চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পিছিয়ে গেল প্রভাস-দীপিকার সিনেমার মুক্তি!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:14 অপরাহ্ন 28, এপ্রিল 2024
in বিনোদন
A A
প্রভাস, দীপিকা ও অমিতাভ বচ্চন সিনেমার পোস্টারে দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

কথা ছিল আগামী ৯ মে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে প্যান ইন্ডিয়ান তারকা প্রভাস এবং বলিউড অভিনেত্রী দীপিকা পাডুকোন অভিনীত বৈজ্ঞানিক কল্পকাহিনীভিত্তিক বহুল প্রতীক্ষিত সিনেমা ‘কল্কি ২৮৯৮-এডি’। যেখানে প্রথমবারে মত এক সঙ্গে দেখা যাবে এই জুটিকে। কিন্তু মুক্তি নির্ধারিত তারিখের ঠিক আগ দিয়েই পিছিয়ে গেল আসন্ন ছবিটির মুক্তি।

শনিবার (২৭ এপ্রিল) নতুন তারিখ জানানো হয়েছে সিনেমাটির অফিসিয়াল এক্স (টুইটার) একাউন্ট থেকে। সেই সঙ্গে প্রকাশ করা হয়েছে ছবিটির একটি পোস্টার। যেখানে প্রভাস, দীপিকা এবং অমিতাভ বচ্চনকে দেখা যায় পাশাপাশি। পোস্টারের উপরে সিনেমা মুক্তির তারিখ ২৭ জুন ২০২৪।

সপ্তাহখানেক আগেই সিনেমা সংশ্লিষ্টরা একটি টিজার প্রকাশ করে, যার কেন্দ্রবিন্দু ছিল অমিতাভ বচ্চনের অশ্বত্থামা চরিত্র। সেখানে দেখা যায়, একটি গুহায় অবশিষ্ট শিব মন্দিরে উপস্থিত রয়েছেন মুখ ঢাকা এক বৃদ্ধ। শিবলিঙ্গের উপরে পড়তে থাকা পানির ফোটা বন্ধ হয়ে গেলে বোঝা যায় গঙ্গা, যমুনা সরস্বতী সহ সকল নদী শুকিয়ে গেছে। এক কিশোর বৃদ্ধের পরিচয় জানতে চাইলে জানা যায়, তিনি আর কেউ নন সপ্ত চিরঞ্জীবীর একজন দ্রোণপুত্র অশ্বত্থামা।

অমিতাভের চরিত্রের মাধ্যমেই জানা যায় আদিকাল থেকে নতুন অবতারের জন্য অপেক্ষা করছিলেন। অবশেষে তিনি আসায় এখন অশ্বত্থামার আত্মপ্রকাশের সময় এসেছে। মহাভারতের গল্পের সঙ্গে সিনেমার গল্পের বেশ গভীর যোগাযোগ বজায় রাখা হবে।

ভবিষ্যৎ পৃথিবীর দুরবস্থা কল্পনা করে সিনেমার গল্প লেখা হয়েছে। অমিতাভ বচ্চন ছাড়াও সিনেমাটিতে আরও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন কমল হাসান।- বলিউড হাঙ্গামা

Tags: কল্কি ২৮৯৮ এডিদীপিকা পাড়ুকোনপ্রভাস
Previous Post

আবারও ৭২ ঘণ্টা বাড়ল হিট অ্যালার্ট

Next Post

ব্র্যাকের উদ্যোগে ‘তরুণদের অংশগ্রহণে পরিবর্তনের উৎসব’

Next Post
তরুণদের অংশগ্রহণে পরিবর্তনের উৎসবের গ্রুপ ছবি, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্র্যাকের উদ্যোগে ‘তরুণদের অংশগ্রহণে পরিবর্তনের উৎসব’

বৃষ্টির সতর্কতা জানাতে হেলিওস্ট্যাটের অ্যালার্ম সিস্টেম. Channel i News - চ্যানেল আই নিউজ

আবারও ৩ দিনের হিট অ্যালার্ট জারি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT