চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইডেনে সল্ট ঝড়ে জিতল কলকাতা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:34 অপরাহ্ন 29, এপ্রিল 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
ক্রিকেটার ব্যাটিং করছেন, বলের দিকে নজর দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

রান বন্যার আইপিএলে কোনোমতে স্কোরবোর্ডে দেড়শ রানের গণ্ডি পেরোয় দিল্লি ক্যাপিটালস। সহজ লক্ষ্য তাড়ায় ফিল সল্টের ঝড়ো ব্যাটিংয়ে ৭ উইকেটের অনায়াস জয়ে কলকাতা নাইট রাইডার্স প্লে অফে খেলার পথে অনেকটাই এগিয়ে রইল।

ইডেন গার্ডেন্সে সোমবার টসে জিতে ব্যাটিং নেয়া দিল্লি তোলে ৯ উইকেটে ১৫৩ রান। ২১ বল হাতে রেখে ৩ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পা রাখে কলকাতা।

পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থান ধরে রাখা কলকাতার ৯ ম্যাচে পয়েন্ট ১২। ষষ্ঠ স্থানে থেকে যাওয়া দিল্লি ১১ খেলায় পেয়েছে ১০ পয়েন্ট। সবার আগে প্লে অফের টিকিট কাটা রাজস্থান রয়্যালস ৯ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে সবার শীর্ষে।

অতিথি দলের টপ অর্ডার ব্যাটাররা ছিলেন ব্যর্থ। পাঁচ নম্বরে নামা অধিনায়ক রিশভ পান্ট ২০ বলে ২৭ রানের ইনিংস খেলেন। কুলদীপ যাদব নয় নম্বরে নেমে ২৬ বলে ৫ চার ও এক ছক্কায় ৩৫ রানের অপরাজিত ইনিংস খেলায় দলীয় দেড়শ রানের কোটা পার হয় দিল্লি।

কলকাতার হয়ে ৪ ওভারে মাত্র ১৬ রানে ৩ উইকেট পান বরুণ চক্রবর্তী। দুটি করে উইকেট নেন বৈভব অরোরা ও হর্ষিত রানা।

পাওয়ার প্লের ৬ ওভারেই স্বাগতিকরা উড়ন্ত সূচনায় তুলে নেয় বিনা উইকেটে ৭৯ রান। আগ্রাসী হয়ে ওঠেন ফিল সল্ট। ক্যারিবীয় ক্রিকেটার সুনীল নারিন ১৫ রানে সাজঘরে ফিরলে ৭৯ রানের উদ্বোধনী জুটি ভাঙে।

অক্ষর প্যাটেলের বলে বোল্ড হওয়ার আগে ৩৩ বলে ৭ চার ও ৫ ছক্কায় ৬৮ রান করেন সল্ট। দলীয় ১০০ রানের মাথায় সাজঘরে ফেরেন রিংকু সিং।

চতুর্থ উইকেটে শ্রেয়াস আয়ার ও ভেঙ্কেটেশ আয়ার ৫৭ রানের অবিচ্ছিন জুটি গড়ে দলের সহজ জয় নিশ্চিত করেন। শ্রেয়াস ৩৩ ও ভেঙ্কেটেশ ২৩ রানে অপরাজিত থাকেন।

দিল্লির পক্ষে অক্ষর ৪ ওভারে ২৫ রানে ২ উইকেট দখল করেন।

Tags: আইপিএল ২০২৪কলকাতা নাইট রাইডার্সদিল্লি ক্যাপিটালসলিড স্পোর্টস
Previous Post

কক্সবাজারে র‌্যাব-ডাকাতের গোলাগুলি: কৃষক নিহত

Next Post

আজ ঢাকাসহ ২৭ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ বন্ধ

Next Post
শিক্ষা প্রতিষ্ঠানের বন্ধের কারণে খালি ক্লাসরুম দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

আজ ঢাকাসহ ২৭ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ বন্ধ

নারীদের সম্মাননা অনুষ্ঠানে অংশগ্রহণকারী নারীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

স্বনামধন্য প্রসাধনী ব্র্যান্ড লাক্সের শতবছর পূর্তি উৎসব

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT