চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উখিয়া ক্যাম্পে রোহিঙ্গা যুবককে গলা কেটে খুন

সরওয়ার আজম মানিক by সরওয়ার আজম মানিক
2:27 অপরাহ্ন 05, মে 2024
in কক্সবাজার, জনপদ
A A
রোহিঙ্গা ক্যাম্পের পাশে পুলিশ ও প্রশাসনিক কর্মকর্তাদের সফর. Channel i News - চ্যানেল আই নিউজ

ফাইল ফটো

‘আধিপত্য বিস্তারের জেরে’ কক্সবাজারে উখিয়ার আশ্রয় শিবিরে এক রোহিঙ্গা যুবককে গলা কেটে খুন করেছে দুষ্কৃতিকারিরা। নিহত নূর কামাল (২৯) উখিয়ার ১৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ডি-১৪ ব্লকের নূর সালামের ছেলে।

আজ রোববার (৫ মে) ভোর ৬ টায় উখিয়া উপজেলার ঘোনারপাড়া ১৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এম-১৭ ব্লকে রেড ক্রিসেন্ট অফিসের পাশে এ ঘটনা ঘটে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হোসেন বলেন, সকালে ঘুম থেকে জেগে নূর কামাল ক্যাম্পে নিজের এলাকায় স্থানীয় কয়েকজনের সাথে হাঁটাহাঁটি করছিলেন। এক পর্যায়ে ১০-১৫ জন দুর্বৃত্ত অস্ত্রের মুখে তাকে তুলে নিয়ে যায়। পরে পার্শ্ববর্তী ১৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এম-১৭ ব্লকে রেড ক্রিসেন্ট অফিসের পাশে তাকে জবাই করে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

পরে খবর পেয়ে রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তায় নিয়োজিত এপিবিএন পুলিশের একটি দল ঘটনাস্থল থেকে গলাকাটা এক যুবকের মৃতদেহ উদ্ধার করে।

ওসি বলেন, ‘প্রাথমিকভাবে রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারের জেরে এ খুনের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হলেও কারা কী কারণে এ ঘটনা ঘটিয়েছে পুলিশ তা নিশ্চিত নয়। তারপরও ঘটনার রহস্য উদঘাটনের পাশাপাশি জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।’

নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

Tags: আধিপত্য বিস্তারউখিয়ার আশ্রয় শিবিরসশস্ত্র সংগঠন আরসা
Previous Post

বিয়ের পরিকল্পনা করছেন সেলেনা গোমেজ?

Next Post

টি-টুয়েন্টি বিশ্বকাপ শুরু ৩ অক্টোবর, উদ্বোধনী দিনে খেলবে বাংলাদেশ

Next Post
বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশি ক্রিকেটার ও অতিথিরা. Channel i News - চ্যানেল আই নিউজ

টি-টুয়েন্টি বিশ্বকাপ শুরু ৩ অক্টোবর, উদ্বোধনী দিনে খেলবে বাংলাদেশ

সুন্দরবনে দুই কিলোমিটার এলাকাজুড়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

সুন্দরবনে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT