চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভোটারদের বাধা দিলে সর্বোচ্চ ৭ বছরের জেল

নির্বাচন কমিশনার আহসান হাবিব খান

রাজীব হাসান কচি by রাজীব হাসান কচি
8:56 অপরাহ্ন 29, এপ্রিল 2024
in চুয়াডাঙ্গা, জনপদ
A A
বাংলাদেশের নির্বাচন কেন্দ্রের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

উপজেলা নির্বাচনে ভোটারদের ভোটদানে বাধা দিলে সর্বোচ্চ ৭ বছরের জেল হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবিব খান (অব.)।

সোমবার (২৯ এপ্রিল) দুপুরে চার জেলার সমন্বয়ে চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নির্বাচনী আচরণবিধি ও মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।

আহসান হাবিব খান বলেন, এবারের নির্বাচন প্রভাবমুক্ত রাখতে সরকার এবং রাজনৈতিক দল থেকে পরিস্কার বার্তা রয়েছে।

স্থানীয় নির্বাচনে এমপি-মন্ত্রীদের প্রভাবমুক্ত করতে নির্বাচন কমিশনার কি ব্যবস্থা নিতে পারে -এমন প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, নিজেদের সম্মান নিজেদের রক্ষা করতে হবে। দলের গঠনতন্ত্র অনুসরণ করা উচিত। তবে ভোটররা প্রভাবিত না হলে কোন প্রভাবই কাজে লাগবে না।

প্রার্থীদের ব্যাপারে ইসি আরও বলেন, আমাদের কাছে প্রার্থীর মধ্যে কোন হাই ভোল্টেজ কিংবা লো-ভোল্টেজ নেই। ভোটের দিন অনাকাঙ্খিত ঘটনার চেষ্টা করা হলে তা নির্মূল করা হবে। কোন ভোল্টেজ দিয়ে কাজ হবে না। জনগণকে ভালোবাসতে হবে তাদের কাছে ভোট চাইতে হবে, তবেই ভোট পাওয়া যাবে। সাংবাদিকরা বিনা বাধায় ভোটকেন্দ্রে প্রবেশ করতে পারবেন, সংবাদ সংগ্রহ করতে পারবেন। এতে কেউ বাধা দিলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে।

নির্বাচনী আচরণবিধি ও মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা, পুলিশ সুপার আর. এম. ফয়জুর রহমান, মেহেরপুর জেলা প্রশাসক শামীম হোসেন, পুলিশ সুপার এস. এম. নাজমুল হক, ঝিনাইদহ জেলা প্রশাসক এস. এম. ফিকুল ইসলাম, পুলিশ সুপার আজীম উল আহসান, কুষ্টিয়া জেলা প্রশাসক এহেতেশাম রেজা ও পুলিশ সুপার এএইচএম আব্দুর রকিবসহ চার জেলার নির্বাচন গ্রহনকারী কর্মকর্তা ও প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা।

Tags: উপজেলা পরিষদ নির্বাচন ২০২৪নির্বাচন কমিশননির্বাচনী আচরণবিধি
Previous Post

প্রতিপক্ষের জালে ১৯ গোল, তিনজনের হ্যাটট্রিকসহ ৪ গোল

Next Post

বাবা-মাকে সময় দিতে না পারার আক্ষেপ ধর্মেন্দ্রর

Next Post
বাবা-মায়ের সঙ্গে বৃদ্ধ ব্যক্তির ছবি, পরিবারের মূল্যবোধের প্রতিচ্ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বাবা-মাকে সময় দিতে না পারার আক্ষেপ ধর্মেন্দ্রর

বাংলা সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিল্পীরা বিভিন্ন পরিবেশনা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

কানাডার এডমন্টনে নানা আয়োজনে বাংলা নববর্ষ বরণ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT