চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ধসের পরও স্কোরবোর্ডে ১২৪ রান তুলল জিম্বাবুয়ে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:02 অপরাহ্ন 03, মে 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট দল জিতের উল্লাসে মেতে উঠেছে. Channel i News - চ্যানেল আই নিউজ

পাঁচ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজের প্রথমটিতে বাংলাদেশের বোলিংয়ের কাছে পাত্তাই পায়নি জিম্বাবুয়ে। শেখ মেহেদী হাসান-তাসকিন আহমেদ-সাইফদ্দিন আহমেদের বোলিং তোপে সফরকারীরা ১২৪ রানে অলআউট হয়। দীর্ঘদিন পর দলে ফিরে দারুণ বোলিং করেছেন সাইফউদ্দিন। শেষ দিকে মাসাকাদজা-মাদান্দে জুটিতে সম্মানজক স্কোর পায় অতিথিরা।

জিম্বাবুয়ের ইনিংসে ধসের শুরুটা করেন ডানহাতি স্পিনার শেখ মেহেদী হাসান। পাওয়ার প্লের দ্বিতীয় ওভারে রানের খাতা না খোলা ওপেনার ক্রেইগ আরভিনকে ফেরান। ইনিংসের পঞ্চম ওভারে বল করতে এসে জিম্বাবুয়ের ওপেনার জয়লর্ড গাম্বিকেও সাজঘরে পাঠান মোহাম্মদ সাইফউদ্দিন। নিজের প্রথম ওভারের শেষ বলে উইকেট পান এ পেসার।

পাওয়ার প্লের শেষ ওভারে শেখ মেহেদীর প্রথম বলে রান আউটে কাটা পড়েন ব্রায়ান বেনেট। পরের বলে জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজাকে শূন্য রানে সাজঘরের পথ দেখান এ স্পিনার। স্লিপে তার ক্যাচটি নেন লিটন দাস। পাওয়ার প্লে শেষে জিম্বাবুয়ের সংগ্রহ দাঁড়ায় ৪ উইকেট ৩৮ রান।

ইনিংসের সপ্তম ওভার আরও চমকে ভরা। বল করতে আসা পেসার তাসকিন আহমেদ প্রথম বলে শূন্য রানে আউট হন শন উইলিয়ামস। পরের বলে শূন্য রানে সাজঘরের পথ ধরেন রায়ান বার্ল। ৭ ওভার শেষে ৩৯ রানে ৬ উইকেকে পরিণত হয় সফরকারীরা। অষ্টম ওভারে আবারও সাইফউদ্দিনের আঘাত। এবার দুই রানে সাজঘরে ফেরেন লুক জংউই।

অষ্টম উইকেটে দারুণ এক জুটি গড়েন ওয়েলিংটন মাসাকাদজা ও মাদান্দে। তাদের এ জুটি থেকে আসে ৬৪ বলে ৭৫ রান। জিম্বাবুয়ের পক্ষে সর্বোচ্চ ৪৩ রান করেন মাদান্দে। এছাড়া মাসাকাদজা করেন ৩৩ রান। এরপর শেষে আবারো ব্যাটিং ধস। ৮ রান যোগ করতেই শেষ ৩ উইকেট হারিয়ে অলআউট হয় জিম্বাবুয়ে।

তাসকিন আহমেদ ও মোহাম্মদ সাইফদ্দিন ৪ ওভারে ১৪ রানে ৩ উইকেট নেন। এছাড়া শেখ মেহেদী হাসান ৪ ওভারে ১৬ রানে ২ উইকেট পান।

চট্টগ্রামের সাগরিকায় টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। দীর্ঘ সময় পর একাদশে ফেরেন পেস-অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। অভিষেক হয়েছে টাইগারদের বাঁহাতি তরুণ ওপেনার তানজিদ হাসান তামিমের।

Tags: চট্টগ্রামজিম্বাবুয়েতাসকিনবাংলাদেশমাসাকাদজামেহেদীরাজালিড স্পোর্টসশরিফুলসাইফউদ্দিন
Previous Post

অস্ট্রেলিয়ায় দর্শক টানছে রাজকুমার, মুক্তি পেল মধ্যপ্রাচ্যেও

Next Post

বৃষ্টির আগে সাজঘরে লিটন

Next Post
বাংলাদেশ ক্রিকেটার লিটন দাস ব্যাট হাতে মাঠে, বৃষ্টির আগে প্রস্তুতি নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বৃষ্টির আগে সাজঘরে লিটন

ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের দুই খেলোয়াড় হাসিমুখে মাঠে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

পাওয়েলকে অধিনায়ক করে বিশ্বকাপের দল দিল ওয়েস্ট ইন্ডিজ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT