চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঠিক যেন সিনেমার চিত্রনাট্য!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:46 অপরাহ্ন 25, এপ্রিল 2024
in বিনোদন
A A
শিক্ষার্থীদের জন্য শিক্ষামূলক কার্যক্রমের ছবি, যেখানে শিক্ষক ও ছাত্র আলোচনা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

দুরন্তপনা শৈশবের প্রতিনিধিত্ব করা সিনেমার নাম ‘আম কাঁঠালের ছুটি’। মোহাম্মদ নূরুজ্জামান পরিচালিত সিনেমাটি গেল বছর সীমিত সংখ্যক প্রেক্ষাগৃহে মুক্তি পায়। খুব বেশী আলোচিত হয়েছে এমনটা নয়, তবে যারাই সিনেমাটি দেখেছেন; হয়েছেন স্মৃতিকাতর। করেছেন ভূয়সী প্রশংসা।

সিনেমাটি দেশে বিদেশের বিভিন্ন চলচ্চিত্র উৎসবেও প্রশংসিত হয়েছে। ছবিটি নিয়ে নতুন করে আলোচনার কারণ, মেরিল প্রথম আলো পুরস্কার ২০২৩! আসছে মে মাসে দেয়া হবে এই পুরস্কার। যেখানে তিনটি বিভাগে চূড়ান্ত মনোনয়ন পেয়েছে ‘আম কাঁঠালের ছুটি’ সিনেমাটি। সেরা নির্মাতা, সেরা চলচ্চিত্র এবং সেরা অভিনেতা- এই বিভাগগুলোর মধ্যে সবচেয়ে চমকপ্রদ ঘটনাটি ঘটলো ‘সেরা অভিনেতা’র মনোনয়ন নিয়ে!

‘আম কাঁঠালের ছুটি’ সিনেমায় প্রধান চরিত্র বলতে মইন্না চরিত্রটি। গ্রামের ডানপিটে এক বালক! বয়স ১১ কিংবা ১২! সিনেমায় এই চরিত্রটি দর্শক হৃদয় স্পর্শ করে গেছে। এমন কোনো দর্শক নেই, যারা মইন্নার মধ্যে নিজের শৈশবকে খোঁজে পাননি!

মইন্না সিনেমার চরিত্র, বাস্তবে তিনি লিয়ন আহমেদ। পেশাদার কোনো অভিনয়শিল্পী নন। থাকতেন টঙ্গীর এক ঘুপচিতে। ২০১৭ সালের একেবারে শুরুর দিকে সিনেমাটির দৃশ্য ধারণ শেষ করেন নির্মাতা। করোনার শুরুর দিকেও যোগাযোগ ছিলো তার সাথে। কিন্তু তার কিছুদিন পর থেকেই লাপাত্তা হন মইন্না ওরফে লিয়ন।

‘আম কাঁঠালের ছুটি’র একটি দৃশ্যে মইন্না ওরফে লিয়ন আহমেদ

২০২০ সালের পর থেকে টঙ্গীতে আর কেউ দেখেনি লিয়নদকে। প্রায় চার বছর ধরে সে কোথায় আছে, কেমন আছে; জানে না কেউ। ‘আম কাঁঠালের ছুটি’ সিনেমাটি যখন বিভিন্ন চলচ্চিত্র উৎসবে ডাক পাচ্ছিলো, তখন থেকেই লিয়নের খোঁজ করছিলেন নির্মাতা নূরুজ্জামান। কিন্তু কোথাও তার হদিস পাওয়া যাচ্ছিলো না।

লিয়নকে ‘আম কাঁঠালের ছুটি’ সিনেমায় যুক্ত করেছিলেন ‘আদিম’ খ্যাত নির্মাতা যুবরাজ শামীম। সেই যুবরাজও লিয়নের ঠিকুজি জানার চেষ্টা করেছেন। লিয়নের কাছের বন্ধুবান্ধব থেকে শুরু করে তার পরিবারের সাথে টঙ্গীতে যাদের সখ্যতা ছিলো; তাদের কাছেও খোঁজ করেছেন। কিন্তু পাওয়া যায়নি লিয়নকে।

পরে দেশের প্রেক্ষাগৃহে মুক্তির প্রাক্কালে আরো এক দফায় খোঁজা হলো লিয়নকে। এরমধ্যে গেল বছর শিল্পকলায় হলো সিনেমাটির বিশেষ শো। যেখানে চলচ্চিত্রাঙ্গন ও সংবাদমাধ্যমের বহু মানুষজন সিনেমাটি দেখে প্রধান চরিত্র মইন্না ওরফে লিয়নকে খোঁজ করছিলেন। কারণ সিনেমায় তার অভিনয় ছিলো অনবদ্য!

সেই অনবদ্য অভিনয়ের কল্যাণে আরো একবার প্রসঙ্গ হলেন লিয়ন। ‘আম কাঁঠালের ছুটি’র জন্য মেরিল প্রথম আলো পুরস্কার ২০২৩- এ চলচ্চিত্র ও ওয়েব ফিল্ম বিভাগে ‘সেরা অভিনেতা’ হিসেবে চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন মইন্না ওরফে লিয়ন। এই বিভাগে লিয়নকে ছাড়াও দুজন গুণী অভিনেতা পেয়েছেন চূড়ান্ত মনোনয়ন। একজন ‘ফ্রাইডে’ ওয়েব ফিল্মের জন্য নাসির উদ্দিন খান, এবং অন্যজন ‘বাবা, সামওয়ান’স ফলোয়িং মি’র জন্য শহীদুজ্জামান সেলিম। বিষয়টি নাড়া দেয় স্বয়ং নির্মাতাকে! এমন গর্বিত মুহূর্তেটিতে যে করেই হোক সিনেমার সেই মইন্নাকে পাশে চান নির্মাতা!

শেষবারের মতো লিয়নকে খোঁজে পাওয়ার মিশনে নামেন মোহাম্মদ নূরুজ্জামান। এবার পাওয়া যায় তাকে। যদিও তাকে খোঁজে বের করার গল্পটিও যথেষ্ট নাটকীয়তায় ঠাঁসা। প্রথমে বিস্তারিত জানিয়ে ফেসবুকে পোস্ট করেন নির্মাতা এবং এই ছবি সংশ্লিষ্ট আরো কয়েকজন। পরে বিভিন্ন সংবাদমাধ্যমে খবর ছাপা হয়। এরমধ্যে বুধবার (২৪ এপ্রিল) নির্মাতা যুবরাজ শামীমের ফেসবুকে ভিন্ন নামের এক আইডি থেকে যোগাযোগ করেন মইন্না! হাফ ছেড়ে বাঁচেন সবাই।

নির্মাতা নূরুজ্জামান ও যুবরাজের মাঝখানে লিয়ন

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সকালে মইন্নার সাথে গাজীপুরের বোর্ডবাজার সংলগ্ন এলাকায় গিয়ে সাক্ষাৎ করেন নির্মাতা নূরুজ্জামান ও যুবরাজ শামীম। মুঠোফোনহীন লিয়নকে দেয়া হয় একটি স্মার্ট ফোন। যেন আবার যোগাযোগের গভীর সমস্যা তৈরী না হয়। সেই সাথে ‘সেরা অভিনেতা’ হিসেবে মইন্না চরিত্রটির চূড়ান্ত মনোনয়ন প্রাপ্তির সংবাদ ছাপা হওয়া পত্রিকাটিও লিয়নের জন্য বয়ে নেন নির্মাতা নূরুজ্জামান। যে মুহূর্তটিকে ভীষণ আনন্দ আর তৃপ্তির বলেও এসময় মন্তব্য করেন নূরুজ্জামান ও যুবরাজ।

এসময় লিয়ন কথা বলেন চ্যানেল আই অনলাইনের সাথে। জানান, করোনার সময় জীবিকার তাগিদে টঙ্গী ছেড়ে অন্য এলাকায় চলে গিয়েছিলেন। পরে থিতু হন গাজীপুরের বোর্ডবাজারে। বর্তমানে সেখানে তিনি রাজমিস্ত্রি হিসেবে কাজ করছেন। তাকে খোঁজ করার বিষয়টি পরিচিত একজনের মারফত জানতে পারেন। পরে যুবরাজ শামীমকে ফেসবুকে নিজের অস্তিত্ব জানান দেন লিয়ন!

মে মাসে পুরস্কার প্রদান অনুষ্ঠানে লিয়ন উপস্থিত থাকবেন ‘আম কাঁঠালের ছুটি’ টিমের সাথে।

Tags: অভিনয়আম-কাঁঠালের ছুটিনাসির উদ্দিন খানমেরিল প্রথম আলো পুরস্কারযুবরাজ শামীমলিড বিনোদনশহীদুজ্জামান সেলিমসিনেমা
Previous Post

সহপাঠীর মৃত্যুতে আন্দোলন, অনির্দিষ্টকালের জন্য চুয়েট বন্ধ ঘোষণা

Next Post

সালমানের পোশাক দেখে চোখ কপালে ভক্তদের!

Next Post
সালমান খান স্টাইলিশ পোশাকে, চোখ কপালে ভক্তদের. Channel i News - চ্যানেল আই নিউজ

সালমানের পোশাক দেখে চোখ কপালে ভক্তদের!

বাংলাদেশ সরকারী কর্ম কমিশন ভবনের ছবি, আধুনিক স্থাপত্যশৈলী. Channel i News - চ্যানেল আই নিউজ

৪৬তম বিসিএসের প্রিলি কাল, পরীক্ষা কক্ষে করণীয় ও বর্জনীয়

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT