চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শ্রোতাদের মুখে ‘মা লো মা’র জয়গান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:57 অপরাহ্ন 04, মে 2024
in বিনোদন
A A
চ্যানেল আই অনলাইন অনুষ্ঠানে মা লো মা গানের পরিবেশনা. Channel i News - চ্যানেল আই নিউজ

শুক্রবার (৩ মে) প্রকাশি হয়েছে কোক স্টুডিও বাংলার তৃতীয় সিজনের দ্বিতীয় গান ‘মা লো মা’। গানটিতে অংশ নিয়েছেন প্রীতম হাসান, সাগর দেওয়ান, আরিফ দেওয়ান এবং ‘ব্যবসার পরিস্থিতি’ খ্যাত র‍্যাপার আলী হাসান।

কোক স্টুডিও বাংলার তৃতীয় সিজনের প্রথম গানটি নিয়ে সমালোচনা ছিলো বেশী। নেটিজেনরা তেমন পছন্দ করেননি গানটি। তবে একই শ্রোতাদের সুর পাল্টালো সিজনের দ্বিতীয় গানে।

নতুন এই গানটির সংগীত প্রযোজক প্রীতম। তার সঙ্গে আছেন দেওয়ান পরিবারের দুই সদস্য সাগর দেওয়ান ও আরিফ দেওয়ান। তাদের পূর্বপুরুষই ‘মা লো মা ঝি লো ঝি’ নামের গানটির মূল রচয়িতা। এই গানটি প্রকাশের পর প্রশংসায় ভাসিয়ে দিচ্ছেন শ্রোতারা। নেটিজেনদের কেউ কেউ সমালোচনা করলেও শত গুণ বেশী শ্রোতাদর্শকরা জানাচ্ছেন ইতিবাচক মন্তব্য।

‘মা লো মা’ গানের একটি শহুরে সংস্করণ দেখতে পাওয়া যায় আশি ও নব্বই দশকের রাজমিস্ত্রিদের মধ্যে। জীবিকার জন্য শহরে পাড়ি দেওয়া এ শ্রমিকরা কংক্রিটের ছাদ তৈরির সময় এ ধরনের গান গাইতেন। গানের ভিডিওতে সেই গল্পই তুলে ধরার চেষ্টা করা হয়েছে।

গানটি নিয়ে বহু শ্রোতাদর্শক ইতিবাচক মন্তব্য করেছেন। এরমধ্যে তামান্ন নামের একজন লিখেছেন, “মা লো মা এই গানটা আমার আব্বু প্রায়ই গাইতো। আমরা আব্বুর মুখে শুনে শুনে বড় হইসি। তারপর অরিজিনালটা ও শুনাইছিলো। আব্বু এখন দুনিয়াতে নাই। কোক স্টুডিও বাংলাকে ধন্যবাদ স্মৃতি মনে করায় দেয়ার জন্য।” অন্য আরেকজন লিখেছেন, “কী অসাধারণভাবে রিপ্রেজেন্ট করেছে জারি সারি, আর লোক সংগীত। যতবারই শুনি ততবারই প্রেমে পরি কোক স্টুডিও বাংলার।”

ভারত থেকে একজন গানটি দেখে মন্তব্য করেছেন,“আমি ইন্ডিয়া থেকে বলছি, আপনাদের কোক স্টুডিও এর গানগুলো আমাদের সিনেমার গানগুলার তুলনায় অনেক ভালো হয়। আর আমারও শুনতে অনেক ভালো লাগে।” নূপুর নামে একজন লিখেছেন,“বাংলার লোকগীতিগুলো সংস্কৃতি থেকে হারিয়ে না যাক। এভাবেই ছড়িয়ে যাক পৃথিবীর বিভিন্ন দেশে। পরিচিতি পাক বাংলাদেশ একটি সুন্দর দেশ।”

এনামুল হাসান নামের এক শ্রোতাদর্শক লিখেছেন,“সাগর দেওয়ানের গান এই প্রথম শুনলাম। এমন অচেনা অজানা শিল্পীদের সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ।” প্রীতমের প্রশংষা করে অন্য একজন লিখেছেন,“কী ছিল এটা! হোয়াট আ ব্লেন্ডার অব মিউজিক। প্রীতমের সংগীত জ্ঞান সত্যিই অসাধারণ। এভাবে না উপস্থাপন করলে বাংলা শেকড়ের এই ব্যাপার গুলো আমাদের জানা হত না।”

Tags: কোক স্টুডিওগানপ্রীতম হাসানফোক গানলিড বিনোদনসংগীতসাগর দেওয়ান
Previous Post

ট্রাক-সিএনজির সংঘর্ষে নিহত ৩

Next Post

সড়ক দুর্ঘটনায় এক পরিবারের ৩ সদস্য নিহত

Next Post
দুর্ঘটনায় আহত পরিবারের সদস্যদের সাক্ষাৎকার নিচ্ছেন পুলিশ ও স্বজনরা. Channel i News - চ্যানেল আই নিউজ

সড়ক দুর্ঘটনায় এক পরিবারের ৩ সদস্য নিহত

ব্যবসায়িক আলোচনা করছে কারখানার কর্মীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

মেসির নতুন চমক, বাজারে আনছেন হাইড্রেশন পানীয়

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT