চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চুয়াডাঙ্গায় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা

রাজীব হাসান কচি by রাজীব হাসান কচি
5:49 অপরাহ্ন 26, এপ্রিল 2024
in চুয়াডাঙ্গা, জনপদ
A A
বাজারে ফলের দোকানে ক্রেতাদের ভিড়, মৌসুমের তাপমাত্রা বাড়ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

তীব্র তাপদাহে পুড়ছে চুয়াডাঙ্গা। বৈশাখ মাসের মাঝামাঝির দিক, তবুও কালবৈশাখী নিয়ে স্বস্তির বার্তা দিতে পারছে না চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস। বরং তাপমাত্রা আরও বাড়তে পারে বলে পূর্বাভাস দিল আবহাওয়া অফিস।

শুক্রবার ২৬ এপ্রিল তাপপ্রবাহের মধ্যেই চুয়াডাঙ্গায় বেলা ৩টায় সারাদেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে
৪২ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস যা এ মৌসুমের সর্বোচ্চ বলে জানা গেছে। চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা ২০১৪ সালের ২১ মে রেকর্ড করা হয়েছিল। সেই বছর এ জেলায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৪৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

চলতি এপ্রিল মাস জুড়ে তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। সেই কারণে হিট অ্যালার্ট জারি করা হয়েছে। এ অবস্থায় সকলকে সাবধানে থাকার অনুরোধ জানিয়েছেন চুয়াডাঙ্গা প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগার।

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সীমান্তবর্তী জেলা চুয়াডাঙ্গার ওপর দিয়ে দীর্ঘ সময় তাপপ্রবাহ বয়ে যাওয়ায় এ অঞ্চলের শ্রমিক, দিনমজুর, ভ্যান-রিকশা চালকদের জীবন-জীবিকাতে দেখা দিয়েছে সীমাহীন দূভোর্গ। সেই সাথে বেড়েছে গরম জনিত রোগীর সংখ্যা। হাসপাতালে শয্যার অভাবে এসব রোগীদের চিকিৎসা নিতে হচ্ছে মেঝেতে এবং হাসপাতালের বারান্দায়।

রোদের প্রখরতায় ক্ষতি হচ্ছে আম, লিচু, ধানসহ বিভিন্ন ফল-ফসলের। এ জেলায় সূর্যের প্রখরতা এতোটাই বেশি যার জন্য স্বাস্থ্য বিভাগের পরামর্শক্রমে জেলা প্রশাসনের পক্ষ থেকে তথ্য অফিসের সহায়তায় জেলার সব স্থানে মাইকিং করে জনসাধারণকে সতর্ক করা হচ্ছে। তারা যেন অতি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হয়।

চুয়াডাঙ্গা সদর উপজেলার সুমদিয়া গ্রামের রিক্সাচালক শাহজাহান আলী বলেন, এবারের মতো গরম আমি আগে দেখিনি। রোদে গেলে মনে হচ্ছে গায়ের চামড়া পুড়ে যাচ্ছে।

চুয়াডাঙ্গা শহরতলী দৌলাতদিয়ার গ্রামের ৫৩ বছর বয়সী রমজান মিয়া ২৩ বছরেরও বেশি সময় ধরে ভ্যান চালাচ্ছেন। গরমের কারণে তার দৈনন্দিন আয় প্রায় অর্ধেকে নেমে এসেছে।

তিনি বলেন, আয় করবো কী করে? ভ্যানে মাল নিয়ে টানতে গেলেই গলা-বুক শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে। পানি খাওয়ার পরও মনে হচ্ছে তেষ্টা মিটছে না।

চুয়াডাঙ্গা প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের সিনিয়র আবহাওয়া পর্যবেক্ষক রাকিবুল হাসান জানিয়েছেন, এপ্রিল মাস দেশের উষ্ণতম মাস। এ মাসে গরম বেশি। দেশের বিভিন্ন স্থানে কিছু কিছু জায়গায় বৃষ্টি হলেও এ জেলায় বৃষ্টি নেই। এ কারণে গরম বাড়ছে।

তিনি আরও বলেন, গরম বেশি অনুভূত হওয়ার কারণ, বাতাসে আর্দ্রতা বেশি। শুক্রবার বেলা ৩ টায় ১১ শতাংশ বাতাসের আর্দ্রতার সাথে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪২ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা আরও বৃদ্ধি পাওয়ার সম্ভবনা রয়েছে। তাই সকলকে সাবধানে থাকার অনুরোধ জানান তিনি।

Tags: চুয়াডাঙ্গাসর্বোচ্চ তাপমাত্রা
Previous Post

উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপি থেকে ৭৩ নেতা বহিষ্কার

Next Post

বিপ্লবী আমিনুল বাদশার সহধর্মিনীর মৃত্যুতে উদীচী শিল্পীগোষ্ঠীর শোক

Next Post
প্রসন্ন মহিলা ও পরিবারের ছবি, বাংলা ভাষায়. Channel i News - চ্যানেল আই নিউজ

বিপ্লবী আমিনুল বাদশার সহধর্মিনীর মৃত্যুতে উদীচী শিল্পীগোষ্ঠীর শোক

পটুয়াখালীতে ইসতেসকার নামাজ আদায়রত মুসল্লিরা. Channel i News - চ্যানেল আই নিউজ

তাপদাহ থেকে মুক্তি পেতে পটুয়াখালীতে ইসতেসকার নামাজ আদায়

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT