চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘দাবদাহের জন্য আমরা সিঙ্গেল স্ক্রিনে ছবি দিচ্ছি না’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:41 অপরাহ্ন 26, এপ্রিল 2024
in বিনোদন
A A
সংবাদ সম্মেলনে অংশগ্রহণকারী ব্যক্তিরা মিডিয়ার প্রশ্নের উত্তর দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

তাপ প্রবাহের সতর্কবার্তা বা ‘হিট অ্যালার্ট’ জারি করেছে বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর। তীব্র তাপে নাকাল দেশের মানুষ। যার প্রভাব পড়েছে এবারের ঈদে মুক্তি পাওয়া সিনেমাগুলোর উপর! বিশেষ করে সিঙ্গেল স্ক্রিনে তাপ প্রবাহের প্রভাব পড়েছে মারাত্মক।

গেল বছরের দুই ঈদে যেখানে টানা দুই মাসব্যাপী সিনেমা হলগুলোতে হুমড়ি খেয়ে পড়েছে দর্শক, তাপ প্রবাহের কারণে এবার সেরকমটা দেখা যায়নি। ঈদের দুই সপ্তাহের মধ্যেই সিঙ্গেল স্ক্রিনে দর্শক সমাগমে ভাটা দেখা গেছে। আর এ কারণে সিঙ্গেল স্ক্রিনে আপাতত ‘কাজলরেখা’ মুক্তি দেয়া থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছেন নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) স্টার সিনেপ্লেক্স এর বসুন্ধরা শাখায় ছিলো ‘কাজলরেখা’র বিশেষ প্রদর্শনী। যেখানে সিনেমাটি দেখতে উপস্থিত হন দেশের শোবিজ অঙ্গনের গুণী মানুষেরা। ছিলেন গণমাধ্যমকর্মীরাও। ছবি প্রদর্শনী শেষে সংবাদকর্মীদের সাথে কথা বলেন সেলিম। এসময় তিনি সিঙ্গেল স্ক্রিনে আপাতত মুক্তি না দেয়ার কারণ জানান।

নির্মাতা বলেন, তীব্র তাপ প্রবাহের কারণে জনজীবন প্রায় বিপর্যস্ত। খুব প্রয়োজন না হলে মানুষ বাইরে বের হচ্ছেন না। এরইমধ্যে তাপ প্রবাহের সতর্কবার্তাও জারি হয়েছে। স্বভাবতই এরকম পরিস্থিতিতে দর্শক শীতাতপ নিয়ন্ত্রিত পরিবেশ ছাড়া সিঙ্গেল স্ক্রিনে সিনেমা দেখতে কম আসছেন। এসব বিবেচনা করে আমরা এই মুহূর্তে সিঙ্গেল স্ক্রিনে সিনেমাটি মুক্তি দিতে চাইছি না। তবে মাল্টিপ্লেক্সগুলোতে যেভাবে ‘কাজলরেখা’ ২ সপ্তাহ অতিক্রম করলো, তাতে আমরা খুশী। আগামিতেও মাল্টিপ্লেক্সে ‘কাজলরেখা’ চলবে।

মৈমনসংহ গীতিকা অবলম্বনে নির্মিত ‘কাজলরেখা’, অথচ ময়মনসিংহ অঞ্চলে ছবিটি মুক্তি পেল না। এ বিষয়ে জানতে চাইলে গিয়াস উদ্দিন সেলিম বলেন, আমরা খুব শিগগির ময়মনসিংহের মানুষকে সিনেমাটি দেখাতে চাই। আগামি ৩ তারিখে সেখানে মুক্তির কথা হচ্ছে। সেটা কনফার্ম হলে মুক্তির প্রথম দিনেই পুরো টিম নিয়ে আমরা সেখানে যেতে চাই। সেখানের সুধীজনদের সাথে এ বিষয়ে কথা বলতে চাই।

বিশেষ প্রদর্শনী শেষে সংবাদকর্মীদের সাথে ‘কাজলরেখা’ দেখার অভিজ্ঞতাও ভাগ করে নিচ্ছিলেন আগত অতিথিরা। বেশীর ভাগ দর্শকই সিনেমাটি পছন্দে করেছেন বলে মন্তব্য করেছেন। কেউ কেউ বলছেন, ‘কাজলরেখা’ এখন পর্যন্ত গিয়াস উদ্দিন সেলিমের বানানো সেরা কাজ! রাফিয়াত রশিদ মিথিলা, সাদিয়া আয়মান, ইরেশ যাকেরের অভিনয় দর্শক মনে দাগ ফেলেছে। প্রশংসা করেছেন রাজকুমার চরিত্রে শরিফুল রাজ এবং বড় কাজলরেখা চরিত্রে নবাগতা মন্দিরা চক্রবর্তীর অভিনয়েরও।

Tags: অভিনয়কাজলরেখাগিয়াস উদ্দিন সেলিমতারকামন্দিরা চক্রবর্তীলিড বিনোদনশরিফুল রাজশোবিজসিনেমা
Previous Post

গাজা উপকূলে বন্দর নির্মাণ কাজ শুরু করেছে যুক্তরাষ্ট্র

Next Post

পারিশ্রমিকের ৫০ শতাংশ বাড়ালেন আল্লু অর্জুন

Next Post
আল্লু অর্জুনের ছবি, তিনি সানগ্লাস পরা ও ক্যাজুয়াল পোশাক পরেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

পারিশ্রমিকের ৫০ শতাংশ বাড়ালেন আল্লু অর্জুন

বাংলাদেশ-থাইল্যান্ড বিনিয়োগ চুক্তি স্বাক্ষর, দুই দেশের প্রতিনিধিরা বসে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশে থাইল্যান্ডকে বিনিয়োগের আহ্বান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT