চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘যুক্তি ছাড়া শুদ্ধ সমাজ ও নিজেকে গড়ে তোলা সম্ভব নয়’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:29 অপরাহ্ন 01, মে 2024
in - সেমি লিড, বাংলাদেশ
A A
প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অতিথি ও বিজয়ীদের মধ্যে সংবর্ধনা. Channel i News - চ্যানেল আই নিউজ

বর্তমান প্রজন্মের মাঝে যুক্তি নির্ভরতা বাড়াতে হবে উল্লেখ করে পার্বত্য রাঙ্গামাটির পুলিশ সুপার মীর আবু তৌহিদ বলেছেন, শুদ্ধ কথা ও যুক্তি ছাড়া শুদ্ধ সমাজ ও নিজেকে গড়ে তোলা সম্ভব নয়, তাই বর্তমান প্রজন্মের মধ্যে যুক্তি নির্ভরতা বাড়াতে হবে এবং যুক্তির মাধ্যমে এগিয়ে যেতে হবে।

বুধবার ৩০ এপ্রিল সকালে রাঙ্গামাটির বার্গিলেক ভ্যালিতে আয়োজিত দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ বিতর্ক সংগঠন ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ (এনডিএফ বিডি)’র ১১তম এনডিএফ বিডি ন্যাশনাল ইয়ুথ লিডারশীপ ট্রেনিং ক্যাম্পের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পুলিশ সুপার বলেন, বিতর্ক এমন একটা শিল্প, সমাজ সংস্কার থেকে শুরু করে নিজের মেধা ও মননশীলতা গড়ে তুলে নিজেকে এগিয়ে নিতে কাজ করে। সমাজ সংস্কৃতি, রাষ্ট্রনীতি, বিচার, প্রেম-ভালোবাসা সব ক্ষেত্রে বিতর্ক শিল্প একটি স্থান দখল করে নিতে শুরু করেছে। যুক্তির আলোয় সৃজনশীলতা আর বিশ্লেষণী শক্তির সমন্বয়ে এ শিল্পের বহিঃপ্রকাশ ঘটে ক্ষুরধার বাচনভঙ্গিতে।

তিনি বলেন, বিতর্ক হচ্ছে যুক্তি-তর্কের মাধ্যমে নিজের মতামত প্রতিষ্ঠা করা। একটি নির্ধারিত বিষয়ে পক্ষে-বিপক্ষে নিজের যুক্তি উপস্থাপনের মাধ্যমে নিজের বক্তব্যকে প্রতিষ্ঠিত করাই বিতর্কের মূল উদ্দেশ্য। বিতর্কের চর্চা এখন চলছে বিশ্বজুড়ে। দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনে ছড়িয়ে পড়েছে এই বিতর্কের জয়গান।

বর্তমানে আমাদের দেশে বিতর্ক একটি সংঘবদ্ধ রুপ লাভ করেছে উল্লেখ করে তিনি বলেন, আমাদের দেশে বিতর্ককে জনপ্রিয় করার ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা পালন করেছে বাংলাদেশ টেলিভিশন। বিভিন্ন প্রজন্মের বিতার্কিকগণ বিটিভিতে প্রদর্শিত বিতর্ক অনুষ্ঠান দেখে অনুপ্রাণিত হয়েছে। আমি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় দেখতাম দূর্দান্ত বিতার্কিক আজকের এই অনুষ্ঠানের সভাপতি একেএম শোয়েব ভাই’র বিতর্ক চর্চা। তখনকার সময়ে আমার স্বপ্নের মানুষ ছিলেন তিনি। তার কথা বলার ধরণ, বাচনভঙ্গি এবং বিতর্কের বিষয়গুলো আমাকে আজও নাড়া দেয়।

রাঙ্গামাটির মানুষ একে অপরের প্রতি শ্রদ্ধাশীল জানিয়ে তিনি বলেন, অসাম্প্রদায়িক চেতনার কথা বলি তা কেবল রাঙ্গামাটিতে আসলেই বোঝা যায়। এদের শক্তি হলো একে অপরের প্রতি শ্রদ্ধাশীল। এখানে সম্প্রীতির অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে। সকল ধর্মের মানুষ আজ একে অপরের প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল।

এনডিএফ বিডি’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান একেএম শোয়েব এর সভাপতিত্বে এবং এনডিএফ বিডি’র মহাপরিচালক ও রেক্টর (স্কুলিং) এম আলমগীর এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সরকারি কর্ম কমিশন (পিএসসি)’র পরিচালক মো. আনিসুর রহমান, গ্লোবাল ভিলেজ রাঙামাটি সাবেক সভাপতি ফজলে এলাহী, এনডিএফ বিডি’র মহাসচিব আশিকুর রহমান আকাশ, কো-চেয়ারম্যান তাহসিন রিয়াজ, যুগ্ম মহাসচিব তুষার ধর, মাহমুদ হাসান এবং এনডিএফ বিডি’র সাংগঠনিক সম্পাদক লুভনা আক্তার প্রমুখ।

সভাপতির বক্তব্যে একেএম শোয়েব বলেন, কথাই হলো সভ্যতা। আর যারা বিতর্ক করে তারাই হলো আধুনিক মানুষ এবং তারাই আধুনিক শিল্পী। তাই জ্ঞান ভিত্তিক একটি সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে বিতর্কের বিকল্প নেই।

তিনি বলেন, প্রত্যেক বিতার্কিক একজন ক্ষুদে রেনেসাঁ মানব। মানব সভ্যতার আলোকায়নের যে সুদীর্ঘ যাত্রা, সেই যাত্রায় আজ নেতৃত্ব দিতে হবে বিতার্কিককে। আমরা প্রায়ই শুনি শক্তিশালী গণতন্ত্র ও কার্যকর সংসদের গুরুত্বের কথা। যুক্তিস্নাত সেই রাঙ্গা প্রভাতটি বিতার্কিকরাই এনে দিতে পারেন।

আমরা এনডিএফ বিডি এই রাঙ্গামাটির কাছে অনেক ঋণি উল্লেখ করে তিনি বলেন, এই জেলার ইতিহাস ঐতিহ্য এবং সৌন্দর্য, প্রাকৃতিক নৈসর্গিকতা নিয়ে এনডিএফ বিডির মাধ্যমে ছড়িয়ে পড়ুক সারা বিশ্বে। এই রাঙ্গামাটিতে সারাদেশ থেকে বাছাই করা ১০০ জন লিডার এখানে উপস্থিত হয়েছে। এই লিডারশীপ ক্যাম্পের মাধ্যমে যে জ্ঞান অর্জন করবো আগামী দু’বছর ক্যালেন্ডার তৈরি করবো। আমরা বিতর্কের মধ্য দিয়ে আরও একধাপ এগিয়ে যেতে চাই এবং বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে চাই।

পরে ‘লিডারশীপ কী ও কেন?’ এবং লিডারশীপ ক্যাম্পের গুরুত্ব, নৈতিকতা ও তাৎপর্য বিষয়ক দিনব্যাপী কর্মশালা প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এরআগে অতিথিদের সম্মাননা স্মারক ক্রেস্ট ও উপহার সামগ্রী তুলে দেওয়া হয়। এনডিএফ বিডি’র ৯টি জোনের শতাধিক লিডার এবং সেরা বিতার্কিকরা এতে অংশগ্রহণ করে।

Tags: ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ
Previous Post

দুই লেগেই জিতে স্বপূরণের মঞ্চে যেতে চায় পিএসজি

Next Post

ছাত্রলীগ নেতাকে বৈদ্যুতিক খুঁটিতে বেঁধে শাস্তি

Next Post
ছাত্রলীগ নেতাকে বৈদ্যুতিক খুঁটিতে বেঁধে শাস্তি দেওয়ার দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

ছাত্রলীগ নেতাকে বৈদ্যুতিক খুঁটিতে বেঁধে শাস্তি

চ্যানেল আই অনলাইন সংবাদে ঈদের ছবি ও সিনেপ্লেক্সের পরিস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

নেমে গেল ঈদের সব ছবি, সিনেপ্লেক্স কর্তৃপক্ষ যা বলছে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT