চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সোনালী লাইফে প্রশাসক নিয়োগের আদেশ হাইকোর্টে স্থগিত

রিজভী নেওয়াজ by রিজভী নেওয়াজ
7:17 অপরাহ্ন 23, এপ্রিল 2024
in - সেমি লিড, অর্থনীতি
A A
সোনালী লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের লোগো ও নাম. Channel i News - চ্যানেল আই নিউজ

পুঁজিবাজারে তালিকাভুক্ত জীবনবীমা খাতের কোম্পানি সোনালী লাইফ ইন্স্যুরেন্সের বিদ্যমান পরিচালনা পর্ষদকে বরখাস্ত করে প্রশাসক নিয়োগের আদেশ দিয়ে জারি করা চিঠির কার্যকারিতা স্থগিত করেছেন হাইকোর্ট। এর ফলে কোম্পানিটির কার্যক্রমে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের নিয়োগকৃত প্রশাসকের হস্তক্ষেপের আর কোন সুযোগ থাকছে না।

গতকাল সোমবার (২২ এপ্রিল) সোনালী লাইফের পরিচালকদের করা আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। একই সঙ্গে সোনালী লাইফ ইন্স্যুরেন্সের বিদ্যমান পরিচালনা পর্ষদ বরখাস্ত করে প্রশাসক নিয়োগের আদেশ কেন অবৈধ ঘোষণা করা হবে না জানতে চেয়ে রুল জারি করা হয়েছে।

এছাড়া সোনালী লাইফের পর্ষদ বরখাস্ত করতে বীমা আইন ২০১০ এর ৯৫ (১) ধারার প্রয়োগ কেন ক্ষমতার অপব্যবহার হিসেবে গণ্য করা হবে না তাও জানতে চেয়েছেন আদালত। বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান, কর্তৃপক্ষের পরিচালক (আইন) ও সোনালী লাইফে নিযুক্ত প্রশাসককে এই রুলের জবাব দিতে বলা হয়েছে। আদালতে রিট আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী সুমাইয়া ইফরিত বিনতে আহমেদ।

এর আগে, গত ১৮ এপ্রিল বীমা আইন ২০১০ এর ৯৫ (১) ধারার ক্ষমতাবলে সোনালী লাইফ পর্ষদকে ছয় মাসের জন্য বরখাস্ত করে অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এস এম ফেরদৌস, এনডিসি, পিএসসিকে প্রশাসক হিসেবে নিয়োগ দিয়ে আদেশ জারি করে আইডিআরএ। নৈতিক স্খলন ও আর্থিক কেলেঙ্কারির দায়ে সোনালী লাইফের বরখাস্তকৃত মুখ্য নির্বাহী কর্মকর্তা মীর রাশেদ বিন আমানের অভিযোগের প্রেক্ষিতে কোম্পানিটিতে সম্প্রতি হুদা ভাসি চৌধুরী অ্যান্ড কোম্পানিকে নিরীক্ষক হিসেবে নিয়োগ করে আইডিআরএ। তাদের প্রতিবেদনে কোম্পানিটিতে পরিচালকদের মাধ্যমে অর্থ আত্মসাতের প্রমাণ উঠে এসেছে বলে দাবি করা হয়।

সোনালী লাইফ ইন্স্যুরেন্স কর্তৃপক্ষ বলছে, ওই নিরীক্ষা প্রতিবেদন তাদেরকে হস্তান্তর না করে এবং সংশ্লিষ্ট অভিযোগসমূহের ব্যাপারে যুক্তি খণ্ডানোর জন্য যথাযথ সময় এবং সুযোগ না দিয়েই তড়িঘড়ি করে প্রশাসক নিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করা হয় এবং চিঠি ইস্যু করা হয়। একই সঙ্গে দুর্নীতি বা অনিয়মের মাধ্যমে অবৈধভাবে আত্মসাতের অভিযোগ নাকচ করে দিয়েছেন কোম্পানিটির প্রতিষ্ঠাতা ও সাবেক চেয়ারম্যান মোস্তফা গোলাম কুদ্দুস।

তিনি দাবি করেছেন, সোনালী লাইফ ইন্স্যুরেন্সের কার্যালয় হিসেবে ব্যবহৃত তার মালিকানাধীন ভবনটির ভাড়া এবং কোম্পানিকে দেয়া ঋণ বাবদ পাওনা থেকেই বিভিন্নখাতে তিনি টাকা গ্রহণ করেছেন।

Tags: সোনালী লাইফ ইন্স্যুরেন্সহাইকোর্ট
Previous Post

বাংলা ভাষায় মুক্তি পাচ্ছে ‘পুষ্পা টু’?

Next Post

নুহাশের ‘পেট কাটা ষ’র নতুন সিজনের ঘোষণা

Next Post
নুহাশের পেট কাটা শো'র নতুন সিজনের ঘোষণা অনুষ্ঠানে উপস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

নুহাশের ‘পেট কাটা ষ’র নতুন সিজনের ঘোষণা

বিভিন্ন সেনা কর্মকর্তা ও নারীরা যুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

এক গানে ৩০ জনের বেশি তারকা!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT