চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যে চার সিদ্ধান্তে আটকে আছে ভারতের বিশ্বকাপ দল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:21 অপরাহ্ন 29, এপ্রিল 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে প্রস্তুতি নিচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের মাটিতে টি-টুয়েন্টি বিশ্বকাপের নবম আসরের পর্দা উঠতে বাকি ৩২ দিন। দল গোছাতে ব্যস্ত বোর্ডগুলো। এরমাঝে খেলোয়াড়দের পারফরম্যান্সের উপর ভিত্তি করে বিশ্বকাপ দল গঠনে ভারতকে বেশ কঠিন সিদ্ধান্তই নিতে হবে। চার সিদ্ধান্তের সমাধান পেলেই দল দেবে বিসিসিআই।

দেশটির গণমাধ্যমে প্রতিবেদন, বিসিসিআইয়ের নির্বাচক কমিটির প্রধানের সঙ্গে ভারত অধিনায়ক রোহিত শর্মার এ বিষয়ে কথোপকথন হয়েছে। ১৫ সদস্যের দল ঘোষণা করতে ব্যাকআপ উইকেটরক্ষক, তৃতীয় ওপেনার, পেস বোলিং ইউনিট এবং পাওয়ার হিটারদের দিকে মনোযোগ দিতে চায় বোর্ড।

উইকেটরক্ষকের পছন্দের তালিকায় সবার আগে রয়েছে রিশভ পান্টের নাম। নির্বাচকরা লোকেশ রাহুল ও সাঞ্জু স্যামসনকে নিয়েও সিদ্ধান্তহীনতায় ভুগছেন। যদিও দুজন ভিন্ন ধরনের খেলোয়াড়। আইপিএলে স্যামসনের পারফরম্যান্স ব্যতিক্রমী হলেও রাহুলের অভিজ্ঞতাকে মূল্যায়ন করেছে বোর্ড।

বিশ্বকাপে রোহিত শর্মা ও বিরাট কোহলিকে ওপেনিংয়ে দেখা গেলে তৃতীয় ওপেনারের জায়গাটি বেশ উন্মুক্ত। যস্বী জয়সওয়াল ও শুভমন গিল পছন্দের তালিকায় থাকলেও খুব বেশি ছন্দে নেই তারা। এখানেও লোকেশ রাহুল এবং স্যামসনের মতো দুজনকে রাখবেন কিনা সেটি নিয়েও ভাবতে হচ্ছে।

পেসারদের মধ্যে জাসপ্রীত বুমরাহকে আটো চয়েসে রাখলেও দুই নম্বর পেসারের জন্য মোহাম্মদ সিরাজকে লড়াই করতে হচ্ছে অন্যদের সঙ্গে। কারণটা অবশ্য বর্তমান পারফরম্যান্সই। সেক্ষেত্রে আভেষ খান, মুকেশ কুমার এবং আর্শদীপ সিংয়ের মধ্যে বিকল্প খোঁজা হতে পারে।

পাওয়ার হিটারের মধ্যে আইপিএলের চলতি মৌসুমে মলিন পারফরম্যান্স দেখাচ্ছেন হার্দিক পান্ডিয়া ও রবীন্দ্র জাদেজা। মিডল অর্ডারে তাদের দুর্বল পারফরম্যান্স এখন বিসিসিআইয়ের মাথাব্যথার অন্যতম কারণ। নির্বাচকরা শিভাম দুবে এবং রিংকু সিংয়েও ভরসা রাখার চেষ্টা করছেন। এমনকি তিলক ভার্মার মতো কাউকে বিবেচনা করতে পারে তারা।

Tags: আইপিএলটি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৪পান্ডিয়াভারতরোহিতলিড স্পোর্টস
Previous Post

এসএসসি’র ফল প্রকাশ ৯-১১মে

Next Post

বাস-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে নিহত ২

Next Post
মুখোমুখি সংঘর্ষে ক্ষতিগ্রস্ত বাস ও মাইক্রোবাসের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বাস-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে নিহত ২

স্কুল শিক্ষার্থীরা মাঠে আসার জন্য বাংলাদেশ অধিনায়কের অনুরোধে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

স্কুল শিক্ষার্থীদের মাঠে আসার অনুরোধ বাংলাদেশ অধিনায়কের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT