চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যে কারণে তরুণ নায়ক জয়কে আজীবন বয়কট

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:27 অপরাহ্ন 25, এপ্রিল 2024
in বিনোদন
A A
জনপ্রিয় তরুণ নেতা জনি জনসম্মুখে বক্তৃতা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

শিল্পী সমিতির নবনির্বাচিত সদস্যদের শপথের দিন এফডিসিতে সাংবাদিক নির্যাতনের বিষয়টি এখন টক অব দ্য কান্ট্রি! দুদিন ধরেই এ নিয়ে আলোচনা সমালোচনা তুঙ্গে। এরইমধ্যে সাংবাদিকদের ওপর হামলার নেতৃত্ব দেয়ায় তরুণ চিত্রনায়ক জয় চৌধুরীকে আজীবন বয়কটের ডাক দিয়েছেন সাংবাদিকরা।

মঙ্গলবার এফডিসিতে অপ্রীতিকর পরিস্থিতি তৈরী করা, হামলায় নেতৃত্ব দেয়া এবং ঔদ্ধত্যপূর্ণ আচরণের জন্য জয়কে বয়কটের সিদ্ধান্ত জানায় সাংবাদিকরা। বুধবার (২৪ এপ্রিল) রাতে এফডিসিতে সম্মিলিতভাবে সাংবাদিকরা গণমাধ্যমের কাছে এই সিদ্ধান্ত জানান।

সাংবাদিকদের ওপর হামলার পর বুধবার রাতে বৈঠকে বসেন সাংবাদিক প্রতিনিধি ও শিল্পী সমিতির প্রতিনিধিরা। ১১ সদস্যদের তদন্ত কমিটির উপদেষ্টা প্রযোজক আরশাদ আদনানের উপস্থিতিতে পরে তরুণ নায়ক জয় সবার পক্ষ থেকে দুঃখ প্রকাশ ও ক্ষমা চান। কিন্তু এই সময়ে ক্ষমা চাইতে এসেও সাংবাদিকদের সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়ান তিনি।

সবকিছু বিবেচনায় নিয়ে তাৎক্ষণিক জয়ের বিষয়ে সিদ্ধান্ত নেয় সাংবাদিকরা। নবনির্বাচিত শিল্পী সমিতির সাংগঠনিক সম্পাদক জয় চৌধুরীকে এসময় আজীবনের জন্য বয়কটের ঘোষণা দেন সাংবাদিক। সেই সঙ্গে প্রতিবছর ২৩ এপ্রিলকে ‘কালো দিবস’ হিসেবেও ঘোষণা করা হয়।

গণমাধ্যমে এসব বিষয় সুস্পষ্টভাবে তুলে ধরেন সাংবাদিক প্রতিনিধি লিমন আহমেদ। এদিন রাতে জয়কে বয়কটের ঘোষণা দিয়ে লিমন আহমেদ বলেন, ‘শিল্পী সমিতি যদি জয়কে কোনো কার্যক্রমে রাখে, আমরা শিল্পী সমিতিকেও বয়কট করব। জয় চৌধুরীকে নিয়ে কোনো পরিচালক-প্রযোজক সিনেমা বানান, সেটার প্রচার পাবেন না; এটা আমরা ঘোষণা দিলাম।’

পাশাপাশি চলচ্চিত্রের এতগুলো মানুষ থাকা সত্ত্বেও জয় চৌধুরীকে থামাতে পারলেন না, তার মানে তারা ব্যর্থ। এ কারণে প্রতিবছর ২৩ এপ্রিল চলচ্চিত্রের কালো দিবস পালন করা হবে। আমরা এটা প্রত্যেক বছর পালন করবই। এমনকি ওই দিন কোনো সিনেমার মুক্তির দিন থাকলেও আমরা প্রচার করব না। বলছিলেন সাংবাদিক লিমন আহমেদ।

এদিন রাতে সাংবাদিক ও শিল্পীদের দ্বিপাক্ষিক বৈঠকে মঙ্গলবারে হামলার বিষয়ে বেশকিছু সিদ্ধান্ত হয়। সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় অভিনেতা শিবা শানু ও সুশান্তসহ অন্যরা এক মাসের জন্য বহিষ্কার থাকবেন বলেও জানানো হয়। সেই সঙ্গে হামলায় আহত সাংবাদিকদের ক্ষতিপূরণ দেয়ার কথাও জানানো হয়।

Tags: এফডিসিজয় চৌধুরীবয়কটলিড বিনোদনশিল্পী সমিতিসাংবাদিকসিনেমাহামলা
Previous Post

চাল আমদানি না করায় সাশ্রয়ী হয়েছে ডলার

Next Post

রোহিঙ্গাদের কারণে কক্সবাজারে খাদ্য নিরাপত্তাহীনতা: এফএসআইএন

Next Post
রোহিঙ্গা শরণার্থীদের জন্য কক্সবাজারে খাদ্য নিরাপত্তাহীনতা. Channel i News - চ্যানেল আই নিউজ

রোহিঙ্গাদের কারণে কক্সবাজারে খাদ্য নিরাপত্তাহীনতা: এফএসআইএন

ইসরায়েল-ইরান সম্পর্কের উত্তেজনা ও সম্ভাব্য সংঘর্ষের ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

আবার হামলা হলে ইসরায়েলকে নিশ্চিহ্ন করে দেবে ইরান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT