চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঠাকুরগাঁওয়ে ‘হিট স্ট্রোকে’ নারী শ্রমিকের মৃত্যু

সামসুজ্জোহা by সামসুজ্জোহা
10:49 অপরাহ্ন 29, এপ্রিল 2024
in - সেমি লিড, জনপদ, ঠাকুরগাঁও
A A

ঠাকুরগাঁওয়ের হরিপুরে রাস্তা সংস্কার কাজ করার সময় হিট স্ট্রোকে লতিফা বেগম (৪০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (২৯ এপ্রিল) উপজেলার বকুয়া ইউনিয়নের সিংহাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত নারী শ্রমিক উপজেলার নারগুন গ্রামের মৃত মোকসেদুলের স্ত্রী।

স্থানীয় এলাকাবাসী ও জনপ্রতি‌নি‌ধি সূত্রে জানা যায়,  অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি প্রকল্পের কাজ পায় লতিফা বেগমের দেবর ইলিয়াস। সোমবার সকালে দেবরের প‌রিবর্তে শ্রমিক হিসেবে অন‌্য শ্রমিকের সঙ্গে কাজে যোগ দেন ল‌তিফা বেগম। কাজ করার এক পর্যায়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তি‌নি। পরে অন‌্য শ্রমিকরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে মারা যান তিনি।

বকুয়া ইউপি চেয়ারম‌্যান মো. আবু তাহের বলেন, ওই নারী শ্রমিকের কাজ করার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়ে যান এবং জ্ঞান হারিয়ে ফেলেন। পরে তাকে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার প‌থে তার মৃত‌্যু হয়। কিছুদিন আগে এই নারীর স্বামী ও হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শামীমুজ্জামান বলেন, ধারণা কর‌া হচ্ছে অতিরিক্ত গরমে হিট স্ট্রোকে ওই নারী শ্রমিকের মৃত্যু হয়েছে। হিট স্ট্রোক থেকে বাঁচতে হলে রোদের পিক টাইমগুলো এড়িয়ে চলার পরামর্শ দেন তিনি।

হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ শেখ বলেন, নারী শ্রমিক ল‌তিফা বেগমের সুরতহাল রিপোর্টের পর হিট স্ট্রোকে মৃত্যু হয়েছে বলে ধারণা কর‌ছি। নিহতের স্বজনদের কোন আপত্তি না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Tags: হিট স্ট্রোক
Previous Post

হিজবুল্লাহর হামলায় উড়ে গেল ইসরায়েলের সেনাঘাঁটি!

Next Post

কক্সবাজারে র‌্যাব-ডাকাতের গোলাগুলি: কৃষক নিহত

Next Post

কক্সবাজারে র‌্যাব-ডাকাতের গোলাগুলি: কৃষক নিহত

ক্রিকেটার ব্যাটিং করছেন, বলের দিকে নজর দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ইডেনে সল্ট ঝড়ে জিতল কলকাতা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT