চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আন্তর্জাতিক মুক্তির আগেই বাংলাদেশে ‘দ্য ফল গাই’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:52 অপরাহ্ন 30, এপ্রিল 2024
in বিনোদন
A A
অভিনেতা ও অভিনেত্রী যুদ্ধের দৃশ্যে, বিস্ফোরণের পেছনে।. Channel i News - চ্যানেল আই নিউজ

আশির দশকের টিভি সিরিজ ‘দ্য ফল গাই’-এর কথা মনে থাকতে পারে অনেকের। অ্যাকশন-অ্যাডভেঞ্চারভিত্তিক এই মার্কিন সিরিজটি বেশ জনপ্রিয়তা পেয়েছিলো সে সময়। এবার সেই ‘দ্য ফল গাই’ পর্দায় আসছে চলচ্চিত্ররূপে।

সিরিজের নামেই থাকছে ছবির নাম। হলিউডের নির্মাতা ডেভিড লিচ পরিচালিত ছবিটি আন্তর্জাতিকভাবে মুক্তি পাবে ৩ মে। তবে বাংলাদেশের দর্শকদের জন্য চমকপ্রদ খবর হলো, আন্তর্জাতিক মুক্তির আগেই বাংলাদেশে মুক্তি পেতে যাচ্ছে ‘দ্য ফল গাই’।

বুধবার (১ মে) দেশে ছবিটি মুক্তি দিবে স্টার সিনেপ্লেক্স। তাই যুক্তরাষ্ট্র, কানাডাসহ বিশ্বের অনেক দেশের আগেই বাংলাদেশের দর্শকরা এ ছবি দেখার সুযোগ পাচ্ছেন।

অ্যাকশন-কমেডি ধাঁচের এই সিনেমার পরিচালক ডেভিড লিচ। জন উইক, অ্যাটমিক ব্লন্ড বা বুলেট ট্রেনের মতো অ্যাকশন ছবি পরিচালনার আগে লিচ নিজেই একজন স্টান্টম্যান ছিলেন। ম্যাট ডেমন কিংবা ব্র্যাড পিটের স্টান্ট ডাবল হিসেবে কাজ করেছেন তিনি। ছবিতে নির্মাতা চরিত্রে অভিনয় করেছেন এমিলি ব্লান্ট। ‘বার্বি’ তারকা রায়ান গসলিং এ সিনেমায় একজন স্টান্টম্যান চরিত্রে অভিনয় করছেন। এই ছবিতে রায়ান গসলিংকে দেখা যাবে ওপেনহাইমার তারকা এমিলি ব্লান্টের সঙ্গে রহস্য সমাধান করতে। আরও অভিনয় করেছেন হ্যানা ওয়াডিংহাম, অ্যারন টেলর-জনসন, স্টেফানি সু এবং উইনস্টন ডিউক।

ইতোমধ্যে মুক্তির আগেই অন্যরকম এক রেকর্ড করে গিনেস বুকে জায়গা করে নিয়েছে ছবিটি। সর্বাধিক ক্যানন রোলের (শূন্যে গাড়িকে চক্কর দেওয়ানো) রেকর্ড করে গিনেস বুকে জায়গা করে নিয়েছে রায়ান গসলিং ও এমিলি ব্লান্টের আসন্ন ছবি ‘দ্য ফল গাই’। এই অ্যাকশন-কমেডি ছবিতে কাজ করা স্টান্ট ড্রাইভার লোগান হোলাডে একটি গাড়িতে সর্বাধিক ক্যানন রোল করে ভেঙ্গে দিয়েছেন এর আগের জেমস বন্ড চলচ্চিত্র ক্যাসিনো রয়েলের রেকর্ড। অস্ট্রেলিয়ার সিডনিতে ছবিটির চিত্রগ্রহণের সময় হোলাডে একটি গাড়িতে মোট সাড়ে আট বার ক্যানন রোল করতে সক্ষম হন। আর এর আগের রেকর্ডটি ছিল ২০০৬ সালে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র ক্যাসিনো রয়েলের। ছবিটিতে স্টান্টম্যান অ্যাডাম কার্লি একসাথে সাতটি ক্যানন রোল করেন।

পরিচালক লিচ এর আগে এন্টারটেইনমেন্ট উইকলিকে বলেছিলেন, ‘দ্য ফল গাই’ পুরো স্টান্ট সম্প্রদায়ের প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ। তিনি আরও বলেন, স্টান্ট ম্যান এবং পর্দার আড়ালের ক্রুরা মিলেই আসলে একটি ছবিকে পরিপূর্ণতা দান করে। সিনেমায় তাদের অবদান ও না বলা গল্প সবার সামনে তুলে ধরতেই এই ছবি তৈরি করা।

Tags: দ্য ফল গাইরায়ান গসলিংলিড বিনোদনসিনেমাস্টান্টম্যানহলিউড
Previous Post

মুন্সিগঞ্জে তীব্র গরমে দুইজনের মৃত্যু

Next Post

সিজুর ছোট ছবি দেখা যাবে বড় প্লাটফর্মে!

Next Post
নাটক 'নট অ্যা ফিকশন' এর পোস্টার, যেখানে লেখা রয়েছে 'Think Tinkers Production Presents'. Channel i News - চ্যানেল আই নিউজ

সিজুর ছোট ছবি দেখা যাবে বড় প্লাটফর্মে!

বন্ধুর ব্যাগ তুলতে গিয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ হারালো কিশোর

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT