ধভাবে অন্যত্র চলে যাবে। পশ্চিম আফ্রিকার সবচেয়ে বিষধর গ্যাবুন ভাইপারের সংখ্যা অন্য অঞ্চলে ২৫০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পাবে। তাছাড়া ইউরোপীয় এএসপি এবং শিংযুক্ত ভাইপারের সংখ্যা অন্য অঞ্চলগুলোতে ২০৭০ সালের মধ্যে দ্বিগুণেরও বেশি বেড়ে যাবে।

গবেষণার মূল লেখক ব্রাজিলের ফেডারেল ইউনিভার্সিটি অফ সার্জিপের অধ্যাপক পাবলো এ্যারিয়েল মার্টিনেজ জানিয়েছেন, যত বেশি জমি কৃষি ও পশুপালনের জন্য রূপান্তরিত হয় তত বেশি সাপের আবাসস্থল ধ্বংস হয়। তিনি বলেন, আমাদের গবেষণায় দেখা গেছে, নতুন নতুন স্থানে এদের ব্যাপক উপস্থিতি ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি করবে। যেসব দেশের আগে থেকে প্রস্তুতি নেই তারা কীভাবে নিজেদের এবং পরিবেশকে নিরাপদ রাখবে সেটি এখন থেকে ভাবতে হবে।

গবেষণা বিজ্ঞানী আনা পিন্টর বলেছেন, বড় উদ্বেগ রয়েছে যে, উষ্ণ তাপমাত্রা, তীব্র আর্দ্র আবহাওয়ার ঘটনা এবং বন্যা সাপকে স্থানচ্যুত করবে এবং জনবহুল অঞ্চলের আরও বেশি মানুষ তাদের হামলার শিকার হবেন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য মতে, প্রতি বছর ১ দশমিক ৮ থেকে ২ দশমিক ৭ মিলিয়ন মানুষ বিষধর সাপের কামড়ের শিকার হন। এর মধ্যে মারা যান প্রায় ১ লাখ ৩৮ হাজার জন এবং কমপক্ষে ৪ লাখ মানুষ পঙ্গুত্ব বরণ করেন।

Tags: বাংলাদেশবিষধর সাপসাপ
Previous Post

ঝিনাইদহ-১ আসনের উপনির্বাচন স্থগিত করেছেন হাইকোর্ট

Next Post

বড়পর্দার জন্য ‘নিখুঁতভাবে’ তৈরী হচ্ছেন অমি!

Next Post
অমি হাসিমুখে পোজ দিচ্ছেন, পেছনে অন্যান্য শিল্পীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

বড়পর্দার জন্য ‘নিখুঁতভাবে’ তৈরী হচ্ছেন অমি!

অর্থনীতিবিদ বা বিশ্লেষকের ছবি, বইয়ের শেলফের পেছনে. Channel i News - চ্যানেল আই নিউজ

ইউসিবি’র সঙ্গে একীভূত হচ্ছে না ন্যাশনাল ব্যাংক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT