বৈশাখের দাবদাহে পুড়ছে সারা দেশ। গরম ও অস্বস্তিতে হাঁসফাঁস অবস্থা। প্রখর তাপে বিপর্যস্ত জনজীবন। বিশেষ করে নাভিশ্বাস উঠছে শ্রমজীবী মানুষের। আবহাওয়া অফিস থেকেও সহসা সুসংবাদ মিলছে না। এমন অবস্থায় দিনের বেলা বাইরে চলাচলে সাবধানতা অবলম্বনের কথা বলছেন বিশেষজ্ঞরা।








