চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মোস্তাফিজের শেষ ম্যাচে কিপটে বোলিংয়েও জয় পায়নি চেন্নাই

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:40 পূর্বাহ্ন 02, মে 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
চেন্নাই ক্রিকেট দলের দুই খেলোয়াড়ের মধ্যে শুভেচ্ছা বিনিময়. Channel i News - চ্যানেল আই নিউজ

চলতি আইপিএলের উদ্বোধনী ম্যাচে বেঙ্গালুরুকে হারিয়ে চেন্নাইয়ের জার্সিতে শুভ সূচনা করেছিলেন মোস্তাফিজুর রহমান। পাঞ্জাবের বিপক্ষে ম্যাচ দিয়ে এবারের আইপিএল শেষ হল ফিজের। বিদায়ী ম্যাচটা জয়ে রাঙাতে পারলেন না টাইগার পেসার। নিজেদের দশম ম্যাচে পাঞ্জাবের কাছে ৭ উইকেটে হেরেছে চেন্নাই।

এমএ চিদাম্বরাম স্টেডিয়ামে বুধবার আইপিএলের ৪৯তম ম্যাচে পাঞ্জাবের মুখোমুখি হয়েছিল চেন্নাই। টসে হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৬২ রানের পুঁজি পায় স্বাগতিক দলটি। জবাবে ১৭.৬ ওভারে ৩ উইকেট হারিয়ে জয়ের বন্দরে নোঙর ফেলে পাঞ্জাব।

রানতাড়ায় নেমে শুরুতেই উইকেট হারায় পাঞ্জাব। ১০ বলে ১৩ রান করে সাজঘরে ফেরেন প্রাভসিমরান সিং। এরপর রাইলি রুশোকে সঙ্গে নিয়ে রান তুলতে থাকেন জনি বেয়ারস্টো। দুজনের ব্যাটে ভর করে জয়ের পথে এগোতে থাকে পাঞ্জাব।

ফিফটি কাছ থেকে ফিরতে হয়েছে দুই ব্যাটারকেই। ৩০ বলে ৪৬ রান করে বেয়ারস্টো আউট হন, ২৩ বলে ৪৩ রান করে তাকে সঙ্গ দেন রুশো।

পরে পাঞ্জাবের হাল ধরেন শশাঙ্ক সিং এবং স্যাম কারেন। শেষপর্যন্ত শশাঙ্কের ২৬ বলের ২৫ রান এবং কারেনের ২০ বলে অপরাজিত ২৬ রানে ভর করে সাত উইকেট এবং ১৩ বল হাতে থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় পাঞ্জাব।

চেন্নাইযের হয়ে উইকেট না পেলেও ইকোনমির (৫.৫০) দিক থেকে দলের সেরা বোলার মোস্তাফিজই। যেখানে চেন্নাইয়ের বাকি বোলারদের ওভারপ্রতি খরচ ৭ রানের বেশি।

এর আগে ব্যাটে নেমে শুরুটা দারুণ করেন চেন্নাইয়ের দুই ওপেনার আজিঙ্কা রাহানে ও ঋতুরাজ গায়কোয়াড। পাওয়ার প্লে’তে কোনো উইকেট না হারিয়ে স্কোরবোর্ডে জমা করেন ৫৫ রান।

নবম ওভারে ২৪ বলে ২৯ রান করে রাহানে আউট হলে এলোমেলো হয়ে যায় চেন্নাইয়ের ব্যাটিং। শিভাম দুবে থেকে শুরু করে রবীন্দ্র জাদেজা-মহেন্দ্র সিং ধোনি কেউই জ্বলে উঠতে পারেননি।

স্রোতের বিপরীতে শুধু লড়াই চালিয়ে যান অধিনায়ক ঋতুরাজ। তার লড়াইয়ে ভর করে কোনোমতে দেড়শ ছড়িয়ে পুঁজি পায় চেন্নাই। দলের পক্ষে সর্বোচ্চ ৬২ রান আসে ঋতুরাজের ব্যাট থেকে। ৪৮ বলে যা সাজানো ছিল ৫ চার ও দুই ছক্কায়।

দ্বিতীয় সর্বোচ্চ ২৩ বলে ২১ রান করেন সামের রিজভি। ধোনি ও মঈন আলীর ব্যাট থেকে আসে যথাক্রমে ১৪ ও ১৫ রান।

পাঞ্জাবের হয়ে দুটি করে উইকেট নেন হরপ্রীত ব্রার ও রাহুল চাহার। কাগিসো রাবাদা ও আর্শদীপ সিং শিকার করেন একটি করে উইকেট।

Tags: আইপিএলচেন্নাইধোনিপাঞ্জাবমোস্তাফিজলিড স্পোর্টস
Previous Post

শীতল হলো ৫ শতাধিক উষ্ণ হৃদয়

Next Post

পিএসজির হার, ফাইনালে এক পা ডর্টমুন্ডের

Next Post
ফুটবল ম্যাচে পিএসজির গোলরক্ষক গোল দিচ্ছেন, প্রতিপক্ষের খেলোয়াড় নিচে পড়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

পিএসজির হার, ফাইনালে এক পা ডর্টমুন্ডের

খালেদা জিয়া হাসপাতালে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

হাসপাতালে ভর্তি বেগম খালেদা জিয়া

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT