চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিদ্ধান্ত পাল্টে ফ্লাডলাইটের আলোয় হবে মেয়েদের ফুটবল লিগ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:32 অপরাহ্ন 27, এপ্রিল 2024
in ফুটবল, স্পোর্টস
A A
ফুটবল খেলোয়াড় ও কর্মকর্তাদের মধ্যে আলোচনা, ব্যাকড্রপে লিগের নাম ও লোগো. Channel i News - চ্যানেল আই নিউজ

তীব্র দাবদাহ সত্ত্বেও আর্থিক সংকটের কারণে মেয়েদের ফুটবল লিগ ফ্লাডলাইটের আলোয় না হওয়ার সিদ্ধান্ত নেয় বাফুফে। দেশের ফুটবলের অভিভাবক সংস্থার নারী কমিটির প্রধান মাহফুজা আক্তার কিরণ শুক্রবার সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছিলেন। শেষ পর্যন্ত অবশ্য পাল্টেছে সিদ্ধান্ত। ফ্লাডলাইটের আলোতেই হবে লিগের বাকি সব খেলা।

শনিবার কমলাপুর বীরশ্রেষ্ঠ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে আসরের উদ্বোধন করেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। এ সময় সাংবাদিকদের তিনি ফ্লাডলাইটের আলোয় ম্যাচ মাঠে গড়ানোর কথা জানান।

কাজী সালাউদ্দিন বলেন, ‘যখন আমি মাঠে আসার প্রস্তুতি নিচ্ছিলাম, তখনই বুঝেছি এই আবহাওয়ায় এখন মানুষের পক্ষে ফুটবল খেলা সম্ভব নয়। তখনই সাধারণ সম্পাদকের কাছে জানতে চাইলাম, কীভাবে ফ্লাডলাইটে ম্যাচ আয়োজন করা যায়। সে বলল, বড় বাজেট লাগবে। ক্রীড়া পরিষদের সঙ্গে কথা বলতে হবে। আমি বললাম, বলো। বাজেট জোগাড় করে দিচ্ছি। খেলা রাতে হবে। খেলাও ভালো হবে।’

অথচ গতকাল বাফুফের নারী কমিটির প্রধান মাহফুজা আক্তার কিরণ জানিয়েলেন, কমলাপুর স্টেডিয়ামের ফ্লাডলাইট ব্যবহার করলে বিদ্যুৎ বিল ফেডারেশনকে বহন করতে হবে। ফ্লাডলাইট ব্যবহার করলে ম্যাচ প্রতি বাফুফের খরচ পড়বে ১৩ হাজার টাকা। সেই টাকাই খরচের সামর্থ্য নাকি বাফুফের নেই!

৯ দলের সিঙ্গেল লিগ পদ্ধতিতে ম্যাচ মোট ৩৬টি। সূচি অনুযায়ী, ১৯ দিন হবে ম্যাচ। তার মধ্যে ১৭ দিন দুটি করে ম্যাচ রাখা হয়। প্রথমটি সকাল সাড়ে ৯টায়, দ্বিতীয়টি বিকেল পৌনে ৪টায়। দ্বিতীয় ম্যাচটি ফ্লাডলাইটে আয়োজন করলে ১৭ ম্যাচের জন্য বাফুফের খরচ হতো ২ লাখ ২১ হাজার টাকা। বাফুফের পক্ষে এই অর্থ বহন করা সম্ভব নয় বলে লিগ শুরুর আগের দিন সংবাদ সম্মেলনে বলা হয়।

একদিন পরই বাফুফে সভাপতির চাওয়ায় পাল্টে গেল সিদ্ধান্ত। সময় পরিবর্তনের ফলে দুটি করে যেসব দিন ম্যাচ মাঠে গড়াবে, তার প্রথমটি বিকেল ৫টায় ও দ্বিতীয়টি সন্ধ্যা সাড়ে ৭টায় হবে।

টাকা জোগাড়ের বিষয়ে বাফুফে সভাপতির ভাষ্য, ‘দেখা যাক। গত দশ বছরে কোনো কিছু আটকে ছিল না। মেয়েদের টিম জাপান-সৌদি আরবসহ সব জায়গায় গেছে, অনুশীলন করেছে। যেখান থেকে হোক বাজেট আমরা জোগাড় করব।’

দাবদাহের ভেতর মেয়েদের ফুটবল ম্যাচ আয়োজনের আগের সিদ্ধান্তকে সঠিক দাবি করে কাজী সালাউদ্দিন বলেন, ‘কাউকে দোষ দেয়া যায় না। এটাই স্বাভাবিক ছিল। অফিস যা করেছে, ঠিক করেছে।’

Tags: কাজী সালাউদ্দিনবাফুফেমেয়েদের ফুটবল লিগলিড স্পোর্টস
Previous Post

বনানীতে চলন্ত বাসে আগুন

Next Post

বাংলাদেশকে জিএসপি সুবিধা না দিতে যুক্তরাষ্ট্রের নতুন কৌশল

Next Post
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে চুক্তি ও আলোচনা চলমান. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশকে জিএসপি সুবিধা না দিতে যুক্তরাষ্ট্রের নতুন কৌশল

বাংলাদেশ মেয়েদের ফুটবল দল বিজয়ী উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

মেয়েদের ফুটবল লিগ: উদ্বোধনী ম্যাচে জিতল বাংলাদেশ আর্মি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT