চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাস-মোটরসাইকেল সংঘর্ষে চুয়েটের ২ শিক্ষার্থী নিহত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:17 পূর্বাহ্ন 23, এপ্রিল 2024
in - সেমি লিড, চট্টগ্রাম, জনপদ, শিক্ষা
A A
চুয়েটের দুই শিক্ষার্থী নিহতের ঘটনায় শোক প্রকাশ. Channel i News - চ্যানেল আই নিউজ

চট্টগ্রাম-কাপ্তাই সড়কের রাঙ্গুনিয়ায় বাস-মোটরসাইকেল সংঘর্ষে চট্টগ্রাম প্রকৌশলী ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) দুই শিক্ষার্থী নিহত হয়েছেন।

সোমবার (২২ এপ্রিল) বিকেল ৫টার দিকে চট্টগ্রাম-কাপ্তাই সড়কের পোমরা ইউনিয়নের তাপবিদ্যুৎ কেন্দ্র সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত দুই শিক্ষার্থী হলেন- শান্ত সাহা (২৩) এবং মো. তৌফিক হোসেন (২২)। প্রাথমিকভাবে শান্ত’র বাড়ি নরসিংদী এবং তৌফিকের বাড়ি নোয়াখালী জেলায় বলে জানা যায়। ঘটনার পর চুয়েট ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

চুয়েটের উপ-পরিচালক (জনসংযোগ) ফজলুর রহমান দুর্ঘটনায় নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত শান্ত সাহা চুয়েট পুরকৌশল বিভাগের ’২০ ব্যাচের শিক্ষার্থী। তিনি নরসিংদীর কাজল সাহার ছেলে। তৌফিক হোসেন একই বিভাগের ’২১ ব্যাচের শিক্ষার্থী। তিনি নোয়াখালী সুধারামের নিউ কলেজ রোডের মোহাম্মদ দেলোয়ারের সন্তান।

প্রত্যক্ষদর্শীরা জানান, চুয়েটের ওই দুই শিক্ষার্থী রাঙ্গুনিয়া থেকে মোটরসাইকেলে চুয়েটের দিকে যাচ্ছিলেন। কাপ্তাই সড়কের একটি বাস নগরীর বহদ্দারহাট থেকে রাঙ্গুনিয়ার দিকে চলার পথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা দু’ছাত্রই গুরুতর আহত হন। তাদের আহত অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে সেখানেই তাদের মৃত্যু হয়।

রাঙ্গুনিয়া থানার এসআই আবু সায়েদ জানান, শান্ত ও তৌফিক নামে চুয়েটের দুই শিক্ষার্থী রাঙ্গুনিয়া থেকে চুয়েটের দিকে যাওয়ার পথে দুর্ঘটনায় শিকার হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। পরে খবর পেয়েছি চিকিৎসাধীন অবস্থায় এই দু’জনের মৃত্যু হয়েছে। বাসটি আটক করে থানায় নিয়ে আসা হয়েছে বলেও তিনি জানান।

Tags: চুয়েটসড়ক দুর্ঘটনা
Previous Post

যৌথ সভায় বসবে আওয়ামী লীগ

Next Post

আরব আমিরাতে নোঙ্গর করেছে জলদস্যু থেকে মুক্ত এমভি আব্দুল্লাহ

Next Post
আরব আমিরাতে নোঙ্গর করা জলদস্যু মুক্ত এমভি আব্দুল্লাহ. Channel i News - চ্যানেল আই নিউজ

আরব আমিরাতে নোঙ্গর করেছে জলদস্যু থেকে মুক্ত এমভি আব্দুল্লাহ

আকাশে ধোঁয়া ও বিস্ফোরণের ধোঁয়া উড়ছে, আকাশে মেঘের মতো ধোঁয়া. Channel i News - চ্যানেল আই নিউজ

ইসরায়েলে বহু রকেট নিক্ষেপ করেছে হিজবুল্লাহ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT